ঢাকা | বঙ্গাব্দ

নিরপেক্ষ সাংবাদিকতা করায় বিএনপিও আ.লীগের মতো প্রতিপক্ষ মনে করছে

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 25, 2026 ইং
নিরপেক্ষ সাংবাদিকতা করায় বিএনপিও আ.লীগের মতো প্রতিপক্ষ মনে করছে ছবির ক্যাপশন: মাহমুদুর রহমান
ad728
নিজস্ব প্রতিবেদক

সম্পাদক মাহমুদুর রহমান আজ শনিবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন, নিরপেক্ষ সাংবাদিকতা করায় ফ্যাসিস্ট আওয়ামী সরকার প্রতিপক্ষ মনে করত, বর্তমান সরকারও প্রতিপক্ষ মনে করছে।

নিজের দীর্ঘ কারাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে মাহমুদুর রহমান বলেন, আমার একমাত্র অপরাধ ছিল নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে আমার দেশ পরিচালনা করা এবং সেখানে লেখালেখি করা। সেজন্য আমাকে নির্যাতন নিপীড়ন করা হয়। দীর্ঘদিন কারাগারে থাকতে হয়।

‘নিরপেক্ষ সাংবাদিকতা করে সত্য বলার কারণে তৎকালীন সরকার আমার দেশকে সরকার বিরোধী মনে করত। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, বর্তমানে সে সময় বিরোধী দল থাকা দলই (বিএনপি) ক্ষমতায় আছে, যা একটি ভালো দিক। কিন্তু বাস্তবতা হলো এখন এই সরকারি দলও আমার দেশকে বর্তমান সরকারের বিরোধী এবং নতুন বিরোধীদের (জামায়াতে ইসলামী) পক্ষের মনে করে’-উল্লেখ করেন তিনি। মাহমুদুর রহমান আরও বলেন, বাংলাদেশে সৎ এবং নিরপেক্ষ সাংবাদিকতা করার জন্য এমন মূল্যই দিতে হয়। বর্তমান সরকারের বয়স মাত্র দুই মাস উল্লেখ করে তিনি বলেন, এই সরকার সম্পর্কে কোনো চূড়ান্ত রায় দিতে আরও চার বছর ১০ মাস অপেক্ষা করতে হবে। তাই আপাদত চূড়ান্ত মতামত দেওয়া যাবে না।

বর্তমান প্রধানমন্ত্রী নিজেও একসময় নির্যাতনের শিকার হয়েছিলেন উল্লেখ করে আমার দেশ সম্পাদক এই সরকারকে একটি ‘অনন্য প্রেক্ষাপট সম্পন্ন সরকার’ হিসেবে অভিহিত করেন। তিনি আশা প্রকাশ করেন যে, এই সরকার গত ১৫ বছরের অভিজ্ঞতার চেয়ে ভিন্ন ও ইতিবাচক আচরণ করবে।




শেয়ার করুন:
কমেন্ট বক্স
বিগত দুটি সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্র

বিগত দুটি সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্র