ঢাকা | বঙ্গাব্দ

গুরুতর অসুস্থ হয়ে সিসিইউতে বিএনপি নেত্রী সেলিমা রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 23, 2026 ইং
গুরুতর অসুস্থ হয়ে সিসিইউতে বিএনপি নেত্রী সেলিমা রহমান ছবির ক্যাপশন:
ad728
  •  নিজস্ব প্রতিবেদক

 

হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান।

রোববার (২২ ফেব্রুয়ারি) তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন।

পারিবারিক দলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শে তাকে সিসিইউতে ভর্তি করা হয়।

বেগম সেলিমা রহমানের রোগমুক্তি দ্রুত সুস্থতা কামনায় তার পরিবার দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।




শেয়ার করুন:
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তেলের লাইন বাড়াচ্ছে যানজট, জনভোগান্তি চরমে

তেলের লাইন বাড়াচ্ছে যানজট, জনভোগান্তি চরমে