ঢাকা | বঙ্গাব্দ

১২ মার্চ ত্রয়োদশ সংসদ অধিবেশন, নির্বাচন হবে স্পিকার-ডেপুটি স্পিকার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 22, 2026 ইং
১২ মার্চ ত্রয়োদশ সংসদ অধিবেশন, নির্বাচন হবে স্পিকার-ডেপুটি স্পিকার ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক  

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ। এই অধিবেশনে স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন, পাশাপাশি অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে। রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানিয়েছেন।

মন্ত্রী বলেন, “রাষ্ট্রপতির সংসদ অধিবেশন আহ্বানের প্রজ্ঞাপন সেশন শুরুর কমপক্ষে ১৫ দিন আগে জারি করতে হয়। জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর মাধ্যমে এটি রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি অনুমোদন করলে, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে ১২ মার্চ সংসদ অধিবেশন আহ্বান করা হবে। সেই অধিবেশনে কার্যসূচি নির্ধারণ করা হয়েছে।

অধিবেশনে স্পিকার ডেপুটি স্পিকারের নির্বাচন ছাড়াও শোক প্রস্তাব গ্রহণ এবং রাষ্ট্রপতির ভাষণ অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় প্রণীত অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও মন্ত্রী জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসতে পারে। তিনি বলেন, “কিছু পরিবর্তন আসবেই, তবে তার জন্য সময় দিতে হবে।এছাড়া মোহাম্মদপুরের আদাবরে একটি অফিসে ঘটানো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে খোঁজ নিয়ে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, “যদি সত্যিই এমন ঘটনা ঘটে থাকে, আমরা কঠোর ব্যবস্থা নেবো।




শেয়ার করুন:
কমেন্ট বক্স
বজ্রপাতের তাণ্ডব সারাদেশে, সাত জেলায় প্রাণ গেল ১৪ জনের

বজ্রপাতের তাণ্ডব সারাদেশে, সাত জেলায় প্রাণ গেল ১৪ জনের