ঢাকা | বঙ্গাব্দ

সাবেক ছাত্রলীগ নেতা প্রকৌশলী জহির শহীদ জিয়ার মাজারের দায়িত্বে! শেঃবাঃনঃ ২নং গণপূর্তে হরিলুট

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2026 ইং
সাবেক ছাত্রলীগ নেতা প্রকৌশলী জহির শহীদ জিয়ার মাজারের দায়িত্বে!  শেঃবাঃনঃ ২নং গণপূর্তে হরিলুট ছবির ক্যাপশন:
ad728

আসাদ মাহমুদ ও আলমগীর হোসেন:  

প্রকৌশলী জহিরুল ইসলাম। বিসিএস ৩২ তম ব্যাচের এই কর্মকর্তা আপাদ-মস্তক একজন স্বৈরাচার প্রকৌশলী। প্রকৌশল বিশ^বিদ্যালয়ে ছিলেন ছাত্রলীগ নেতা। সে পরিচয়েই আ’লীগের সময়ে চাকরিতে ঢুকেন তিনি। বর্তমানে আছেন শের-ই-বাংলা নগর-২ নং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে। ফ্যাসিবাদের সময়ে একই ডিভিশন ও নগর গণপূর্ত বিভাগের  স্টাফ অফিসার (সহকারী প্রকৌশলী) পরবর্তীতে পদোন্নতি নিয়ে এসডিই হয়ে মতিঝিল সাবডিভিশন-২ এর দায়িত্বে থেকে এজিবি কলোনীর হাইরাইজ ভবন নির্মাণ কাজে যুক্ত থেকে হাতিয়ে নিয়েছেন প্রায় ২০ কোটি টাকা। চাকরী জীবনের প্রায় পুরোটা সময় ঘুরেফিরে ঢাকাতে থেকে ফ্যাসিবাদের সেবা করে নিজেকে ধন্য মনে করেছেন এই প্রকৌশলী। অথচ জাতীয়তাবাদী সরকারের সময়েও তিনি শহীদ জিয়ার মাজারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে ফ্যাসিবাদী লুটপাট অনিয়ম দুর্নীতির মাধ্যমে মাজার এলাকাকে দুষিত করছেন এই প্রকৌশলী। ২০২৫-২০২৬ অর্থবছরে একই ধরণের কাজে এলটিএম ওটিএম আরএফকিউ দেখিয়ে প্রায় কোটি টাকা লোপাট করেন মাজার এলাকার বিঃিভন্ন ধরণের রক্ষণাবেক্ষণে। শহীদ চিয়ার মাজার এলাকাসহ ডিভিশনটির বিভিন্ন কাজে প্রায় অর্ধশত আর এফকিউ দেখিয়ে বেশীরভাগ বরাদ্দ কাজ না করেই লোপাট করেন এই প্রকৌশলী। পিপিআর ২০২৫ অনুযায়ী কোটেশন আাহ্বানের ক্ষেত্রে পিপিআর ২০২৫ এর ৯২(৬) ধারা অনুযায়ী ক্রয়কারী কর্তৃপক্ষ যথা সম্ভব সর্বোচ্চ দরদাতার নিকট থেকে কোটেশন আহ্বান করিবেন।  কিন্তু ওই সকল কোটেশন আহ্বান করার ক্ষেত্রে পছন্দের প্রতিষ্ঠানগুলোকে ম্যাপিং প্রক্রিয়ায় কাজ পাইয়ে দেওয়া হয়েছে। এতে পিপিআর-২০২৫ এর ৯২(৬) ধারার সম্পূর্ণ লংঘন করার পাশাপাশি প্রতিযোগীতা না হওয়ায় সরকারের আর্থিক ক্ষতি করেছেন এই দুর্নীতিবাজ লুৃটেরা নির্বাহী প্রকৌশলী। কোটেশনগুলোর ক্ষেত্রে পিপিআর ২০২৫ এর অন্যান্য বেশীরভাগ ধারাই লঙ্ঘণ করা হয়েছে।  তথ্য সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের। 

অনুসন্ধানে জানা যায়, আরএফকিউ টেন্ডার আইডি নং ১৩০০১৫৫৫ এর মাধ্যমে শেরেবাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রাঙ্গণে অবস্থিত পিজিআর (PGR) ব্যারাকের ক্যান্টিন ও গ্যারেজের মেরামত কাজ; ১৩০১৬২৩নং আরএফকিউ আইডির নামে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের মেমোরিয়াল হলের অভ্যন্তরে অবস্থিত মাল্টিপারপাস হলের সংলগ্ন শৌচাগারের পানি সরবরাহ লাইনের মেরামত কাজ; ১৩০০৯০২ আরএফকিউ আইডি’র মাধ্যমে শেরেবাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রাঙ্গণে অবস্থিত পিজিআর (চএজ) ব্যারাক ভবনসমূহে উইপোকা-আক্রান্ত ও অব্যবহারযোগ্য জানালা প্রতিস্থাপন এবং অন্যান্য প্রয়োজনীয় মেরামত কাজ; ১৩০০৯০৮নং আরএফকিউ আইডির মাধ্যমে শেরেবাংলা নগরে অবস্থিত পরিকল্পনা মন্ত্রণালয় কমপ্লেক্সের ৭ নম্বর ভবনে মাননীয় পরিকল্পনা মন্ত্রীর কার্যালয়ে সিভিল ও স্যানিটারি মেরামত কাজ সম্পাদন; ১৩০০৯৬১ নং আরএফকিউ আইডি’র মাধ্যমে আইসিটি টাওয়ারের উত্তরদিকের বাইরের অংশে পাথর-বাঁধানো এলাকায় রং ও সংস্কারের কাজ; ১৩০১৬২৫ নং আরএফকিই আইডির মাধ্যমে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের মেমোরিয়াল হলের অভ্যন্তরে অবস্থিত মাল্টিপারপাস হলের সংলগ্ন টয়লেটের স্যানিটারি ফিটিংস সংস্কার/প্রতিস্থাপন কাজ; ১৩০১৭৫২ নং আরএফকিই আইডির মাধ্যমে ঢাকার শেরেবাংলা নগরে প্রস্তাবিত জাতীয় সচিবালয় প্রাঙ্গণের পশ্চিমদিকের ঝোপঝাড়, গুল্ম ও জঙ্গল পরিষ্কার ও অপসারণ কাজ; ১৩০১৭৫৯ নং আরএফকিই আইডির নামে শেরেবাংলা নগরে অবস্থিত পরিকল্পনা মন্ত্রণালয় চত্বরের পূর্বাংশের হাঁটার পথ পরিষ্কার ও মেরামত; ১৩০১৫৭৫ নং আরএফকিই আইডির মাধ্যমে একই এলাকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রাঙ্গণে অবস্থিত পিজিআর (PGR) ব্যারাকের ভবনসমূহে জরুরি মেরামত কাজ, যার মধ্যে রয়েছে টয়লেটের প্রতিবন্ধকতা দূরীকরণ ও অন্যান্য প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ; ১৩০১৮১৩ নং আরএফকিই আইডির মাধ্যমে একই এলাকার উচ্চমানের আবাসিক এলাকায় অবস্থিত NAD/২৫ ও NAD/২৪ নম্বর আবাসিক ভবনে ড্রেন ও আগাছা পরিষ্কার এবং জরুরি স্যানিটারি মেরামত কাজ; ১৩০১৮১৪ নং আরএফকিই আইডির মাধ্যমে উচ্চমানের আবাসিক এলাকার ঘঅউ/২৩ ও ঘঅউ/২২ নম্বর আবাসিক ভবনে ড্রেন পরিষ্কার ও আগাছা অপসারণসহ জরুরি স্যানিটারি মেরামত কাজ; ১২৯৯২০১  নং আরএফকিই আইডির মাধ্যমে ঈদুল আজহা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বাঁশের ব্যারিকেড ও চেয়ার স্থাপন এবং মিডিয়া কর্নার তৈরিসহ আনুষঙ্গিক কার্যক্রম; ১২৯৮৯৮৬ নং আরএফকিই আইডির মাধ্যমে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের সেতুর সংলগ্ন হাঁটার পথের ‘ফ্লাশ পয়েন্টিং’-সহ আনুষঙ্গিক কাজ; ১২৯৯১৯১ নং আরএফকিই আইডির মাধ্যমে একই উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসৌধ সংলগ্ন গাইডওয়ালে ‘ফ্লাশ পয়েন্টিং’ ও পানি-প্রতিরোধী (ওয়াটার রিপেলেন্ট) প্রলেপ লাগানোর কাজ, যা ঈদুলআজহা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে গ্রহীত; 

১২৯৯২৪৬ নং আরএফকিই আইডির মাধ্যমে একই উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসৌধ সংলগ্ন হাঁটার পথে ‘ফ্লাশ পয়েন্টিং’-এর কাজ (ঈদুল আজহা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে; ১২৯৯২১৩ নং আরএফকিই আইডির মাধ্যমে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের পশ্চিম পাশে অবস্থিত ক্রিসেন্ট লেকের তলদেশ পরিষ্কার করা এবং সেখানে জমে থাকা বর্জ্য ও আবর্জনা অপসারণ করা; ১২৯৯২৬১ নং আরএফকিই আইডির মাধ্যমে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের হাঁটার পথ, সেতু ও দুটি চত্বর পরিষ্কার করা এবং জমে থাকা বর্জ্য ও আবর্জনা অপসারণ করা; ১২৯৯১৮১ নং আরএফকিই আইডির মাধ্যমে একই উদ্যানের দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত টয়লেট এলাকার মেরামত (স্যানিটারি ফিটিংস প্রতিস্থাপনসহ) এবং সংলগ্ন হাঁটার পথ ও গাইডওয়াল সংস্কারের কাজ; ১২৯৯৬২২ নং আরএফকিই আইডির মাধ্যমে উচ্চমানের আবাসিক এলাকার NAD ও RCD আওতাধীন বিভিন্ন আবাসিক ভবনের পিট, আগাছা, ড্রেন এবং পয়ঃনিষ্কাশন লাইন পরিষ্কারের কাজ; ১২৯৯২৪৯ নং আরএফকিই আইডির মাধ্যমে শের-ই-বাংলা নগরের জিয়া উদ্যানের সমাধিসৌধের উইং ওয়াল (পার্শ্ব-দেয়াল) পরিষ্কার এবং বৃষ্টির পানি নিষ্কাশন লাইন পরিষ্কারকরণ; ১২৯৯২০৬ নং আরএফকিই আইডির মাধ্যমে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের পূর্ব পাশের ক্রিসেন্ট লেকের তলদেশ পরিষ্কার করা এবং সেখানে জমে থাকা বর্জ্য ও আবর্জনা অপসারণ করা; ১২৯৯৬৩১ নং আরএফকিই আইডির মাধ্যমে উচ্চমানের আবাসিক এলাকার অন্তর্গত NAD ও RCD পর্যায়ের বিভিন্ন আবাসিক ভবনের বার্ষিক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ; ১২৯৯৬৯৮ নং আরএফকিই আইডির মাধ্যমে শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয় চত্বরে অবস্থিত বিদ্যমান সাব-ডিভিশন ই/এম (ঊ/গ) ভবনের স্যানিটারি মেরামত ও রং করার কাজ; ১২৯৯৭০০ নং আরএফকিই আইডির মাধ্যমে শেরেবাংলা নগরে অবস্থিত পরিকল্পনা মন্ত্রণালয় প্রাঙ্গণের অভ্যন্তরে রাস্তার উভয় পাশে গাইডওয়াল নির্মাণ/মেরামত; বিভিন্ন ভবনের ড্রেন ও অ্যাপ্রোন পরিষ্কার ও মেরামত এবং আনুষাঙ্গিক রক্ষণাবেক্ষণ কাজ; ১২৯৯৬৯৬ নং আরএফকিই আইডির মাধ্যমে শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয় চত্বরে অবস্থিত বিদ্যমান পুলিশ ব্যারাক ভবনের স্যানিটারি মেরামত ও রং করার কাজ; ১২৯৯৭০৮ নং আরএফকিই আইডির মাধ্যমে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের হাঁটার পথ ও ডাস্টবিন থেকে আবর্জনা অপসারণ; ১২৭২৪৭৫ নং আরএফকিই আইডির মাধ্যমে ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) ভবন নির্মাণ প্রকল্প: 'ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) ভবন নির্মাণ প্রকল্প'-এর নকশা প্রণয়নের লক্ষ্যে অতিরিক্ত স্থপতি নিয়োগের বিপরীতে বেতন প্রদান; ১২৪৪৩৭৭ নং আরএফকিই আইডির মাধ্যমে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে ক্রিসেন্ট লেকের সমস্ত আগাছা ও গাইড ওয়াল পরিষ্কার এবং বর্জ্য অপসারণ; ১২৪৪৩৯৯ নং আরএফকিই আইডির মাধ্যমে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানজুড়ে হাঁটার পথ ও ডাস্টবিন থেকে জমে থাকা বর্জ্য অপসারণ; ১২৪৪৩৩৯ নং আরএফকিই আইডির মাধ্যমে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের পূর্ব ও দক্ষিণ পাশে গ্রিল বেড়া স্থাপন এবং বিদ্যমান গ্রিল মেরামত ও রং করা; ১২৪৪৩১৪ নং আরএফকিই আইডির মাধ্যমে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে ড্রেন ও পিট স্যুয়ারেজ লাইনের মেরামত ও পরিষ্কারকরণ কাজ এবং ১২৪৪৪২৫ নং আরএফকিই আইডির মাধ্যমে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসৌধ সংলগ্ন ইটের দেয়াল মেরামত ও রং করার কাজ। 

এছাড়াও ২০২৫-২০২৬ অর্থবছরে পিপিআর ২০২৫ এর নীতিমালাকে পায়ে মারিয়ে ওটিএম পদ্ধতিতে নিজের খেয়ালঃখুশি মতো পছন্দের ঠিকাদারেেদরকে কাজ পাইয়ে দিয়েছেন প্রকৌশলী জহিরুল ইসলাম। ওই সকল টেন্ডার আইডিগুলো হচ্ছে-১২৯৫১৫৮, ১২৮০১২৮, ১২৭৩৯২২, ১২৮৩৪২৮, ১২৭৫২০২, ১২৭৫২৫৭, ১২৬৬৩১৫, ১২৭৫৭২৬, ১২৩৮৭০৩, ১২৩৮৪০৮, ১২২৩৯৫৯, ১২২১৫৩৭, ১১৫৬৮২৫, ১১২৪১২৬, ১১৫৭১০০, ১১৫৬৮১৭, ১১২৪১২৬, ১১৩১৮৮৯, ১১৫৬৮২৫, ১১৫৭০৫৬, ১১৫৮০৭২, ১২১৪৩২০, ১২১৪৩৮১. ১২১৮৮৯৭, ১২২১৬৪৪, ১২২১৫৩৭, ১২২৩৯৩৩, ১২২৩৯৯৬, ১২৩৮৪০৮, ১২৪৫৮০০, ১২৪৫৭৫৩, ১২৪৫৫৫৭, ১২৪৫৫১২, ১২৬৬১৯০, ১২৬৬২৪৩, ১২৬৬২৫০, ১২৬৬১০৬, ১২৬৭০৮৪, ১২৬৮৩৭৩, ১২৭২৮০৬, ১২৭২৮০৭, ১২৭৫২৭৩, ১২৭৫২৩৫, ১২৮৩৪২৮ ও ১২৬১৫৫০। 

শুধু তাই নয়, ওটিএম টেন্ডার আইডি নং ১২৬১৫৫০ এর মাধ্যমে ১২,২০০০০/ টাকা বরাদ্দে শেরে-বাংলা নগর গণপূর্ত বিভাগ-২-এর আওতাধীন জিয়া উদ্যানের সমগ্র প্রাঙ্গণের দৈনন্দিন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে আউটসোর্সিং প্রক্রিয়ায় ২০ (বিশ) জন পরিচ্ছন্নতা কর্মী সেবা গ্রহণ করা হয়। অথচ একই ধরণের কাজে ৪/৭টি আরএফকিউ করে মোটা অংকের টাকা ভূয়া বিল বানিয়ে আত্মসাত করা হয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মাঠ কর্মকর্তা। একই প্রক্রিয়ায় ডিভিশনের বিভিন্ন দপ্তরের একই ধরণের  কাজে আরএফকিউ এলটিপএম ওটিএম দেখিয়ে প্রায় কোটি টাকা লোপাট করেছেন দুর্নীতিবাজ লুটেরা লম্পট হিসেবে পরিচিত এই প্রকৌশলী। এ নিয়ে বিস্তারতি থাকছে পরবর্তীতে।

অপরদিকে শেরে বাংলা ২নং ডিভিশনের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম স্বৈরাচারের সহযোগী হিসেবে ইতোপূর্বে মতিঝিল ডিভিশনের এসডিই হিসেবে এজিবি কলোনীর নবনির্মিত ভবনগুলোর নির্মাণের দায়িত্বে থাকতে ঠিকাদারকে ব্যাপক সুযোগ-সুবিধা দিয়ে এবং ভ্যারিয়েশনের কাজগুলোতে জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে কয়েক কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে। পরবর্তীতে পদোন্নতি নিয়ে পিরোজপুর জেলার নির্বাহী প্রকৌশলী হিসেবেও অল্প কিছুদিনের দায়িত্ব পালনে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। পরিবর্তিত পরিস্থিতিতে শেরে বাংলানগর ২নং ডিভিশনের দায়িত্বে এসে ডিভিশনের প্রায় অর্ধেক কাজ ওটিএম পদ্ধতিতে করে আওয়ামী দোসরদের আর্থিকভাবে পূনঃবাসিত করে আসছেন এই প্রকৌশলী। ডিভিশনটির অধীনে ২০২৪-২৫ অর্থবছরে জিয়া উদ্যানে প্রায় ৬ কোটি টাকার বরাদ্দ আসলে সেখানকার সকল কাজে নিজেই বেনামে ঠিকাদারী করে বড় অংকের অর্থ হাতিয়ে নিয়েছেন তিনি। পাশাপাশি সাধারণ ঠিকাদারদের সাথে দুঃ ব্যবহারসহ অসংখ্য গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অবৈধ অর্থের জোড়ে উর্দ্ধতন কর্মকর্তাদের আদেশ-নির্দেশকেও তিনি থোরাই কেয়ার করছেন বলে নির্ভরযোগ্য সূত্র জানায়।

বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়ে কোন রেসপন্স না পাওয়ায় মতামত নেওয়া সম্ভব হয়নি। (ক্রমশঃ) 




শেয়ার করুন:
কমেন্ট বক্স
রমজান ও ঈদে নগদ টাকার নিরাপত্তায় ডিএমপির বিশেষ ‘এস্কর্ট’

রমজান ও ঈদে নগদ টাকার নিরাপত্তায় ডিএমপির বিশেষ ‘এস্কর্ট’