নিজস্ব প্রতিবেদক:
স্বৈরাচারের প্রেতাত্মা বিতর্কিত সাবেক এমডি তাকসিমের ভূত প্রকৌশলী ওয়াজ উদ্দিনের লুটপাটের আখড়ায় পরিণত হয়েছে ঢাকা ওয়াসার একটি প্রকল্প। ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (ডব্লিউএসএনআইপি) নামক প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) মো. ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ২৪ এর ছাত্রজনতার আন্দোলন দমাতে প্রায় অর্ধকোটি টাকা বিনিয়োগ, বেনামী ঠিকাদারী ব্যবসা, টেন্ডারে ডিজিটাল জালিয়াতির আশ্রয় নিয়ে সিন্ডিকেটভূক্ত পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়া, আওয়ামী সমর্থক টিকাদারদের কাজ পাইয়ে দিয়ে তাদেরকে আর্থিকভাবে প্রতিষ্ঠিত করা, উপকারভোগী বাড়ির মালিকদের কাছ থেকে নিজস্ব লোকের মাধ্যমে লক্ষ লক্ষ টাকার ঘুষ বাণিজ্য, মানি লন্ডারিংযের মাধ্যমে বিদেশে অর্থ পাচার, আয়কর ফাঁকি এবং নামে-বেনামে জ্ঞাত আয়বহির্ভূত সহায়-সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ উঠেছে। ইতোপূর্বে এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবু রায়হান খান নামের জনৈক ব্যক্তি তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে বিভিন্ন পত্র-পত্রিকায় তথ্যবহুল সংবাদ প্রকাশিত হলেও অবৈধ অর্থ ও কথিত রাজনৈতিক প্রভাবে প্রকৌশলী ওয়াজ উদ্দিন বহালতবিয়তে থেকে লুটপাটের সা¤্রাজ্য কায়েম করেছে আসাছেন ঢাকা ওয়াসার ওই প্রকল্প নিয়ে।
ছাত্র আন্দোলনে অর্থায়ন ও স্বৈরাচারের দোসর হিসেবে কার্যকারিতা:
প্রকৌশলী ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত ওই অভিযোগে বলা হয়েছে, তিনি পতিত আওয়ামী স্বৈরাচার সরকারের অন্যতম দোসর এবং ঢাকা ওয়াসার পলাতক ও পদত্যাগী এমডি তাকসিম এ খানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। বিগত স্বৈরাচারী সরকারের শাসন দীর্ঘায়িক করার লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তিনি অন্যতম ইন্ধনদাতা ও অর্থায়নকারী হিসেবে ব্যাপক ভূমিকা রেখেছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া, গত বছরের ৪ আগস্ট সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম ও তাকসিমের নেতৃত্বে অনুষ্ঠিত একটি বিশেষ জুম মিটিংয়েও তিনি উপস্থিত ছিলেন এবং আন্দোলন দমনের সিদ্ধান্তে সহাযতা করার ঘোষণা দিয়েছিলেন।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও মানি লন্ডারিং:
অভিযোগে আরও দাবি করা হয়েছে, ওয়াজ উদ্দিন অবৈধ ক্ষমতার অপব্যবহার করে ঢাকায় বিলাশবহুল বাড়ি, একাধিক আলীশান ফ্ল্যাট, প্লট এবং প্রাইভেট কার ক্রয় করেছেন। পাশাপাশি গ্রামের বাড়িতেও প্রচুর ভূ-সম্পদ এবং ব্যাংকে নিজের ও পরিবারের সদস্যদের নামে কয়েক কোটি টাকার এফডিআর রেখেছেন, যা তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয়। তিনি অবৈধভাবে অর্জিত অর্থ মানি লন্ডারিংয়ের মাধ্যমে আমেরিকায় তাকসিম এ খানের সঙ্গে যৌথ ব্যবসায় বিনিয়োগ করেছেন বলেও অভিযোগে বলা হয়েছে। এছাড়া, তিনি ও তাঁর পরিবারের সদস্যরা আয়কর ফাইলে সম্পদের তথ্য গোপণ করে নিয়মিত আয়কর ফাঁকি দিয়ে আসছেন।
টেন্ডার সিন্ডিকেট ও ওয়াসায় একক আধিপত্য:
অভিযোগে বলা হয়, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় দলীয় প্রভাব বিস্তার করে সাবে এমডি’র যোগসাজশে ওয়াজ উদ্দিন ওয়াসায় পোস্টিং, বদলি ও পদোন্নতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এমনকি তাকসিম এ খানের বিশেষ অনুগ্রহে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে তাঁকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়া হয় ওই সময়ে। তিনি ডব্লিউএসএনআইপি প্রকল্পটিকে দুর্নীতির আখয়ায় পরিণত করেছেন এবং আত্মীয়-স্বজনদের সুবাদে নিজস্ব ঠিকাদার সিন্ডিকেট গড়ে তুলে বেপরোয়া কমিশন বাণিজ্য চালিয়ে আসছেন। এমনকি প্রকল্পের আওতায় পাইপলাইন পরিবর্তনের ক্ষেত্রেও সংশ্লিস্ট এলাকার সুবিধাভোগী বাড়ির মালিকদের কাছ থেকে নিজস্ব লোকের মাধ্যমে ১ থেকে ২ লাখ টাকা পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগ রযেছে এই প্রকৌশলীর বিরুদ্ধে। এভাবে তিনি প্রায় দুই কোটি টাকার ঘুষ বাণিজ্য করেছেন বলে নির্ভরযোগ্য সূত্র জানায়।
রাজনৈতিক পট পরিবর্তনের পরও মো. ওযাজ উদ্দিন বহালতবিয়তে থেকে জার্সি ত্যাগ করে গিরগিটির ন্যায় রং পাল্টিয়ে দলবদলের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগে উল্রেখ করা হযেছে। বর্তমানে এই অভিযোগের ভিত্তিতে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করে দুর্নীতিমুক্ত ঢাকা ওযাসা গঠনে দুদকের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য তার সাথে ফোনে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করেও কোন রেসপন্স না পাওয়ায় মতামত নেওয়া সম্ভব হয়নি।(ক্রমশঃ)