নিজস্ব প্রতিবেদক
১০০ টাকা মূল্যমানের প্রাইজ বন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে ৬ লাখ টাকার প্রথম পুরস্কার পেয়েছে ০০০১০৩৫ নম্বরের বন্ড, আর সোয়া ৩ লাখ টাকার দ্বিতীয় পুরস্কার জিতেছে ০০৪৭৭৪৮ নম্বর।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে এই ড্র অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের ঢাকা অঞ্চলের পরিচালক শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে ড্র কার্যক্রম সম্পন্ন হয়।
ড্রয়ের ফলাফলে তৃতীয় পুরস্কার হিসেবে ১ লাখ টাকা করে দুটি নম্বর বিজয়ী হয়েছে। এগুলো হলো ০৫৩৮২৮৯ ও ০৬৭৫৩৮২। চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা করে পেয়েছে দুটি নম্বর—০৪০০৪৫১ ও ০৫৬৭৬৪৪।
এ ছাড়া পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে মোট ৪০টি নম্বর বিজয়ী হয়েছে। নম্বরগুলো হলো- ০০২১৭৪৯, ০২১৭৪১৯, ০৪৬১৪৭২, ০৫৮৮৯৬৬, ০৭৪৯৭৪০, ০০২২১৮১, ০২৪৬০৪৫, ০৪৬২০৫৬, ০৫৯৬৩৪৬, ০৭৫৯৯০৮, ০০৫৬৩৭৮, ০২৯৬৪০২, ০৪৭৮০১৫, ০৬০০৪৪০, ০৭৭২৭৭৩, ০০৯২৩৫৬, ০৩১১১৩০, ০৪৮০৫৬৭, ০৬০৭৩৪৯, ০৮১৩৬৫৯, ০১৪৪৫৬৭, ০৩৫৬৯৪২, ০৫১২০২৪, ০৬৩৯৩৬৭, ০৮৪৮০৪৬, ০১৫৫৩৯৮, ০৩৯৩২৭৭, ০৫৫১২২১, ০৬৪২০০২, ০৮৪৯৬১৪, ০১৫৫৯৩৪, ০৪১৩৫০১, ০৫৬৪৭৬০, ০৬৫০১১৯, ০৯২২৫৯৭, ০১৭৫৭৯২, ০৪৫২৪৪১, ০৫৭৩৮৬৫, ০৬৮৮৭৭৩ এবং ০৯৪৭৬৬৫।
ড্রয়ের নিয়ম অনুযায়ী, নির্ধারিত তারিখ থেকে আগের ৬০ দিনের মধ্যে বিক্রি হওয়া প্রাইজ বন্ডগুলো এই ড্রয়ের আওতায় এসেছে। এখানে বিক্রির তারিখ গণনায় ধরা হয়েছে, তবে ড্রয়ের দিনটি গণনায় অন্তর্ভুক্ত নয়। এদিকে আয়কর আইন ২০২৩-এর ১১৮ ধারার বিধান অনুযায়ী, প্রাইজ বন্ডে প্রাপ্ত পুরস্কারের অর্থ থেকে ২০ শতাংশ হারে উৎসে কর কেটে নেওয়া হবে।