ঢাকা | বঙ্গাব্দ

কারিনার মরদেহ দেশে আসবে রবিবার, পরদিন মুন্সিগঞ্জে দাফন

  • নিউজ প্রকাশের তারিখ : May 16, 2026 ইং
কারিনার মরদেহ দেশে আসবে রবিবার, পরদিন মুন্সিগঞ্জে দাফন ছবির ক্যাপশন: কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ আগামী রোববার ভারত থেকে দেশে আনা হবে । ছবি: সংগৃহীত
ad728
বিনোদন ডেস্ক

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ আগামী রোববার ভারত থেকে দেশে আনা হবে বলে জানিয়েছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

তিনি জানান, মরদেহ দুপুরে দেশে পৌঁছালে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বনানী ডিওএইচএস জামে মসজিদে। 

কায়সার হামিদ আরও বলেন, সোমবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দ্বিতীয় জানাজার পর মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় তাকে দাফন করা হবে। কারিনা কায়সার লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। উন্নত চিকিৎসার জন্য তাকে সেখানে নেওয়া হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা এবং জীবনঘনিষ্ঠ কনটেন্টের মাধ্যমে তরুণ দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। পরে ওটিটি প্ল্যাটফর্ম ও নাটকে অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ ও ৩৬-২৪-৩৬। কারিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী, নির্মাতা ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। 




শেয়ার করুন:
কমেন্ট বক্স
দ্রুতই শেষ হচ্ছে ইরান যুদ্ধ, জয়ী হবে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের

দ্রুতই শেষ হচ্ছে ইরান যুদ্ধ, জয়ী হবে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের