ঢাকা | বঙ্গাব্দ

বেক্সিমকোর ঋণ জালিয়াতি; জনতা ব্যাংকের ১০ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2026 ইং
বেক্সিমকোর ঋণ জালিয়াতি; জনতা ব্যাংকের ১০ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ ছবির ক্যাপশন:
ad728
  • নিজস্ব প্রতিবেদক:

    বেক্সিমকো গ্রুপের ঋণ জালিয়াতির অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই তদন্তের অংশ হিসেবে জনতা ব্যাংকের ঋণ শাখার ১০ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

    দুদকের তথ্য অনুযায়ী, জনতা ব্যাংক থেকে ঋণের নামে বেক্সিমকো গ্রুপ প্রায় ৩০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান চলছে। জিজ্ঞাসাবাদের জন্য ডাকা কর্মকর্তারা সংশ্লিষ্ট সময়ে ঋণ কার্যক্রমের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

    রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ৪১৬ কোটি টাকার একটি ঋণ জালিয়াতির মামলার বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারী দল ঋণ অনুমোদন, নথিপত্র এবং সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন বিষয় খতিয়ে দেখছে।

    দুদক জানিয়েছে, বেক্সিমকো গ্রুপকে ঘিরে একাধিক মামলা ও অনুসন্ধান চলমান রয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্মকর্তাদের পর্যায়ক্রমে তলব করা হচ্ছে। এছাড়া, ভুয়া প্রতিষ্ঠান খুলে প্রায় ৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান, জনতা ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ইতোমধ্যে ১০টি মামলা দায়ের করেছে দুদক। তদন্তে নতুন তথ্য-প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন:
কমেন্ট বক্স
কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী