প্রিন্ট এর তারিখঃ Nov 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 14, 2026 ইং
গণপূর্তে মাফিয়া প্রকৌশলী দস্যুর্জাা আ. আজিমের ভোগবিলাশী রাজত্ব!

জয়নাল আবেদীন যশোরী ও আসাদ মুহমুদ:
প্রকৌশলী আনোয়ারুল আজিম। গণপূর্ত প্রকৌশলীদের মধ্যে শ্রেষ্ঠ দুর্নীতিবাজ মাফিয়া কর্মকর্তা হিসেবে ব্যাপক পরিচিত। রাঙাামাটি মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পের ১৩শ’ কোটি টাকার প্রজেক্টকে উদ্দেশ্য করে সেখানে ঘাটি গেড়েছেন। বর্তমানে রাঙামাটি গণপূর্ত সার্কেলের দায়িত্বে থেকে সেখানে আধীনস্থ প্রকৌশলীদের নিয়েূ লুটপাটের কীর্তন শুরু করে হোলিখেলার আয়োজনে মত্ত আছেন তিনি। গাজীপুর সিরাজগঞ্জ পাবনা ও সর্বশেষ রাঙামাটি সেখানেই মেডিকেল করেজ হাসপাতাল প্রকল্প সেখানে তিনি ে করেই গোক নিজের নাম ওঠাতে পেরেছেন এই গুণধর শিয়ালের চেয়েও ধুর্ত গণপূর্ত কর্মকর্তা। একাধিক বিয়ে নারী কেলেঙ্কারী থেকে শুরু করে তার বহুমুখী গুণকীর্তনের বিষয়ে লিখে শেষ করা যাবে না। এ নিয়ে লিখতে গেলে তার উত্থানের বিষয়ে কয়েকটি থ্রিলার বা উপন্যাস হয়ে যাবে। চাকরিতে যেখানেই দায়িত্বে ছিলেন সেখানেই দুর্নীতি লুটপাট বা কোন কেলংকারির সৃষ্টি করেছেন তিনি। ঢাকা টাঙ্গাইল চটআটগ্রাম সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নামে-বেনামে শতাধিক কোটি টাকার সহায়-সম্পদের মালিক এই প্রকৌশলী ইতোমধ্যে দুদকের মুখোমুখি হয়েছেন ৪/৫ বার। ডিপার্টমেন্টাল তদন্ত ফেস করেছেন বেশ কয়েকবার। কোন কিছুই তার লুটপাটের পাগলা ঘোড়াকে দমাতে পারেনি। থামাতে পারেনি তার দুর্নীতির অপ্রতিরোধ্য অগ্রযাত্রা। নিকটাত্মীয় রেজাউলকে দিয়ে ইউনিভার্সাল এন্টারপ্রাইজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে করান ঠিকাদারী ব্যবসা। মূলত: ওই সকল কাজ তিনি নিজেই পরোক্ষভাবে পরিচালনা করে আসছেন। তথ্য সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের।

কথিত স্ত্রী লিজার সাথে প্রকৌশলী আনোয়ারুল আজিম। এ রকম বহু স্ত্রী বান্ধবী আছে তার। পাপাশি অবৈধ টাকার জোড়ে টোপে ফেলে কলেজ বিশ^বিদ্যারয় পড়–য়া অসংখ্য উঠতি বয়সের মেয়ের সর্বনাশ করেছেন বলে অভিযোগ আছে।
অপরদিকে ইতোমধ্যে তার কথি স্ত্রী লিজার নামে ৪০ কোটি টাকার সম্পদের বিস্তারিত নিয়ে ‘বাঙালি সংবাদ’সহ বিভিন্ন গণমাধ্যমে তথ্যবহুল সংবাদ প্রকাশিত হয়েছে। পরবর্তীতে টাঙ্গাইল গাজীপুর সিরাজগঞ্জ পাবনা থেকে অসখ্য ভূক্তভোগী ফোন করে নারীখেকো এই প্রকৌশলীর কথিত বান্ধবীদের সম্পর্কে অসংখ্য তথ্য প্রমাণাদি এই প্রতিবেদককে পাঠিয়েছে। সেগুলো যাচাই-বাছাই স্বাপেক্ষে এই দুর্নীতিবাজ লুটেরা লম্পট প্রকৌশলীর ভদ্রতার আড়ালে কুৎসিত কদাকার চেহারার উম্মোচনে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হবে।
অনুসন্ধানে জানা যায়, তিনি হুন্ডির মাধ্যমে টাকা পাঁচার করে কানাডাতে গড়েছেন আলিশান বাড়ি। দক্ষিণখানে গার্মেন্টস কারখানা, মিরপুর রূপনগরে রয়েছে ৬কাঠার ২টি প্লট, রোড-১১, ব্লক- সি, প্লট নং-৩২/এ,৩৩/এ। মিরপুর টোলারবাগে পানির ট্যাঙ্কির সন্নিকটে ৬তলা বড়ি। উত্তরা ১২ নম্বর সেক্টরে আলিশান বাড়ি রোড-৮, বাসা-৮৯/বি। এছাড়াও মিরপুরে একাধিক ফ্ল্যাট ও জায়গা কিনেছেন। চলেন ব্র্যান্ড নিউ হ্যারিয়ার লেক্সাস গাড়িতে। কারণে-আকরণে বছরের বিভিন্ন সময়ে ঘুৃরতে যান থাইল্যান্ড সিঙ্গাপুর। কথিত মডেল নায়িকা বা কলগার্লদের নিয়ে দেশ-বিদেশে প্রমোদ ভ্রমনসহ রয়েছে বিভিন্ন অসামাজিক কর্মকান্ডের অভিযোগ।
