ঢাকা | বঙ্গাব্দ

গণপূর্তে লটারিতে পোস্টিং নিয়ে হ-য-ব-র-ল

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
গণপূর্তে লটারিতে পোস্টিং নিয়ে হ-য-ব-র-ল ছবির ক্যাপশন: প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে চরম অনিয়ম ও লাগাতার দুর্নীতির গুরুতর অভিযোগ॥ পরিকল্পনায় নেই ঊর্দ্ধতন কর্মকর্তাদের নিয়ে লটারি॥ বদলি বাণিজ্য বন্ধের দোহাই দিয়ে বিধিমালা লঙ্ঘন
ad728
বিশেষ প্রতিনিধি:
গণপূর্ত অধিদপ্তরে লটারিতে পোষ্টিং নিয়ে হ-য-ব-র-ল অবস্থার সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবনের দায়িত্বে এসেছেন গোপালগঞ্জ নিবাসী নিমিতোষ ওঝা। গুলশানের আরেক সেকশনে পোস্টিং পেয়েছেন একজন প্রমোটি নারী কর্মকর্তা। সংসদ ভবন মন্ত্রীপাড়াসহ বিভিন্ন কেপিআই এলাকার দায়িত্বে পড়েছেন ২২ ও ১৯ ব্যাচের অনেক তরুন অনভিজ্ঞ ডিপ্লোমা প্রকৌশলী। এ সকল মাঠ কর্মকর্তার বেশীরভাগেরই প্রাক্কলন (ইস্টিমেট) তৈরী করার প্রয়োজনীয় অভিজ্ঞতা দক্ষতা নেই। তাদের পক্ষে কেপিআই ও ভিআইপি এলাকার স্থাপণা সমুহের রক্ষণাবেক্ষণ সম্ভব নয় বলে গণপূর্তর বেশীরভাগ ডিপ্লোামা প্রকৌশ লীর অভিমত। ফলে বদলি নিয়ে নিজেদের সিদ্ধান্তে অটল থাকতে পারছেন না গণপূর্তর শীর্ষ কর্মকর্তাগণ। বাধ্য হয়ে অনেক পোস্টিংকে রিভিউ করতে যাচ্ছে গণপূর্ত প্রশাসন। এই ‘লটারি খেলা’ সহ গণপূর্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে আছে বহু গুরুতর অুিভযোগ। তথ্য সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের।    
অনুসন্ধানে জানা যায়, গত ৩০ জুলাই প্রথম পর্যায়ে ৭৬৭ জন সিভিল এবং গত ৩ আগস্ট ২৫৪ জন ই/এম উপসহকারী প্রকৌশলী একযোগে লটারির মাধ্যমে বদলি করা হয়। আগামীকাল অথবা ১১ আগস্ট সহকারী ও উপবিভাগীয় প্রকৌশলীদের বদলি নিয়ে লটারি হওয়ার কথা আছে। এই মাসের মধ্যেই নির্বাহী প্রকৌশলীদের পোস্টিং নিয়েও লটারি করার পরিকল্পনার কথা জানা গেছে। তত্ত্বাবধায়ক প্রকৌশলী থেকে উর্দ্ধতন পর্যায়ে লটারি নিয়ে এখনও কোন সিদ্ধান্ত জানা যায়নি। তবে সরকারের উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি সুষ্ঠু মানবসম্পদ ব্যবস্থাপনার লক্ষ্যে নিয়ে গণপূর্তে এই লটারির ব্যবস্থা চালূ হলেও , শীর্ষ কর্তাব্যক্তির খামখেয়ালিপনায় শুরুর দিকেই চরম বিশৃঙ্খলা তৈরী হয়েছে। কার্য্য সহকারী ও ড্যাফটসম্যানসহ অন্যান্য পদ থেকে পদোন্নতি পাওয়া উপসহকারী প্রকৌশলীরা রাজধানীর বিভিন্ন কেপিআই এলাকার দায়িত্বে পড়েছেন। এমনকি এক প্রমোটি নারী উপসহকারী প্রকৌশলী পড়েছেন গুলশানের ভিআইপি এলাকার দায়িত্বে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের গুলশানের বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে এসছেন ফরিদপুর থেকে নিমিতোষ ওঝা নামের একজন উপসহকারী প্রকৌশলী। ওঝার বাড়ি গোপালগঞ্জে। ওই বাসার দায়িত্বে থাকলে প্রধানমন্ত্রীর কর্মকান্ডের বিষয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্যাদি চলে যেতে পারে পাশ^বর্তী দেশের গোয়েন্দা সংস্থার হাতে। এতে স্বাধীনতা স্বার্বভৌমত্ব হুমকীর মুখে পড়ার পাশাপাশি রাস্ট্রের গোপণীয়তা ক্ষুন্ন হওয়ার জোড় সম্ভাবনা রয়েছে। এতে বিস্ময় প্রকাশ করেেেছন গণপূর্তের অনেক সিনিয়র প্রকৌশলী। এ রকম আরো বহু দৃষ্টান্ত রয়েছে লটারিতে বদলী নিয়ে। 
গত ৩০ জুলাই গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন সিভিল উপসহকারী প্রকৌশলীকে বদলি করা হয়। এতে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ৩১৭ জন, রাজশাহী বিভাগে ৭৩, চট্টগ্রাম বিভাগে ১৩৩, খুলনা বিভাগে ৭৪, বরিশাল বিভাগে ৪৪, সিলেট বিভাগে ৩৩, ময়মনসিংহ বিভাগে ২৯ এবং রংপুর বিভাগে ৬৪ জন উপসহকারী প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে। একইভাবে গত ৩ আগস্ট ২৫৪ জন ই/এম উপসহকারী প্রকৌশলীকে লটারি করা হয়। লটারির ফলাফলের ভিত্তিতে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ১১৯ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, খুলনা বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন এবং রংপুর বিভাগে ২২ জন উপসহকারী প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে। তবে মহামান্য রাস্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পদগুলো এই কার্যক্রমের বাইরে রাখা হয়েছে বলে জানা গেছে।
লটারিতে বদলি নিয়ে গণপূর্ত ডিপ্লেমা প্রকৌশলীদের একাংশ ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের বেশীরভাগের দাবি, এ পদ্ধতি বদলি নীতিমালার সাথে সাংঘর্ষিক। ফলে অধিদপ্তরের ‘চেইন অব কমান্ড’ ভেঙে পড়ার পাশাপাশি দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হওয়ার জোড়ালো আশঙ্কা রয়েছে। তারা মনে করছেন, স্বচ্ছতার দোহাই দিয়ে এই লটারি প্রক্রিয়ার মাধ্যমে ‘গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের বদলি/পদায়ন নীতিমালা ২০২৫’ সুস্পষ্টভাবে লঙ্ঘন করা হয়েছে। এতে মাঠ পর্যায়ে চরম বিশৃঙ্খলা নেমে আসবে। উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে অধিদপ্তরের সুনাম ক্ষুন্ন হবে। ‘গণপূর্ত অধিদপ্তরের বদলি/পদায়ন নীতিমালা-২০২৫’ অনুযায়ী এক কর্মস্থলে ৩ বছরের আগে বদলি করার বিধান নেই। তবে বিশেষক্ষেত্রে দুই বছরেও বদলি করা যায়। কিন্তু গণপূর্তের এই গণবদলিতে বিদ্যমান নীতিমালা মানা হয়নি। অনেক কর্মকর্তার বর্তমান কর্মস্থলে এক বছর পূর্ণ না হলেও তাদের বদলি করা হয়েছে। এমনকি এক মাস আগে অন্য কর্মস্থলে বদলি করা হয়েছিল, এমন কর্মকর্তাও বদলির তালিকায় পড়েছেন। বদলির ক্ষেত্রে কর্মদক্ষতা, অভিজ্ঞতা