ঢাকা | বঙ্গাব্দ

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 22, 2026 ইং
এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল ছবির ক্যাপশন: এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল। ছবি: সংগৃহীত
ad728
নিজস্ব প্রতিবেদক

সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচন কমিশন তার আবেদনটি গ্রহণ করেনি।

বুধবার (২২ এপ্রিল) এ ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

জানা গেছে, মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪টা ১৯ মিনিটে মনোনয়নপত্র জমা দেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বিকাল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা না দেওয়ায় কমিশন আইনগতভাবে তার প্রার্থিতা বাতিল বা অযোগ্য ঘোষণা করেছে। অন্যদিকে, সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ায় এনসিপির আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।




শেয়ার করুন:
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেত্রকোনার বারহাট্টায় আগুনে ছাই সাত দোকান ক্ষতি ২৩ লাখ টাকা

নেত্রকোনার বারহাট্টায় আগুনে ছাই সাত দোকান ক্ষতি ২৩ লাখ টাকা