ঢাকা | বঙ্গাব্দ

এই সরকারকে সময় দিতে হবে, কোনো কিছু দ্রুত হয়ে যায় না’

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 17, 2026 ইং
এই সরকারকে সময় দিতে হবে, কোনো কিছু দ্রুত হয়ে যায় না’ ছবির ক্যাপশন:
ad728

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস

 

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পাওয়ার পর সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ধারাবাহিকতায় দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

পরে এক টেলিভিশন চ্যানেলে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি নতুন সরকারের প্রতি সময় দেওয়ার আহ্বান জানান।

তামিম বলেন, ‘এই সরকারকে সময় দিতে হবে, কোনো কিছু দ্রুত হয়ে যায় না। রাইট পজিশনে রাইট মানুষ নিয়ে আসা খুব ইম্পর্টেন্ট। সবার লাইফের সিকিউরিটিটা ফেরত আসবে সবকিছুর দিক থেকে।

আমরা প্রায় দেড় বছর ধরে আশা করছিলাম যে একটা পলিটিক্যাল সরকার আসবে।'

ক্রীড়াঙ্গন নিয়েও নিজের প্রত্যাশার কথা জানান সাবেক এই অধিনায়ক।

তিনি বলেন, ‘অবশ্যই স্পোর্টসের বিষয়ে আমার যেটা এক্সপেক্টেশন থাকবে যে, যেই মানুষ যে জায়গায় যোগ্য ওই জায়গায় তাদেরকে দেওয়া। যারা ফুটবলের জন্য ভালো যারা অন্য যে কোনো স্পোর্টসের জন্য ভালো।

ওনাদেরকে ওই রাইট পজিশনে রাইট মানুষ আনা খুব ইম্পর্টেন্ট। কারণ বাংলাদেশের স্পোর্টস অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর।




শেয়ার করুন:
কমেন্ট বক্স
খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড