ঢাকা | বঙ্গাব্দ

শিল্প বাঁচাতে মালিক-শ্রমিক উভয়ের সুরক্ষা নিশ্চিত করতে হবে: ডা. শফিকুর রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2026 ইং
শিল্প বাঁচাতে মালিক-শ্রমিক উভয়ের সুরক্ষা নিশ্চিত করতে হবে: ডা. শফিকুর রহমান ছবির ক্যাপশন: শিল্প বাঁচাতে মালিক-শ্রমিক উভয়ের সুরক্ষা নিশ্চিত করতে হবে: ডা. শফিকুর রহমান
ad728
নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের চলমান অস্থিরতা উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, শিল্পের সংকট মোকাবিলায় মালিক ও শ্রমিক-উভয়ের স্বার্থ ও সুরক্ষা নিশ্চিত করতে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

রোববার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান লেখেন, দেশের প্রধান রপ্তানি খাত গার্মেন্টস শিল্প বর্তমানে কঠিন সময় পার করছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকারের ব্যর্থতা, জ্বালানির উচ্চমূল্য, উৎপাদন ব্যয় বৃদ্ধি, বিশ্ববাজারের অনিশ্চয়তা এবং ক্রয়াদেশ বাতিল, প্রত্যাহার কিংবা আগের তুলনায় কমে যাওয়ার কারণে তৈরি পোশাক খাত সংকটের মুখে পড়েছে। অন্যদিকে বাড়িভাড়া, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, যাতায়াত ও চিকিৎসা ব্যয় বৃদ্ধির কারণে এ শিল্পে কর্মরত শ্রমিকদের জীবনও কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, দেশের প্রধান রপ্তানি খাতকে টিকিয়ে রাখতে হলে এ খাতের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানে সরকারকে টেকসই পদক্ষেপ নিতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং উৎপাদনের গতি বাড়ানো সম্ভব হলে অন্যান্য সমস্যাও যৌক্তিকভাবে বিবেচনায় নিয়ে সমাধান করা যাবে।

জামায়াতের আমির আরও লেখেন, ‘শিল্প বাঁচলে শুধু মালিক বাঁচবে না, দেশও বাঁচবে। সুতরাং শিল্প উদ্যোক্তা ও শিল্পে নিয়োজিত জনশক্তি—দুটোকেই বাঁচানোর দায়িত্বশীল ভূমিকা সরকারকে পালন করতে হবে।’

তিনি সব পক্ষকে সংযম প্রদর্শন এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান আরও বলেন, এ ক্ষেত্রে যেকোনো ব্যর্থতা দেশের ভঙ্গুর অর্থনীতিকে ধ্বংসের শেষপ্রান্তে নিয়ে যেতে পারে। এ সংকট মোকাবিলায় কালক্ষেপণের কোনো সুযোগ নেই।




শেয়ার করুন:
কমেন্ট বক্স