ঢাকা | বঙ্গাব্দ

নোয়াখালীতে ইয়াবা পাচারকালে ছোট বাচ্চাসহ পাচারকারী দম্পতি গ্রেপ্তার, ৩,৯০০পিস ইয়াবা উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : May 25, 2026 ইং
নোয়াখালীতে ইয়াবা পাচারকালে ছোট বাচ্চাসহ পাচারকারী দম্পতি গ্রেপ্তার, ৩,৯০০পিস ইয়াবা উদ্ধার ছবির ক্যাপশন: নোয়াখালীতে ইয়াবা পাচারকালে ছোট বাচ্চাসহ পাচারকারী দম্পতি গ্রেপ্তার, ৩,৯০০পিস ইয়াবা উদ্ধার
ad728
ঘটনার তারিখ ও সময়ঃ ০৭/০৫/২০২৬ খ্রিঃ, সময় ২২.০০-২৩.২০ ঘটিকা।
ঘটনাস্থল:  নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন ফেনী টু নোয়াখালী মহাসড়কের সেবারহাট পূর্ব বাজারস্থ মাইশা স্টোর নামীয় দোকানের সামনে মহাসড়ক সংলগ্ন ফুটপাতের উপর।
আসামীদ্বয়ের নাম ও ঠিকানা:
১) মো: আব্দুল হামিদ (৩২), পিতাঃ শাহ আলম, স্ত্রীঃ বেবী আক্তার। 
২) বেবী আক্তার (২৩), স্বামীঃ মো: আব্দুল হামিদ,  পিতাঃ আব্দুল  শুক্কর,  
ঠিকানাঃ গ্রামঃ ইয়াংছা (শাহ আলমের বাড়ী), ঠান্ডার ঝিরি, ওয়ার্ড নং - ০৯, ৩নং ফাঁসিয়াখালী ইউপি, থানাঃ লামা, জেলাঃ বান্দরবান 

আলামতঃ 
(১) ইয়াবা ট্যাবলেট ৩,৯০০ (তিন হাজার নয়শত) পিছ এবং ইয়াবা ট্যাবলেটের গুড়া ৮ (আট) গ্রাম
(২) মোবাইল ফোন ২(দুই) টি

ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬ (১) এর সারনির ক্রমিক নং-১০ (খ) এবং ৪১।

যেভাবে অভিযানঃ 
গত ১৬/০৪/২০২৬ তারিখ ছোট বাচ্চাসহ দুই মহিলা মাদক কারবারীর থেকে উদ্ধারকৃত একটি ইয়াবা চালানের তদন্তকালে ডিএনসি আরেকটি পাচারকারী দম্পতির সন্ধান পায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিএনসি নোয়াখালী এবং র‍্যাব-৭, সিপিসি-১, ফেনী টিমের সমন্বয়ে একটি যৌথ রেইডিং টিম গঠন করে নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন ফেনী টু নোয়াখালী মহাসড়কের সেবারহাট পূর্ব বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৯০০ পিস ইয়াবাসহ আসামীদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় জানায়, আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতেই তারা ছোট বাচ্চাকে নিয়ে চট্টগ্রাম থেকে ইয়াবা পাচার করে আসছে। ইতোপূর্বেও কয়েকটি চালান নোয়াখালীর সেনবাগ উপজেলায় পৌঁছে দিয়েছিল তারা।  

গৃহীত আইনগত ব্যবস্থাঃ* গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে ডিএনসি নোয়াখালীর পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করার প্রস্তুতি গ্রহণ করছেন।



শেয়ার করুন:
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