ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশিকে আটকের প্রতিবাদে ভারতীয় নাগরিককে ধরে আনলেন এলাকাবাসী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং
বাংলাদেশিকে আটকের প্রতিবাদে ভারতীয় নাগরিককে ধরে আনলেন এলাকাবাসী ছবির ক্যাপশন: পঞ্চগড়ের বাংলাদেশ সীমান্তে স্থানীয়দের হাতে আটক দীপঙ্কর গোপ। সংগৃহীত ছবি
ad728
  • নিজস্ব প্রতিবেদক

    পঞ্চগড় সদরের সাতমেরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশি বৃদ্ধকে আটক করার জবাবে ভারতীয় এক নাগরিককে ধরে এনেছেন ওই এলাকার বাসিন্দারা। ভারতীয় নাগরিকের নাম দীপঙ্কর গোপ (৩০)।

    শনিবার (৮ আগস্ট) সকালে সীমান্তে এই ঘটনা ঘটে।

    বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে দীপঙ্কর গোপ কাঁটাতারের বেড়ার ওপাশে একটি চা-বাগানে কাজ করতে আসেন। একপর্যায়ে তিনি বাংলাদেশ ভূখণ্ডে পা দিলে স্থানীয়রা ধরে বিরাজোত এলাকায় নিয়ে আসেন। বর্তমানে তিনি বিজিবি ও পুলিশ হেফাজতে আছেন।

    স্থানীয়রা জানান, গত বুধবার (৫ আগস্ট) সকালে পঞ্চগড় সদরের সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার বাসিন্দা তমিজ উদ্দীন (৭৮) গরু খুঁজতে বাড়ি থেকে বের হন। একপর্যায়ে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছাকাছি গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।

    এ বিষয়ে বিজিবির আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তমিজ উদ্দীনকে ফেরত আনা এবং ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপের বিষয়ে বিএসএফের সঙ্গে বিজিবির পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।




শেয়ার করুন:
কমেন্ট বক্স
জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ী হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হব

জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ী হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হব