ঢাকা | বঙ্গাব্দ

জিএম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুর

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2026 ইং
জিএম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুর ছবির ক্যাপশন:
ad728
নিজস্ব প্রতিবেদক:

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উত্তরার বাসায় দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। হামলার সময় জিএম কাদের বাসায় ছিলেন, তবে এতে কেউ আহত হননি বলে জানিয়েছেন জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলম।

এদিকে জিএম কাদেরের উত্তরার বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিক্ষোভকারীরা। জুলাই অভ্যুত্থানের শহিদদের রক্তের সঙ্গে বেইমানি এবং ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।

'স্বৈরাচার বিরোধী সাধারণ জনগণ' ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন- স্থানীয় ছাত্র-জনতা ও সাধারণ নাগরিকেরা। জানা যায়, বিক্ষোভকারীরা জিএম কাদেরের উত্তরার বাসার সামনের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং তার বিচার দাবি করেন।

এদিকে বিক্ষোভ মিছিলে ব্যবহৃত ব্যানারে কারাগারে বন্দি জিএম কাদেরের প্রতিকৃতি তুলে ধরা হয়। ব্যানারে লেখা ছিল—‘জুলাইয়ের শহিদদের রক্তের সঙ্গে বেইমানি করে ফ্যাসিস্ট খুনি হাসিনার সঙ্গে যোগাযোগ; জিএম কাদেরের গ্রেপ্তার চাই’ এবং ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া আন্দোলনকারীরা অভিযোগ করেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে শত শত মানুষের প্রাণহানির বিনিময়ে অর্জিত পরিবর্তনের পরও জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব এখনো ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে গোপনে যোগাযোগ রক্ষা করে চলছে। 

বক্তারা বলেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি বিগত সরকারকে রাজনৈতিকভাবে বৈধতা দেওয়ার ভূমিকা পালন করেছিল। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো দোসরকে রাজনৈতিক পুনর্বাসন পেতে দেওয়া হবে না। পাশাপাশি অবিলম্বে জিএম কাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা।




শেয়ার করুন:
কমেন্ট বক্স