ঢাকা | বঙ্গাব্দ

বন কর্মকর্তা ইসমাইলের বেসামাল নারী কেলেঙ্কারীর অন্তহীন যাত্রা!

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 18, 2026 ইং
বন কর্মকর্তা ইসমাইলের বেসামাল নারী কেলেঙ্কারীর অন্তহীন যাত্রা! ছবির ক্যাপশন:
ad728
নিজস্ব প্রতিবেদক॥ বনবিভাগের দুর্নীতিবাজ লম্পট ও নারীখেকো মাঠ কর্মকর্তা হিসাবে ব্যাপক পরিচিত সদ্য পদোন্নতি পাওয়া ডেপুটি রেঞ্জার ইসমাইল হোসেন। ২০০৪ সালে বন অধিদপ্তরে ফরেস্টার হিসেবে যোগদানের পর থেকেই মো. ইসমাইল হোসেনের কর্মজীবন দেশপ্রে বা দায়িত্বের পরিবর্তে ব্যক্তিগত লোভ- লালসা চরিতার্থ করার এক অন্তহীন মিছিলে পরিণত হয়েছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগে তার প্রথম কর্মস্থল থেকেই তিনি রাষ্ট্রীয় সম্পদ রক্ষার বদলে ধ্বংসের নীল নকশা তৈরি করেন। সেখানে কাঠ চোর, অবৈধ জেলে, বাউয়ালী এবং মৌয়ালীদের সাথে এক শক্তিশালী লুটেরা উজাড় সিন্ডিকেট গড়ে তুলে সুন্দরবনের মূল্যবান কাঠ পাচার এবং অভয়ারণ্য এলাকায় নিষিদ্ধ মৎস্য ও বন্যপ্রাণী শিকারের মতো ন্যক্কারজনক কর্মকান্ডের মাধ্যমে অবৈধ অর্থের পাহাড় গড়া শুরু করেন।
এই অবৈধ টাকার দাপটে তিনি অতি দ্রুত নারীলোভী ও কন্যা রাশির এক বিলাশী  চরিত্রে পরিণত হন। সেখানে অর্থের বিনিময়ে নারীদের আকৃষ্ট করা তার অদম্য অন্তহীন নেশায় পরিণত হয়। নিজের ছাত্র জীবনে বিয়ে করা প্রথম স্ত্রী ও তিন সন্তানকে অবলীলায় বিসর্জন দিয়ে মংলা এলাকার এক প্রবাসীর স্ত্রীকে এক সন্তানসহ ভাগিয়ে নিয়ে রিক্তা বেগম নামে ওই মহিলাকে বিয়ে করেন। রাজনৈতিক প্রভাব আর অবৈধ অর্থের জোরে বদলি নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি চট্টগ্রাম উত্তর বন বিভাগের নারায়ণহাট রেঞ্জে নারায়ণহাট বিটে পোস্টিং বাগিয়ে নেন এবং সেখানেও বনভূমি ও বনাঞ্চল উজাড়ের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি স্থানীয় এক মহিলার সাথে অবৈধভাবে মেলামেশা করার সময় হাতেনাতে ধরা পড়ার মতো চরম লজ্জাজনক পরিস্থিতির তৈরী করেন।
সেই কেলেঙ্কারি ধামাচাপা দিতে কর্তৃপক্ষ তাকে তড়িঘড়ি করে বান্দরবান পাল্পউড বাগান বিভাগে বদলি করেন। “কয়লা ধুইলেও যায় না ময়লা” প্রবাদ বাক্যের ন্যায় কয়লা (বদ) চরিত্রের অধিকারী নারী পটিয়সী প্লেবয় বন কর্মকর্তা ইসমাইলেরও স্বভাবের কোনো পরিবর্তন হয়নি। বরং সেখানে অবৈধ জোত পারমিট জালিয়াতির মাধ্যমে আয়ের নতুন পথ খুলে তিনি মৌমিতা মারমা নামে এক পাহাড়ি মেয়ের সাথে মাসিক চুক্তিতে বান্দরবানে আলাদা বাসা ভাড়া নিয়ে নিয়মিত রাত কাটানোর মতো অনৈতিক কাজে লিপ্ত হন। ক্ষমতার অপব্যবহারে পারদর্শী ইসমাইল এরপর দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জের লোভনীয় বড়দুয়ারা বিট কাম চেক স্টেশনে পদায়ন নিশ্চিত করেন। সেখানে সংরক্ষিত বনাঞ্চল থেকে মূল্যবান কাঠ পাচারের একটি বিশাল সিন্ডিকেট গড়ে তোলেন যাতে কাজী আলাউদ্দিন, ফরেস্ট রেঞ্জার (অব.) মাহবুব আলম, ফরেস্টার (অব.) মিলন কান্তি দে এবং শাহাদাৎ হোসেনসহ আটজন জড়িত ছিলেন। ওই চক্রের বিরুদ্ধে তৎকালীন শহর রেঞ্জ কর্মকর্তা মরহুম ওমর ফারুক বাদী হয়ে তাদের অনৈতিক কার্যকলাপ ও জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদের বিবরণ দিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) বরাবর অভিযোগ দাখিল করেন, যা তদন্তে সত্যতা পাওয়ার পর দুদক বর্তমানে তাদের আয়ের হিসাব চেয়ে বন অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে এবং মামলা শুরুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে আছে।
এতো কিছুর পরও অদৃশ্য প্রভাবশালী শক্তির ইশারায় তিনি মার্দশা রেঞ্জের কর্মকর্তা হয়ে সেখানেও জমি ও গাছ বিক্রির মহোৎসবে মেতে উঠেন। সেখানে এক পানের দোকানী নারীকে বিয়ের প্রলোভনে ফেলে নিয়মিত স্বামী-স্ত্রীর মতো রাত কাটান। এক পর্যায়ে ওই নারী বিয়ের চাপ দিলে তাকে ফেলে রেখে প্রতারণা করে পোষ্টিং নিয়ে ঢাকা অঞ্চলে পালিয়ে আসেন। ঢাকায় এসে সিএফ-কে ম্যানেজ করে তিনি টাঙ্গাইল বন বিভাগের দোখলা রেঞ্জে পোস্টিং নিয়ে বনজ সম্পদ উজাড় করে বোখলা বানিয়ে ফেলেন। পরে তৎকালীন ডিএফও সাজ্জাদ হোসেনকে মোটা অঙ্কের টাকা দিয়ে রেঞ্জ কর্মকর্তার চেয়ার দখল করে রেস্ট হাউজে নিয়মিত গারো মেয়েদের শরীর ভোগের আদিম খেলার অভয়ারণ্য গড়ে তোলেন। যা নিয়ে একাধিক জাতীয় পত্রিকায় সে সময়ে নিউজ প্রকাশিত হলেও রহস্যজনকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বন বিভাগের এপষ্টেইন কর্মকর্তা ইসমাইলের বিরুদ্ধে। এমনকি টাঙ্গাইলের মধুপুরের হাগুড়াকুড়ি গ্রামের মোছাঃ নেবুজা বেগম নামে এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে ওই নারী ডিএফও সাজ্জাদ হোসেন বরাবর লিখিত আবেদন করেন। সে প্রেক্ষিতে ধুরন্ধর ইসমাইল স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের দিয়ে দোখলা রেঞ্জের চুনিয়া কটেজে আপোষ মিমাংসার নামে ওই নারীকে মারধর ও জোরপূর্বক কাগজে স্বাক্ষর নিয়ে ঘটনা ধামাচাপা দেন। পরবর্তীতে ডিএফও সাজ্জাদ হোসেন ইসমাইলের নিকট থেকে বিপুল অঙ্কের টাকা নিয়ে এবং আওয়ামী রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে সিএফ-কে ম্যানেজ করে কোনো প্রকার অনুমতি ছাড়াই তাকে রাতারাতি ময়মনসিংহ বন বিভাগে অনিয়মিত বদলি করে দেন। 
এই দুর্নীতিবাজ ও নারীখেকো কর্মকর্তা এতো অপরাধের পরও শাস্তি না পেয়ে উল্টো বন বিভাগ থেকে পুরস্কার হিসেবে পদোন্নতি পেয়ে বর্তমানে ডেপুটি রেঞ্জার হয়ে ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা হিসেবে অবৈধ দাপট দেখাচ্ছেন। সেখানে উথুরা সদর বিট, এনায়েতপুর ও আঙ্গরগড়া মোট তিনটি বিটের দায়িত্ব তিনি একাই কুক্ষিগত করে রেখেছেন। অতি সম্প্রতি তিনি উথুরা রেঞ্জ অফিসকে তার নতুন অপকর্মের আধুনিক আস্তানা বানিয়ে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার কাহালগাঁও গ্রামে এক স্বামী পরিত্যক্তা নারীকে তার আগের ঘরের সন্তানসহ সপ্তম বিয়ে করেছেন। প্রতিদিন রাতের আঁধারে রেঞ্জ অফিস থেকে বের হয়ে ওই স্ত্রীর বাপের বাড়িতে রাত কাটিয়ে ভোরে ফিরে আসেন। ইতিপূর্বে ময়মনসিংহ, বাগেরহাট, ফকিরহাট, চট্টগ্রাম, গাজীপুর এবং মংলার বানিয়া শান্তাসহ বিভিন্ন স্থানে আরও ছয়টি বিয়ে করা এই কর্মকর্তা বর্তমানে ক্ষমতার চরম অপব্যবহার করে বনের মূল্যবান গাছ ও বনভূমি দিনদুপুরে বিক্রি করে তার সাত স্ত্রীর আলিশান জীবনযাপন ও ঢাকা শহরের বিলাসবহুল ফ্ল্যাটের খরচ যোগাচ্ছেন। যা বন বিভাগের প্রশাসনের জন্য এক চরম কলঙ্কজনক অধ্যায়। এতদ্ব সংক্রান্তে টাঙ্গাইল বন বিভাগে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক পদস্থ কর্মকর্তা আক্ষেপ করে বলেন, এই অবস্থায় বন অধিদপ্তরের ভাবমূর্তি রক্ষা ও রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণে ইসমাইল হোসেনের বিরুদ্ধে অবিলম্বে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা সময়ের দাবি। (ক্রমশঃ)




শেয়ার করুন:
কমেন্ট বক্স