ঢাকা | বঙ্গাব্দ

অতিরিক্ত কর কমিশনার মিজানের অবৈধ সাম্রাজ্য!

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2026 ইং
অতিরিক্ত কর কমিশনার মিজানের অবৈধ সাম্রাজ্য! ছবির ক্যাপশন: অতিরিক্ত কর কমিশনার মিজানুর রহমানের বিরুদ্ধে রাজস্ব ফাঁকিতে সহযোগীতা করা বিদেশে অর্থ পাাঁচারসহ বিবিধ অনিয়ম দুর্নীতির গুরুতর অভিযোগ
ad728
বিশেষ প্রতিবেদক: 
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃত্তে ক্ষমতার অবৈধ ব্যবহার, স্বজনপ্রীতির ডালপালা বিস্তার এবং নামে-বেনামে অবৈধ সহায়-সম্পদের পাহাড় গড়ে তোলার একচ্ছত্র গোপণ অধ্যায়ের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন অতিরিক্ত কর কমিশনার মিজানুর রহমান। তিনি বর্তমানে কর অঞ্চল-১৫ ঢাকার পল্টনে পরিদর্শী রেঞ্জ-১-এর দপ্তরে বসেই নিয়ন্ত্রণ করছেন দুর্নীতির এক অদৃশ্য কিন্তু শক্তিশালী সিন্ডিকেট। রাষ্ট্রীয় পদের অপব্যবহার এবং দুর্নীতির আশ্রয়ে গড়ে তোলা হয়েছে বিপুল বিত্ত-বৈভবের সাম্রাজ্য।
এই রাজস্ব প্রশাসনিক পরিমন্ডলের অন্দরের অলি-গলিতে ভাইদের চাকরি নিশ্চিত করার মাধ্যমে তৈরি হয়েছে নিজস্ব প্রভাব বলয়। আর তা রাজস্ব খাতের শৃঙ্খলাকে গভীর খাদের মুখে ঠেলে দিয়েছে। ক্ষমতার প্রভাব খাটিয়ে নিজের দুই ভাই পাভেল ও হাবিবকে রাজস্ব বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার ঘটনা এই অনিয়মের প্রাথমিক সোপান। এর মধ্যে পাভেল বর্তমানে শিল্প করসংক্রান্ত দপ্তরে এবং হাবিব ১৮ নম্বর কর সার্কেলে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহারের ধারা বজায় রেখে ঘুষ বাণিজ্যের রাজত্ব চালিয়ে রেখেছেন। কোন প্রক্রিয়ায় এবং কী ধরনের প্রভাবে এই নিয়োগ সম্পন্ন হয়েছে, সংশ্লিষ্ট প্রশাসনিক নথিপত্র এবং নিয়োগবিধি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করলেই এই দুর্নীতির জাল উন্মোচিত হয়ে অতিরিক্ত কর কমিশনার মিজানুর রহমানের থলের কালো বেড়াল বেরিয়ে আসবে। সরকারি পদের অপব্যবহার করে পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় চাকুরিতে ঢোকানোর এই প্রবণতা প্রশাসনিক নৈতিকতার চরম অবক্ষয় এবং নিশ্চিত স্বার্থের সংঘাত (Conflict of Interest)।
ধুর্ত রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান নিজের নামে সরাসরি সম্পত্তি অর্জনের ঝুঁকি এড়াতে বেছে নিয়েছেন শ্বশুরবাড়ি ও আত্মীয়স্বজনের নামসর্বস্ব ঠিকানা। বরিশালের কাজীপাড়ায় তাঁর প্রয়াত ও আর্থিকভাবে অস্বচ্ছল শ্বশুরের নামে নির্মিত হয়েছে ‘আপন নিবাস’ নামের একটি সুরম্য পাঁচতলা ভবনে ‘আপন সা¤্রাজ্য’। এই ভবনের নির্মাণকাজে ব্যয় হওয়া প্রতিটি টাকার জোগান এসেছে মিজানুরের অবৈধ আয়ের কোষাগার থেকে। একইভাবে পটুয়াখালী আদালতপাড়া এবং তাঁর নিজ এলাকায় একাধিক বাড়ি ও স্থাবর সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। এছাড়া বরিশালের কাজীপাড়ায় মামা আব্দুল মান্নানের নামে নির্মিত ‘সুখের নীড়’ নামের আরও একটি বহুতল ভবনের পেছনেও কাজ করেছে মিজানুরের কালো টাকার অবৈধ বিনিয়োগ।
দেশের সীমানা ছাড়িয়ে এই অবৈধ অর্থের ফোয়ারা/প্রবাহ পৌঁছে গেছে সুদূর প্রবাসে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র প্রবাসী তাঁর শ্যালকসহ একাধিক আত্মীয়ের বিলাসী জীবনযাপন এবং সেখানে তাঁদের থিতু হওয়ার নেপথ্যে রয়েছে মিজানুরের দুর্নীতিতে অর্জিত অর্থেও নিপুন ক্যারিশমা। একজন সরকারি কর্মকর্তার সীমিত ও নির্ধারিত বৈধ আয়ের সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের নামে-বেনামে গড়ে ওঠা এই বিশাল সম্পত্তির কোনো গাণিতিক জ্যামিতিক বা আইনগত মিল নেই। এর সামঞ্জস্যও খুঁজে পাওয়া যাবে না। আয়ের উৎসের সঙ্গে এই বিস্তর ফারাক কেবল ক্ষমতার অপব্যবহারের নয়, বরং দেশ থেকে অবৈধভাবে আয়ের সংঘবদ্ধ অর্থপাচারের এক গভীর চিত্র ফুটিয়ে তোলে। 
এই অনৈতিক সাম্রাজ্য ও দুর্নীতির বিস্তার নিয়ে কর অঞ্চল-১৫-এর কমিশনার মনিরুজ্জামান ইতোপূর্বে গণমাধ্যমে জানিয়েছেন, তথ্য পেলে বিষয়টি বোর্ডে উত্থাপন করা হবে, এর বেশি কিছু করার এখতিয়ার তাঁর নেই। (ক্রমশ:) 



শেয়ার করুন:
কমেন্ট বক্স
সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব