বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে লংমার্চ সফলের চেষ্টা করব। সোমবার (২৪ আগস্ট) আইজিপির সঙ্গে আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের বিষয়ে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেনন, গণভোটের গণরায় বাস্তবায়নসহ নানা দাবিতে এই লংমার্চ হবে। আগামী ৫ সেপ্টম্বর সকাল ৭টায় শাপলা চত্ত্বর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে লংমার্চ শুরু করবে ১১ দলীয় ঐক্য।
লংমার্চে প্রশাসনের পক্ষ থেকে আইজিপি সহযোগিতার আশ্বাস দিয়েছেন উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণকে সঙ্গে নিয়ে লংমার্চ হবে। ধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আইজিপির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে, লংমার্চের বিষয়ে তাকে জানাতে এসেছি, অনুমতি নিতে নয়।