ঢাকা | বঙ্গাব্দ

ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্দেশে মিরপুরে সাংবাদিক প্রবেশে বিধিনিষেধ প্রত্যাহার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 17, 2026 ইং
ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্দেশে মিরপুরে সাংবাদিক প্রবেশে বিধিনিষেধ প্রত্যাহার ছবির ক্যাপশন: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
ad728

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস

 

 

দেশের ক্রিকেটের খবর সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ক্রীড়া সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। প্রতিদিনের অনুশীলন, দলীয় প্রস্তুতি কিংবা বোর্ডের নানা কার্যক্রম কাভার করতে সাংবাদিকদের নিয়মিত উপস্থিত থাকতে হয় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে গত ৩১ জানুয়ারি স্টেডিয়ামে গণমাধ্যমকর্মীদের প্রবেশে সীমিত আকারে নতুন নির্দেশনা জারি করেছিল বোর্ড।

সেই সিদ্ধান্তে পরিবর্তন এসেছে।

মঙ্গলবার নতুন সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিষয়টি নিয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছেন আমিনুল হক। দায়িত্ব গ্রহণের পর রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, সাংবাদিকদের প্রবেশে আর কোনো বিধিনিষেধ থাকবে না।

বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, 'আমি নিজেই জানি না ঢুকতে দেওয়া হয় না। আপনারা কাল মাঠে যাবেন।

আমি দেখব। সমস্যা হলে আমাকে বলবেন, আমি সিইওকে বলে দিচ্ছি, যেন কালকে থেকে আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারেন।'

শুধু বক্তব্যেই সীমাবদ্ধ থাকেননি তিনি। উপস্থিত সাংবাদিকদের সামনেই বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তাকে ফোন করে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এর আগে বোর্ডের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, নিরাপত্তা শঙ্কার কারণে কেবল ম্যাচ ডে, আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স, বিসিবির আমন্ত্রণমূলক অনুষ্ঠান এবং পূর্বনির্ধারিত অনুশীলন সেশনেই সাংবাদিকরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। নতুন নির্দেশনার ফলে মিরপুরে আবার গণমাধ্যমকর্মীদের স্বাভাবিক কাজের পরিবেশ ফিরে আসবে।

 




শেয়ার করুন:
কমেন্ট বক্স
শাপলা চত্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি

শাপলা চত্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি