২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
কর্মসূচির অংশ হিসেবে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (২২৪ মার্চ) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ মার্চ বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এছাড়া কেন্দ্রীয় ও মহানগরী জামায়াতের শীর্ষ নেতারা সভায় বক্তব্য রাখবেন।