ঢাকা | বঙ্গাব্দ

ফার্নেস অয়েলের দাম লিটারে কমল প্রায় ১৬ টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 22, 2026 ইং
ফার্নেস অয়েলের দাম লিটারে কমল প্রায় ১৬ টাকা ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

বিপিসি সরবরাহ করা ফার্নেস অয়েলের দাম ভোক্তাপর্যায়ে লিটারে প্রায় ১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা ১০ পয়সা, যা আগে ৮৬ টাকা ছিল।

এই হিসাবে প্রতি লিটারে দাম কমেছে ১৫ টাকা ৯০ পয়সা। রোববার রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে বিইআরসি জানিয়েছে।

কমিশন বলছে, ফার্নেস অয়েলের মূল্য পুনর্নির্ধারণের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ২০২৪ সালের ২০ জানুয়ারি প্রস্তাব দেয়। পরে তেল বিপণন কোম্পানিগুলো বিপণন চার্জ সমন্বিত পরিবহন চার্জ বাড়ানোর প্রস্তাব জমা দেয়।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ২০২৫ সালের ২৬ মে, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড জুন, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ২৬ জুন এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড ১১ জুলাই প্রস্তাব জমা দেয়।

এসব প্রস্তাবের ওপর চলতি বছরের ২৯ জানুয়ারি গণশুনানি গ্রহণ করে বিইআরসি। প্রস্তাবকারী আগ্রহী পক্ষগুলোকে ফেব্রুয়ারি পর্যন্ত লিখিত মতামত দেওয়ার সুযোগ দেওয়া হয়।

সব প্রস্তাব মতামত পর্যালোচনা করে কমিশন নতুন মূল্য নির্ধারণ করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল কোম্পানি স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির বিপণন চার্জ প্রতি লিটার ৭২ পয়সা নির্ধারণ করা হয়েছে। সমন্বিত পরিবহন চার্জ ধরা হয়েছে প্রতি লিটারে টাকা ২০ পয়সা।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, ফার্নেস অয়েলের দাম কমায় কিছু তেলভিত্তিক ক্যাপটিভ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের খরচ কমতে পারে।




শেয়ার করুন:
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক