ঢাকা | বঙ্গাব্দ

নির্ভীক সাংবাদিক হিসেবে সম্মাননা পেলেন মাহাবুব আলম বাবু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2026 ইং
নির্ভীক সাংবাদিক হিসেবে সম্মাননা পেলেন মাহাবুব আলম বাবু ছবির ক্যাপশন:
ad728
নিজস্ব প্রতিবেদক:
সত্য, ন্যায় ও মানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে সাহসী ভূমিকার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) আয়োজিত আনন্দ ভ্রমণ-২০২৬ পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী আয়োজনে ‘নির্ভীক সাংবাদিক’ হিসেবে সম্মাননা পদক পেয়েছেন বিপিজেএফের সহ-সভাপতি ও দৈনিক ভোরের জাহানের মুন্সিগঞ্জ ব্যুরো প্রধান মাহাবুব আলম বাবু।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) ও সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে কক্সবাজারের ওস্তাদ জাহাঙ্গীর আলম রিসোর্টের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মাহাবুব আলম বাবুর হাতে ‘নির্ভীক সাংবাদিক’ সম্মাননা পদক তুলে দেওয়া হয়। বিপিজেএফের আয়োজনে বিভিন্ন বিভাগে মোট ৭ জন গুণী সাংবাদিককে সম্মাননা পদক প্রদান করা হয়।
সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে মাহাবুব আলম বাবু বলেন, “বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কর্তৃক আয়োজিত আনন্দ ভ্রমণ-২০২৬ পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী আয়োজনে নির্ভীক সাংবাদিক হিসেবে সম্মাননা পদক গ্রহণ করছি। এই সম্মাননা আমার জন্য অত্যন্ত আনন্দ, গর্ব ও অনুপ্রেরণার।”
তিনি বলেন, “সাংবাদিকতার পেশায় সত্য, ন্যায় ও মানুষের কথা তুলে ধরার দায়িত্ব পালনে এই স্বীকৃতি আমাকে আরও সাহসী ও দায়িত্বশীল হয়ে কাজ করতে অনুপ্রাণিত করবে। এই সম্মাননা শুধু আমার একার নয়, এটি সাংবাদিকতার প্রতি আমার দায়বদ্ধতা, সহকর্মীদের ভালোবাসা এবং সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি।”
বিপিজেএফের বৃহৎ আয়োজন সফল করতে যারা পাশে ছিলেন, সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “সবার প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।” 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইটার কারাতে অ্যাসোসিয়েশনের সভাপতি, প্রযোজক, পরিচালক ও অভিনেতা ওস্তাদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও চিত্রনায়িকা রাকা আলম।
প্রধান বক্তা ছিলেন বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল)। স্বাগত বক্তব্য দেন বিপিজেএফ কেন্দ্র্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিজেএফ ঢাকা মহানগর শাখার প্রধান সমন্বয়ক ও আনন্দ ভ্রমণ উদযাপন কমিটির আহ্বায়ক মো. হাফিজ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও আনন্দ ভ্রমণ উদযাপন কমিটির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম।
এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং বিপিজেএফের কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার নেতবৃৃন্দ উপস্থিত ছিলেন।

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের  সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহাবুব আলম বাবু বলেন, এ সম্মাননা তাকে ভবিষ্যতে সাংবাদিকতার পেশাগত দায়িত্ব আরও সাহস, সততা ও নিষ্ঠার সঙ্গে পালনে অনুপ্রাণিত করবে। মানুষের অধিকার, সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।




শেয়ার করুন:
কমেন্ট বক্স
ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি দেয়া নিয়ে সরকারের সিদ্ধান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি দেয়া নিয়ে সরকারের সিদ্ধান