রাজধানীর কদমতলীতে একটি ফোমের মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় কদমতলীর সাদ্দাম মার্কেটের ওই ফোমের মিলে এ অগ্নিকাণ্ড ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া এ ঘটনায় প্রাথমিকভাবে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৬টা ২৪ মিনিটের দিকে কদমতলীর সাদ্দাম মার্কেটের একটি ফোমের মিলে আগুনের খবর পাওয়া যায়। এর ২০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। বর্তমানে আশপাশের স্টেশন থেকে মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।