ঢাকা | বঙ্গাব্দ

জরুরি কাজ ছাড়া সরকারি দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026 ইং
জরুরি কাজ ছাড়া সরকারি দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিতের নির্দেশ ছবির ক্যাপশন:
ad728
নিজস্ব প্রতিবেদন;

পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় নতুন বিধিমালা প্রণয়ন এবং নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় জরুরি বিষয় ছাড়া সব ধরনের সরকারি কাজ, সেবা ও পণ্য সরবরাহের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ নির্দেশনা জারি করা হয়। বিভাগের সিনিয়র সহকারী সচিব এ বি এম আরিফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সংশোধিত অধ্যাদেশের আওতায় বিধিমালা প্রণয়ন সম্পন্ন এবং নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সব ধরনের কাজ, সেবা ও পণ্য সরবরাহের দরপত্র বা ক্রয়প্রক্রিয়া বন্ধ রাখতে হবে। তবে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে এ স্থগিতাদেশ কার্যকর হবে না।

নির্দেশনাটি সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌরসভার প্রশাসক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা পরিষদের প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। এ ছাড়া ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীদের কাছেও চিঠি পাঠানো হয়েছে।

নতুন নির্দেশনার ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আওতায় কাজ, সেবা ও পণ্য কেনার নতুন দরপত্র এবং চলমান ক্রয়প্রক্রিয়া স্থগিত থাকবে। তবে ইতিমধ্যে কার্যাদেশ দেওয়া কাজ বা বাস্তবায়নাধীন প্রকল্পের বিষয়ে চিঠিতে আলাদা করে কিছু বলা হয়নি।

নতুন বিধিমালা প্রণয়ন ও রেট শিডিউল প্রকাশের নির্দিষ্ট সময়সীমাও জানানো হয়নি। ফলে স্থগিতাদেশ কত দিন বহাল থাকবে, তা এখনো স্পষ্ট নয়। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ সিদ্ধান্ত কার্যকর রাখতে হবে।




শেয়ার করুন:
কমেন্ট বক্স
শান্তিশৃঙ্খলা বিনষ্ট করবেন না: প্রধানমন্ত্রী

শান্তিশৃঙ্খলা বিনষ্ট করবেন না: প্রধানমন্ত্রী