ও সৃজনশীলতার কোনো মূল্যায়ন নেই লটারির ক্ষেত্রে। ২০২২ সালে যোগ দেওয়া অনেক নবীন প্রকৌশলীকে গুরুত্বপূর্ণ সেকশনগুলোতে পদায়ন করা হয়েছে। তাদের মতে, পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকায় এসব কর্মকর্তা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে হিমশিম খেতে পারেন। বিপর্যয় নেমে আসতে পারে কেপিআই স্থাপনাগুলোর রক্ষণাবেক্ষনে।
এছাড়া লটারিভিত্তিক বদলিতে কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত, পারিবারিক ও স্বাস্থ্যগত বিষয়াদি বিবেচনায় নেওয়া হয়নি। চাকরিজীবী স্বামী-স্ত্রীকে একই কর্মস্থলে বা নিকটবর্তী এলাকায় পদায়নের নীতিমালাও অনুসরণ করা হয়নি। আবার অধিকাংশ পদায়ন নিজ জেলার আশপাশে হলেও কিছু কর্মকর্তাকে দূরবর্তী জেলায় পাঠানো হয়েছে। এতে বৈষম্য সৃষ্টি হয়েছে। বদলির আদেশ জারি করার আগে সব দিক বিবেচনা করার বিধান রয়েছে। জনস্বার্থকে অগ্রাধিকার দিতে এবং তুচ্ছ কারণে বদলি পরিহার করতে বলা হয়েছে। এছাড়া মানবিক দিক বিবেচনা করার কথাও উল্লেখ আছে। তবে লটারিভিত্তিক বদলিতে এসব বিষয় বিবেচনা করা হয়নি। এতে এমন কর্মকর্তাদেরও বদলি করা হয়েছে যাদের পরিবারের সদস্যরা ক্যানসারে আক্রান্ত, চিকিৎসাধীন রয়েছেন। ভবিষ্যতে একই পদ্ধতিতে কবে আবার বদলি করা হবে, সে বিষয়েও কোনো দিকনির্দেশনা নেই।
 বিষয়গুলো নিয়ে কথা বরার জন্য গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরীর সাথে মোবাইলে যোগাযোগ করলে তার কোন রেসপন্স পাওয়া যায়নি। এমনকি হোয়াটস্আ্যাপে ক্ষুদেবার্তা পাঠিয়েও কোন উত্তর পাওয়া যায়নি।
অপরদিকে গণপূর্ত অধিদপ্তরের চলতি দায়িত্বে নিয়োজিত প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে ইতোপূর্বে পোস্টিং বাণিজ্য, ভাই-ভাগিনাদের দিয়ে ঠিকাদারী ব্যবসা, সিন্ডিকেট নিয়ন্ত্রণ, ডেভেলপার ব্যবসা, সন্ধ্যার পরে ও ছুটির দিনগুলোতে একটি গোপণ আস্তানায় অফিস করা, আওয়ামী কানেকশন, স্টাফ অফিসার কেলেঙ্কারী, দ্বৈত নাগরিকত্ব, গণমাধ্যম কর্মীদের অকথ্য ভাষায় গালি-গালাজ করা, দেশ-বিদেশে নামে-বেনামে সহায়-সম্পদ অর্জন, প্রমাদ ভ্রমন, সচিব মন্ত্রী প্রতিমন্ত্রীকে ভুল বুঝিয়ে কথিত লটারির অনুমোদন, কথিত উন্নয়নের নামে নিজের পক্ষে প্রচারণা, স্বৈরাচার আওয়ামী ঠিকাদারদের বড় বড় কাজ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করাসহ বিভিন্ন অনিয়ম ও লাগাতার দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে ‘বাঙালি সংবাদ’ এর অনুসন্ধানী বিস্তারিত প্রতিবেদন থাকছে যে কোন সময়ে। (ক্রমশঃ)   




শেয়ার করুন:
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঘুষ বাণিজ্যে অবৈধ সম্পদের পাহাড়ে বিএসটিআই ডিজি!

ঘুষ বাণিজ্যে অবৈধ সম্পদের পাহাড়ে বিএসটিআই ডিজি!