
জ্যেষ্ঠ
প্রতিবেদক
ত্রয়োদশ
সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর নতুন সরকার
গঠন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার
শপথের মাধ্যমে সরকার গঠনের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশে একাদশ
প্রধানমন্ত্রী হয়েছেন তিনি। দেশ পরিচালনার প্রথম
দিন বুধবার সচিবালয়ে প্রথম অফিস করবেন তারেক
রহমান।
মন্ত্রিপরিষদ
বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ তৌফিকুল
ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরের দিকে নতুন প্রধানমন্ত্রীর
সচিবালয়ে আসার সম্ভবনা রয়েছে।
এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে মন্ত্রিসভার বৈঠক
হওয়ার সূচি এখন পর্যন্ত
ঠিক হয়নি।
নতুন
প্রধানমন্ত্রী সচিবালয়ে আসার আগে সাভারে
স্মতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন। এরপর রাজধানীতে জিয়া
উদ্যানের বাবা- মা’র কবর
জেয়ারত শেষে সচিবালয়ে যাবেন।
এজন্য
প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত সচিবালয়ের
এক নম্বর ভবনের ২০১ নম্বর অফিস
প্রস্তুত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ
বিভাগের এক কর্মকর্তা বলেন,
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম কর্মদিবসে সচিবদের সঙ্গে বৈঠক করে তাদের
প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারেন।
ত্রয়োদশ
সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। মঙ্গলবার শপথ
গ্রহণের মাধ্যমে বিএনপি নতুন সরকার গঠন
করে যেখানে তারেক রহমান প্রধানমন্ত্রী হন।