ঢাকা | বঙ্গাব্দ

নেত্রকোনার বারহাট্টায় ঝোলানো অবস্থায় শিশুকে উদ্বার: হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 6, 2026 ইং
নেত্রকোনার বারহাট্টায় ঝোলানো অবস্থায় শিশুকে উদ্বার: হাসপাতালে নেওয়ার পর মৃত্যু ছবির ক্যাপশন:
ad728

বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় খালি ঘরে ওড়ানো দিয়ে ঝুলানো ছিল নয় বছরের শিশু। শিশুটির মা মাঠ থেকে ছাগল নিয়ে এসে মেয়েকে এই অবস্থায় দেখে দ্রুত উদ্বার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার শিশুটিকে ইসিজির পর মৃত ঘোষণা করে।উপজেলার সদর ইউনিয়নের বিক্রমশ্রী গ্রামে আজ ৬ মার্চ দুপুর ২ টার দিকে এই ঘটনা ঘটে।ভুক্তভোগী শিশুটি বিক্রমশ্রী গ্রামের মোঃ রফিকুল ইসলামের মেয়ে। 

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শিশুটি দুপুর ২ টার দিকে একা ঘরে ভাত খাচ্ছিল।তখন তার মা চিনি আক্তার ছাগল আনতে যায়।ছাগল নিয়ে  ফিরে এসে দেখে শিশুটি তাদের ঘরের ধর্নায় সাথে  ওড়না দিয়ে ঝোলানো।তখন শিশুটির মা দ্রুত শিশুটিকে ঝোলানো অবস্থা থেকে নামিয়ে পানি দেয়।কিন্তুু অবস্থায় কোন পরিবর্তন না হওয়ায় বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।সেখানে ডাক্তার  শিশুটিকে মৃত ঘোষণা করে। 

শিশুটির মা চিনি আক্তার জানায় আমার মেয়ে বাড়িতে ভাত খাচ্ছিল। ঘরে কেউ ছিল না।এর মধ্যেই কি হয়ে গেল।আমি যখন আমার মাইয়াডারে ধর্না থাইক্কা নামাই তখন তার পাইজামা খোলা ছিল।আমার ছোট্ট শিশুটার সাথে যে এই কাজ করেছে আমি সেটার কঠিন বিচার চাই। 

বারহাট্টা থানার এস আই কাদির আলী  বলেন ঘটনাটি শোনার পর পরই বারহাট্টা থানা পুলিশ বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসে । প্রাথমিক আলামতে শিশুটিকে ধর্নায় ঝোলানোর আগে ধর্ষণ করা হয়েছে বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের পর বিষয়টি পরিষ্কার হবে এবং সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন:
কমেন্ট বক্স