ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচনের পর বিক্ষোভের মুখে দেব

  • নিউজ প্রকাশের তারিখ : May 7, 2026 ইং
নির্বাচনের পর বিক্ষোভের মুখে দেব ছবির ক্যাপশন: নির্বাচনের পর বিক্ষোভের মুখে পড়েন দেব। ছবি: সংগৃহীত
ad728
বিনোদন ডেস্ক

ভারতের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের ধাক্কা ও বিজেপির উত্থানের আবহে বিভিন্ন জায়গায় উত্তেজনাও দেখা যাচ্ছে। এর মধ্যেই অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সাংসদ দেবকে ঘিরে ঘটেছে বিব্রতকর এক ঘটনা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ফল প্রকাশের পর এক স্থানে উপস্থিত হলে জনতার একাংশ দেবকে উদ্দেশ করে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকে। আকস্মিক এমন পরিস্থিতিতে কিছুটা অস্বস্তিতে পড়ে যান অভিনেতা-সাংসদ। কোনো প্রতিক্রিয়া না জানিয়েই দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করেন তিনি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা। বিরোধীদের দাবি, এ ঘটনা তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের ক্ষোভের প্রতিফলন। যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি দেব বা তৃণমূল কংগ্রেস। এদিকে সামাজিক মাধ্যমেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ দেবকে রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন, আবার কেউ চান তিনি শুধুই অভিনয়ে মনোযোগ দিন। বিশ্লেষকদের মতে, মানুষের ক্ষোভ মূলত তার রাজনৈতিক পরিচয় ঘিরে। তবে অভিনেতা হিসেবে দেব এখনও দর্শকদের কাছে জনপ্রিয়। নির্বাচনী প্রচারণাতেও তার উপস্থিতিতে ব্যাপক জনসমাগম হয়েছিল বলে অনেকে মনে করছেন।

অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক পরিবর্তনকে ইতিবাচকভাবেই দেখছেন দেব। তার ভাষ্য, চলচ্চিত্র অঙ্গনে এখন আরও স্বাধীনভাবে কাজের সুযোগ তৈরি হবে এবং বাইরের প্রযোজনাও বাড়বে। এ ছাড়া রাজনীতিতে অতিরিক্ত সক্রিয় না থেকে আবারও অভিনয়ে পুরো মনোযোগ দিতে চান বলেও জানিয়েছেন তিনি। 




শেয়ার করুন:
কমেন্ট বক্স
শাকিবের নতুন মিউজিক ভিডিও নিয়ে তোলপাড় দর্শকমহলে

শাকিবের নতুন মিউজিক ভিডিও নিয়ে তোলপাড় দর্শকমহলে