নিজস্ব প্রতিবেদক:
ঠিকাদার নিজের কাজের লভ্যাংশ থেকে খুশি হয়ে কোনো প্রকৌশলীকে উপহার দিলে তা ঘুষ হিসেবে গণ্য হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। গত ১০ নভেম্বর মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীনবরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন। কিন্তু কাজের গুণগতমান খারাপ করে ১০ লাখ টাকা সাশ্রয় করে আপনার ৫ লাখ আমার ৫ লাখৃ এই জায়গাগুলোতে যাওয়া যাবে না।’
এলজিইডির চলমান ও ভবিষ্যৎ প্রকল্পের তথ্য তুলে ধরে তিনি জানান, বর্তমানে অধিদপ্তরের অধীনে প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকার কাজ চলমান রয়েছে। পাশাপাশি আরও ৯০ হাজার কোটি টাকার প্রকল্প পাইপলাইনে আছে। নবনিযুক্ত প্রকৌশলীদের দায়িত্ব পালনে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শাহে আলম বলেন, কোনো পক্ষ যেন প্রভাব বিস্তার করে নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি আরও বলেন, ‘নবীন ইঞ্জিনিয়ারদের যোগদানের মধ্য দিয়ে এলজিইডির কাজে গতি আসবে।’ কাজের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা গ্রহণযোগ্য হবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘কাজের গুণগত মানের ক্ষেত্রে কোনো আপস করা হবে না।
তবে ক্ষমতায় থেকে পদে থেকে একজন প্রতিমন্ত্রীর ্এই ধরণের বক্তব্য দায়িত্বজ্ঞনহীন/কান্ডজ্ঞানহীন বলে অভিমত ব্যক্ত করেনে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর একজন সাবেক কর্মকর্তা। তিনি আরো বলেন, প্রতিমন্ত্রীর কথায় ঘুষের ডেফিনেশনটাই পাল্টে যেতে পারে। এতে করে উন্নয়নখাতে প্রকৌশলীদের ঘুষ দুর্নীতিকে আরো উসকে দেওয়া হয়েছে। যে প্রতিমন্ত্রী নিজের সন্তানদের নামে নতুন উইনিয়ন ও উপজেলার নামকরণ করত পারেন, তার পক্ষে এমন বক্কব্য দেওয়া কোন অসম্ভব কাজ নয়