
বিশেষ প্রতিনিধি:
হরিলুট চলছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের বিভিন্ন নির্মাণ মেরামত রক্ষণাবেক্ষণ কাজে। জাদুঘরের প্রবেশপথে বাঁশের রেলিং নির্মাণের জন্যই ৪৪ লাখ টাকার বেশি খরচ দেখানো হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হানিফ এন্টারপ্রাইজের জমা দেওয়া একটি বিল পর্যালোচনা করে এমন তথ্য পাওয়া গেছে।
সরেজমিনে দেখা গেছে, জাদুঘরের প্রবেশপথে বাঁশ দিয়ে তৈরি একটি অস্থায়ী রেলিং সাদা রঙের কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে। আর সাধারণ বাঁশ ও সাদা কাপড় দিয়ে তৈরি এই রেলিং নির্মাণের খরচ বাবদ বিলে ৪৪ লাখ ৬ হাজার টাকা দাবি করা হয়েছে।
এদিকে দাখিল করা বিলের যথার্থতা, কাজ সম্পাদনের প্রক্রিয়া এবং ব্যয়ের যৌক্তিকতা যাচাই করতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ। কমিটিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, কাজের প্রক্রিয়া এবং জমা দেওয়া বিল পর্যালোচনা করে দ্রুত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
জাদুঘর-সংশ্লিষ্ট নথিপত্রে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরটি উদ্বোধন করা হয়। শুরুর দিকে জাতীয় জাদুঘর থেকে অতিরিক্ত দায়িত্ব প্রদানের মাধ্যমে জনবল নিয়ে এর কার্যক্রম পরিচালনা করা হতো। ওই সময় জাদুঘরের সম্মুখভাগে জরুরি ভিত্তিতে অস্থায়ী টিকিট কাউন্টারের লাইন ও শেড নির্মাণসহ বিভিন্ন কাজের জন্য মেসার্স হানিফ এন্টারপ্রাইজ প্রায় ৮০ লাখ টাকার বিল জমা দেয়।
গত ১২ অক্টোবর অনুষ্ঠিত জাদুঘর পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিষ্ঠানটির দাখিল করা বিলের যথার্থতা নিরূপণ করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি একাধিক বিল জমা দিলেও, নিয়ম অনুযায়ী কার্যাদেশ পাওয়ার পর কাজ সম্পাদনের ক্ষেত্রে কোনো চুক্তিপত্র বা কার্যাদেশপত্র সংরক্ষিত নথিতে পাওয়া যাচ্ছে না।
বিষয়টি নিয়ে জানতে চাইলে জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ জানান, তিনি গত ১৬ সেপ্টেম্বর এই জাদুঘরে যোগ দেওয়ার পর হানিফ এন্টারপ্রাইজ নামে একটি ডেকোরেটর প্রতিষ্ঠান একটি বিল জমা দেয়। বাঁশের ব্যারিকেড বা বাঁশের গেট নির্মাণের ভাড়া বাবদ উপস্থাপন করা সেই বিলটি দেখে তাঁর কাছে অসঙ্গতিপূর্ণ মনে হয়।
তিনি আরও জানান, বিষয়টি জাদুঘরের পরিচালনা পর্ষদ এবং পদাধিকারবলে পর্ষদের সভাপতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সামনে উপস্থাপন করা হয়। পর্ষদের সিদ্ধান্ত ও নির্দেশক্রমে বিলের বাস্তব ভিত্তি খতিয়ে দেখার জন্য মহাপরিচালক হিসেবে তিনি এই তদন্ত কমিটি গঠন করেছেন।
তদন্ত কমিটিতে জাদুঘরের পরিচালক ও হিসাবরক্ষণ কর্মকর্তার পাশাপাশি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একজন উপসচিব পদমর্যাদার কর্মকর্তা এবং বহিঃসদস্য হিসেবে বাংলা একাডেমির একজন প্রতিনিধিকে রাখা হয়েছে। ইতিমধ্যে বাংলা একাডেমির প্রতিনিধি পাওয়া গেছে এবং তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর তা পরিচালনা পর্ষদের সামনে উপস্থাপন করা হবে বলে জানান মহাপরিচালক।
তবে এ অভিযোগ ও বিলের বিষয়ে বক্তব্য জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হানিফ এন্টারপ্রাইজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
অপরদিকে জুলাই স্মৃতি জাদুঘরে ১১১ কোটি টাকা প্রকল্পে কাজ নিয়ে ব্যাপক অনিয়ম দুর্নীতি আর লুটপাটের তথ্য প্রমাণাদি পাওয়া গেছে। প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ২৩ কোটি ৯৮ লক্ষ ৫৫ হাজার ৮শ’ ৬১ দশমিক ৯৫০ টাকা চুক্তিমূল্যে অভ্যন্তরীণ হাঁটার পথ ও পার্কিং নির্মাণ, নতুন হ্রদ (লেক) তৈরি, ‘হা-হা’ (ঐঅ-ঐঅ) সেকশন নির্মাণ, বিদ্যমান হ্রদের ‘হা-হা’ সেকশন (ভাস্কর্য কাজ ব্যতীত), বৃষ্টির পানি নিষ্কাশন ও পানি সরবরাহ লাইন স্থাপন, ওয়াশ জোন ও টিকিট বুথ নির্মাণ, এবং জলাধার ও পাম্প হাউস নির্মাণ; একই অর্থবছরে দ্যা সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের অনুকূলে ১৬ কোটি ৮২ লক্ষ ৬ হাজার ৪শ’ ৯১ দশমিক ৩২০ টাকা চুক্তিমূল্যে জুলাই অভুত্থান স্মৃতি জাদুঘর এর পূর্ব চত্বরে গণতান্ত্রিক স্মৃতিস্তম্ভ¢ ্িযনর্মাণ (বিশেষ কক্ষ বা ‘আয়না ঘর’ ব্যতীত), মূল ভবন মেরামত ও সংস্কার কাজ (ছাদের উপরিভাগে ওয়াটারপ্রুফিং মেমব্রেন স্থাপনসহ), অন্যান্য কাঠামো অপসারণ, আবর্জনা অপসারণ, তাঁবু ভাড়া, বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনমূলক কাজ, এবং নিরাপত্তা ও বিবিধ আনুষঙ্গিক কাজ ; একই অর্থবছরে মার্ন স্ট্রিল স্ট্রাকচার লিমিটেড নামক ঠিকাদালী প্রতিষ্ঠানের অনুকূলে কোটি ১৮ রক্ষ ৭৩ হাজার ৬শ’ ৬৫ দশমিক ২৩৩ টাকা চুক্তিমূল্যে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ভিতরে ফুড কোর্ট নির্মাণ (ইস্পাত কাঠামো অংশ): ২০২৪-২০২৫ অর্থবছরে সানি বিল্ডার্স নামক একটি টিকাদারী প্রতিষ্ঠানের নামে ৩৫ লক্ষ ৫০ হাজার ২শ’ টাকা চুক্তিমূল্যে ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত গণভবন যা বর্তমানে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ সেখানে মোতায়েনকৃত ৭০ (সত্তর) জন আনসার ব্যাটালিয়ন সদস্যের আবাসনের ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় কাজ: ২০২৫-২০২৬ অর্থবছরে প্যারাডাইম আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এর নামে ৬৪ লক্ষ টাকা চুক্তিমূল্যে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে অভ্যন্তরীণ ওয়াশ ব্লক নির্মাণ: ২০২৫-২৬ অর্থবছরে আরইএসটি জয়েন্ট ভেঞ্চার ( রওশন এলিভেটরস ও মে. শুভ্রা টেডার্স) এর অনুকূলে ৩৪ কোটি ২৫ রক্ষ ৭৪ হাজার ১শ’ ৪৯ টাকা চুক্তিমূল্যে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ সাবস্টেশন সরঞ্জাম ও সুইচ রুম প্যানেল সংস্কার ও প্রতিস্থাপন; বিভিন্ন স্থানে ডিস্ট্রিবিউশন বোর্ড স্থাপন; বিশেষ ধরনের সারফেস কন্ডাক্ট ওয়্যারিং; আউটডোর লাইটিং; অগ্নি শনাক্তকরণ ও সুরক্ষা ব্যবস্থা; লেক অ্যারেশন সিস্টেম; সিসিটিভি (ঈঈঞঠ), পিএবিএক্স (চঅইঢ) ও নেটওয়ার্কিং ব্যবস্থা; মূল ভবনে লিফট ও ভিআরএফ (ঠজঋ) এসি সরবরাহ ও স্থাপন; অভ্যন্তরীণ বৈদ্যুতিকীকরণ; এবং প্রস্তাবিত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের জন্য অন্যান্য আনুষঙ্গিক ইলেকট্রো-মেকানিক্যাল (ঊ/গ) কাজ: একই অর্থবছরে কোটি ৩৮ লক্ষ ৮০ হাজার ৯শ’ ৪৮ দশমিক ৫১৫ টাকা চুক্তিমূল্যে মেসার্স শুভ্রা ট্রেডার্সের নামে ‘জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নর্মিাণ খাতে ফুড র্কোট, র্প্রাথনা স্থান, টকিটেংি প্লাজা ও অ্যাক্সসে কন্ট্রোলরে বদ্যৈুতকিীকরণ এবং অন্যান্য আনুষঙ্গকি বদ্যৈুতকি ও যান্ত্রকি কাজ; ২০২৫-২৬ অর্থবছরে ৩০ লক্ষ ৯১ হাজার ৩১ দশমিক ৪৬০ টাকা চুক্তিমূল্যে একই ঠিকাদারী প্রতিষ্ঠানের অনুকূলে 'জুলাই মেমোরিয়াল মিউজিয়াম'-এর বিভিন্ন অফিস কক্ষ, রেশন স্টোর, রান্নাঘর ও অন্যান্য কক্ষে অভ্যন্তরীণ বৈদ্যুতিক সংযোগ, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) এবং প্রদর্শন সরঞ্জাম স্থাপন কাজগুলো নিয়ে ব্যাপক অনিয়ম আর দুর্নীতির তথ্য প্রমাণাদি পাওয়া গেছে। পাশাপাশি টেন্ডার ছাড়া কয়েক কোটি টাকা কাজের বাস্তবায়ন হযেছে এই জাদুঘরে। সেগুলো যাচাই-বাছাই সাপেক্ষে “বাঙালি সংবাদ’ এর অনুসন্ধানী প্রতিবেদন দেশ ও জনস্বার্থে অব্যাহত থাকবে।