জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা পরে প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু-কিশোরদের খেলার সামগ্রী উপহার দিয়েছেন। এ সময় শিশুদের পছন্দের খেলার কথা জানতে চান তিনি।
আজ শুক্রবার রাজধানীর বনানীতে নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে একদল শিশু-কিশোরের সঙ্গে আলাপ করেন তিনি।
আলাপচারিতায় শিশুদের কাছে জানতে চান, কার কোন খেলা ভালো লাগে। পরে তাদের ক্রীড়া সামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী। এ সময় শিশুরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়