নাম প্রকাশ অনিচ্ছুক গাজীপুর গণপূর্তের কয়েকজন স্টাফ বলেন, আনোয়ারুল আজিম স্যার এই অফিসে বিভিন্ন ধরনের অনিয়ম করে শত কোটি টাকা লোপাট করেছেন। তারা আরও বলেন, এ সকল দুর্নীতিবাজ কর্মকর্তাদের কারণে আজ আমাদের গণপূর্তের অনেক কর্মকর্তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অর্থ সহায়তার জন্য অভিযুক্ত হয়েছেন।
স্বৈরাচার লীগ সরকারের আমলে মহাখালী সাবডিভিশনের এসডিইসহ ঘুরেফিরে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে ছিলেন দীর্ঘ সময়ে। ২০১৫ সালের দিকে নির্বাহী প্রকৌশলী হিসেবে গাজীপুর ডিভিশনে পোষ্টিং বাগিয়ে নেন। তখনও ইজিপি টেন্ডার শুরু হয়নি। মেডিকেল কলেজের অসংখ্য টেন্ডার তিনি ম্যানুয়ালি করে উর্দ্ধতনদের দোহাই দিয়ে পার্সেন্টেজ বাবদ কয়েক কোটি টাকা লোপাট করেন। ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠিত হলে তিনি পোষ্টিং বাগিয়ে নেন সিরাজগঞ্জে। সেখানেও ওই সময়ে মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের কাজ পুরোদমে শুরু হয়েছে। প্রায় ৪বছর ওই ডিভিশনে কাটিয়ে দিয়ে হাসপাতাল নির্মাণ প্রকল্পে বেনামী ঠিকাদারী ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে কয়েক কোটি টাকা লোপাট করে গাজীপুর মেডিকেল কলেজ হাসপাতালকে টার্গেট করে সেখানে আবার ফিরে আসেন। অক্টোবর ২০১৯ থেকে অক্টোর/২০২০ পর্যন্ত তিনি পুনরায় গাজীপুরে। ২০১৯-২০ অর্থবছরে গাজীপুর গণপূর্তের ৩৪টি নির্মাণ কাজে প্রকল্পের কাজ সম্পাদন ছাড়াই প্রকৌশলী আ. আজিমকে সন্তুষ্ট করে হস্ত রশিদের মাধ্যমে ৪৯ কোটি ২৯ লাখ ২২ হাজার ৩০৬ টাকা বিল তুলে নিয়েছিলেন ঠিকাদার প্রতিষ্ঠানগুলো। এর পরে কিছুদিন ছিলেন পাবনা গণপূর্তে নির্বাহী প্রকৌশলী হিসাবে। প্রমোশন নিয়ে পুনরায় পাবনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসাবে দায়িত্ব নিয়ে রূপপুর প্রকল্পে ব্যাপক অনিয়ম দুর্নীতির আশ্রয় নেন অধিনস্থদের সহায়তায়। তার বেপরোয়া ঘুষ বাণিজ্যের কারণে স্থানীয় প্রতিবাদী ঠিকাদারদের হাতে তাকে লাঞ্ছিত হতে হয়। ওই সময়ে গণমাধ্যমে ব্যাপক আকারে লেখালেখির কারণে তিনি সাময়িক সাসপেনশনে পড়েন। কিন্তু অবৈধ অর্থের জোড়ে তিনি পুনরায় পোষ্টিং নিয়ে রাঙামাটি যান সেখানে মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পকে টার্গেট করে। সেখানে ঢাকা থেকে স্বৈরাচার আ’লীগের ঠিকাদারদের ডেকে নিয়ে বড় বড় কাজ পাইয়ে দিয়ে তিনি ফ্যাসিবাদকে পূণঃ বাসনের কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। এ নিয়ে বিস্তারিত থাকছে পরবতীর্তে বেশ কয়েকটি অনুসন্ধানী ধারাবাহিক প্রতিবেদন।
বিষয়গুলো নিয়ে ইতোপূর্বে তার সাথে ফোনে যোগাযোগ করলে তিনি যা পারেন তাই লিখে দিতে বলেন। (ক্রমশঃ)
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাঙালি সংবাদ