
বিশেষ প্রতিনিধি :
এই তিন জনই বেনাপোল স্থলবন্দরে কাজ করেন, ইকরামুল হাসান রকি ক্ষূদ্র ব্যবসায়ী ও দালাল। সাফিয়া আক্তার বেনাপোল স্থলবন্দরে কর্মচারী। তিনি ট্রাফিক পরিদর্শক। তার সাথে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হন ইকরামুল হাসান রকি। তবে রকির স্ত্রী এই ঘটনা জানতে পেরে গত ৩/৫/২০২৬ তারিখে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর একটি লিখিত অভিযোগ করেন। তাতেও ক্ষ্যান্ত হয়নি এই পরকিয়া যুগোল। এদের সহযোগী হিসেবে আছেন স্থলবন্দর ওয়্যারহাউজ এর সুপার আশিকুর রহমান রনি।
তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি ওজনে কারচুপি, বিভিন্ন অনিয়ম, দূর্নীতির মাধ্যমে রাজস্ব ফাঁকি দিয়ে সরকারের বিপুল পরিমান টাকা গচ্চা দিয়ে নিজের আখের গোছাতে ব্যস্ত আছেন। তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর স্থলবন্দর কর্তৃপক্ষ লোকদেখানোভাবে কোনরকম পানিসমেন্ট দিয়েছেন। বেনাপোল থেকে হিলিতে বদলি হয়েছে তার। এই ওয়্যারহাউজ সুপার আশিকুর রহমান রনির বিরুদ্ধে মূলত: ওজন স্কেলে কারচুপি, জাল নথিপত্র তৈরি এবং জব্দকৃত শুল্ক ফাঁকির পণ্য আত্মসাতের মাধ্যমে রাজস্ব ফাঁকির সিন্ডিকেটে জড়িত থাকার গুরুতর অভিযোগ রয়েছে। যা গত ২৫ জুলাই ২০২৬ প্রতিবেদন অনুযায়ী, তার বিরুদ্ধে আনা প্রধান অভিযোগ।
স্থলবন্দর ওয়্যারহাউজ এর সুপার আশিকুর রহমান রনি
ডিজিটাল ওজন স্কেলে কারচুপি: পচনশীল পণ্যের মাঠে ওজন পরিমাপক যন্ত্রে (স্কেল) কারসাজি করে খালি ট্রাকের ওজন প্রকৃত ওজনের চেয়ে বেশি দেখানোর অভিযোগ রয়েছে। এর ফলে পরবর্তী চালানগুলোতে পণ্যের নিট ওজন কম দেখিয়ে ট্রাক প্রতি ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত রফাদফায় শুল্ক ফাঁকি দেওয়ার সুযোগ তৈরি হয়। যা ওই প্রতিবেদনে উল্রেখ করা হয়েছে।
জব্দকৃত ৬ কোটি টাকার পণ্য পাচার ও পরিবর্তন: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে বন্দরের ৩৭ নম্বর শেড থেকে জব্দ করা প্রায় ৬ কোটি টাকা মূল্যের উচ্চ শুল্কযুক্ত ভারতীয় পণ্য রহস্যজনকভাবে সরিয়ে ফেলার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, জব্দকৃত দামি পণ্যের পরিবর্তে সেখানে নিম্নমানের দেশীয় শাড়ি ও থ্রি-পিস রাখা হয়েছিল এবং এই ঘটনায় রনি ও কাস্টমসের এক কর্মকর্তার যোগসাজশের কথা উল্লেখ করা হয়েছে।
জাল নথিপত্র ও সিন্ডিকেট পরিচালনা: কাস্টমস ও সিঅ্যান্ডএফ (C&F) এজেন্টদের একটি অংশের সাথে মিলে জাল নথিপত্র তৈরি করে শুল্ক ফাঁকি দেওয়া পণ্য খালাসে সক্রিয় ভূমিকা পালনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
কর্তৃপক্ষের পদক্ষেপ ও রনির বক্তব্য:
এসব অভিযোগের প্রেক্ষিতে ওজন স্কেলে অনিয়ম তদন্তে বন্দর কর্তৃপক্ষ একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। এছাড়া জব্দকৃত পণ্য আত্মসাতের ঘটনায় কাস্টমস কর্তৃপক্ষ বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
এমন ঘটনার পরেও সাফিয়া আক্তার ও রনি, রকিরা বহালতবিয়তে লুটপাটের অনৈতিক রাজত্ব কায়েম করছে। তবে ইকরামুল হাসান রকির এক স্ত্রী সাফিয়া আক্তারকে বার বার অনুরোধ করেন যে, আপনি আমার সংসারটা ভাংবেন না বোন। এমনকি সাফিয়া আক্তারের আত্মীয়-স্বজনকে বোঝাতে গেলে হা জ তুনকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। তখন ইকরামুল হাসান রকি স্ত্রী হা জ তুন গত ২৩/৯/২০২৬ইং মিরপুর মডেল থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন যার নং ( ৪২)। ইকরামুল হাসান রকি ও সাফিয়া আক্তারসহ আরও ৫/৭ জনের নাম উল্লেখ করা হয ওই মামলায়। মামলায় গত ৫/১০/২০২৬ইং তারিখে গ্রেফতার হন স্থলবন্দর ওয়্যারহাউজ সুপারিন্টডেন্ট সাফিয়া আক্তার। এখন দেখা যাক সরকারি কর্মচারীর বিরুদ্ধে মামলা বা গ্রেফতার হলে আইন কি বলে। বাংলাদেশের প্রচলিত ফৌজদারি আইন এবং সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী, একজন নারী সরকারি কর্মচারীর আগের বিয়ের সম্পর্ক বহাল থাকা অবস্থায় (আইনগত বিচ্ছেদ বা তালাক ছাড়া) দ্বিতীয় বিয়ে করা গুরুতর অপরাধ ও অসদাচরণ হিসেবে গণ্য হয়।
এই ক্ষেত্রে তার বিরুদ্ধে ফৌজদারি (আদালত/থানা) এবং বিভাগীয় (চাকরি সংক্রান্ত) উভয় ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ ও শাস্তি হতে পারে।
ফৌজদারি আইনে শাস্তি (থানায় মামলার ক্ষেত্রে)
বাংলাদেশের আইন অনুযায়ী, কোনো নারী তার প্রথম স্বামীর সাথে আইনগতভাবে বিবাহবিচ্ছেদ (তালাক) কার্যকর না করে দ্বিতীয় বিয়ে করতে পারেন না।
দন্ডবিধির ৪৯৪ ধারা
যদি প্রথম স্বামীর সাথে আইনগতভাবে তালাক সম্পন্ন হওয়ার পর (এবং ইদ্দতকাল শেষে) তিনি দ্বিতীয় বিয়ে করে থাকেন, তবে সেটি কোনো অপরাধ নয় এবং এ ক্ষেত্রে তার কোনো শাস্তি হবে না।)
স্থলবন্দরে ট্রাফিক পরিদর্শক সাফিয়া আক্তার
সরকারি চাকরি বিধিমালার অধীনে শাস্তি
স্থলবন্দর কর্তৃপক্ষের (বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়) কর্মচারী হিসেবে তার ওপর সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ি সাময়িক বরখাস্ত (Suspension). থানায় দায়ের করা ফৌজদারি মামলায় তিনি যদি গ্রেপ্তার হন বা আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) গৃহীত হয়, তবে কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতে পারে। এ সময় তিনি কেবল খোরপোষ ভাতা পাবেন।
বিভাগীয় মামলা. আইন ভঙ্গ ও নৈতিক স্খলনজনিত 'অসদাচরণ' (Misconduct)-এর দায়ে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করতে পারেন।
চাকরিচ্যুতি বা গুরুদন্ড. ফৌজদারি মামলায় আদালত কর্তৃক তিনি দোষী সাব্যস্ত হলে এবং কারাদন্ডে দন্ডিত হলে বিশেষত নৈতিক স্খলনজনিত অপরাধে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪২ ধারা অনুযায়ী তাকে চাকরি থেকে বরখাস্ত (Dismissal) বা অপসারণ (Removal) করা হতে পারে। এছাড়া বিভাগীয তদন্তে অসদাচরণ প্রমাণিত হলেও পদাবনতি বা চাকরিচ্যুতির মতো গুরুদন্ড হতে পারে।
এদিকে ইকরামুল হাসান রকির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে পুলিশের গোয়েন্দা সংস্থার ডিবি পুলিশ তাকেও গ্রেফতার করে। বিশেষ সুত্রে জানা যায়, এই সাফিয়া আক্তারের আগের স্বামী থাকা অবস্থায় তড়িঘড়ি করে ইকরামুল হাসান রকিকে বিয়ে করেন। এদিকে রকির রয়েছে একাধিক বিয়ের গুঞ্জন। তবে আমাদের অনুসন্ধানে উঠে এসেছে ইকরামুল হাসান রকির রয়েছে চার থেকে পাঁচজন স্ত্রী ও একাধিক সন্তান। তবে সাফিয়া আক্তার জামিনে বেরিয়ে এসে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে বলে বাদিনী এই প্রতিবেদককে জানান।
আরও বিস্তারিত জানতে বাঙালি সংবাদ এর সাথে থাকুন