নিজস্ব প্রতিবেদক:
সরকারি খাদ্য সংগ্রহে ইচ্ছেকৃত উদ্দেশ্রপ্রনোদিত অনিয়ম, বদলি বাণিজ্য, বেপরোয়া ঘুষ কালেকশনসহ কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে একের পর এক অনিয়ম ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে মাদারীপুর সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলমের বিরুদ্ধে। সরকারি দায়িত্বে থেকে ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক প্রভাব বিস্তার করে নিয়োগ লাভ, খাদ্যশস্য সংগ্রহে জালিয়াতি, সরকারি অর্থ লোপাট এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ঘিরে খাদ্য অধিদপ্তরে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। তথ্য সংশ্লিস্ট নির্ভরযোগ্য সূত্রের।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে রয়েছে রাজধানী ঢাকা ও গোপালগঞ্জে একাধিক প্লট, বিলাশবহুল ফ্ল্যাট, অর্ধশত বিঘা জমিজমা এবং বিপুল অর্থ ব্যয়ে ডুপ্লেক্স বাড়ি নির্মাণের তথ্য। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের নামে সহায়-সম্পদ গড়ে তোলার অভিযোগও রয়েছে এই খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে। এসব অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর স্ত্রী, সন্তান, শ্বশুর-শাশুড়ি এবং আত্মীয়স্বজনের সম্পদের তথ্য চেয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে বলে জানা গেছে।
গোপালগঞ্জের পরিচয় ক্ষমতার পাওয়ার হাউজ
বিগত আ’লীগ সরকারের শাসনামলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও সংশ্লিষ্ট রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে একচেটিয়া প্রভাব বিস্তারের অভিযোগ ছিল। ওই সময়ে আঞ্চলিক ও রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে অনেকে সরকারি নিয়োগ, পদায়ন ও বদলিতে বিশেষ সুবিধা পেয়েছেন। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে অনেকে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে-বেনামে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আ’লীগ সরকারের পতনের পর বিভিন্ন দপ্তরে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নতুন করে সামনে আসে। অনেকের বিরুদ্ধে তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠলেও কিছু কর্মকর্তা রাজনৈতিক লেবাস পরিবর্তন করে নব্য জাতীয়তাবদী পরিচয়ে আগের মতোই প্রশাসনিক সুযোগ-সুবিধা ভোগ করছেন। ওই তালিকায় বিশেষ সংযোজনে মাদারীপুর সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলমের নামও জোড়েশোরে আলোচনায় এসেছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের বাসিন্দা। তাঁর বাবা শেখ আবুল হোসেন এবং মা কুলসুম বেগম। অভিযোগ রয়েছে, বিগত সরকারের সময় তিনি নিজের আঞ্চলিক ও রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে প্রশাসনিক বহু সুযোগ-সুবিধা বাগিয়ে নিয়েছেন।
বিতর্কিত নিয়োগের মাধ্যমে কর্মজীবনের শুরু শেখ জিকরুলের
২০১৩ সালে খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পান শেখ জিকরুল আলম। ওই নিয়োগ প্রক্রিয়া নিয়ে সে সময় ব্যাপক অনিয়ম দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ ওঠে। পরবর্তী সময়ে নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন প্রায় ৫০ জনের বিরুদ্ধে মামলা করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সে সময়ে রাজনৈতিক পরিচয় ও নিজজেলার প্রভাব কাজে লাগিয়ে শেখ জিকরুল আলম গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রথম কর্মস্থল বাগিয়ে নেন। কর্মজীবনের শুরুতেই সেখানে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ও বিতর্ক তৈরি হয়। পরবর্তী সময়ে তাঁকে ফরিদপুর সদরে বদলি করা হয়। তবে কর্মস্থল পরিবর্তন হলেও তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থামেনি। বরং ধুমকেতুর ন্যায় এগিয়ে গেছে তার ঘুষ দুর্নীতি বিষয়ক কর্মকান্ড। এভাবে বিভিন্ন কর্মস্থলে গোপালগঞ্জের প্রভাব বিস্তার করে ঘুষ বাণিজ্য ও অনিয়মের সুযোগ তৈরি করেন তিনি।
খাদ্য অভিযানের নামে বেপরোয়া অনিয়ম ঘুষ বাণিজ্য ও ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ
খাদ্য পরিদর্শক হিসেবে শেখ জিকরুল আলমের কর্মস্থল ছিল গোপালগঞ্জের কোটালীপাড়া, ফরিদপুর সদর, বাগেরহাটের মোল্লাহাট ও ঢাকা। এর মধ্যে ঢাকায় এরিয়া রেশনিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও কালোবাজারির সবচেয়ে বেশি অভিযোগ ওঠে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
অভিযোগগুলোর মধ্যে রয়েছে খাদ্য সংগ্রহ অভিযানের সময়ে সরকারি খাদ্যগুদামে ধান, চাল ও গম সংগ্রহে ওজনে কারচুপি, ভালো মানের চালের পরিবর্তে ঘুষের বিনিময়ে নিম্নমাণের খাদ্যশস্য গ্রহণ এবং মিল মালিকদের সঙ্গে যোগসাজশ করে সরকারি বরাদ্দ ছাড় করা।
এছাড়া সরকারি খাদ্যশস্যের বরাদ্দ ও সরবরাহসংক্রান্ত কার্যক্রমে অনিয়ম এবং ব্যক্তিগত হিসাবে বড় অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
মিল মালিকদের অভিযোগ, অবৈধ অর্থ না দিলে তাঁদেরকে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে হয়রানি করা হতো। কখনো আইনি জটিলতার ভয় দেখিয়ে, আবার কখনো প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে কখনো লাইসেন্স বাতিলের হমকী দিয়ে ব্যবসায়ীদের চাপে রাখার অভিযোগও উঠেছে।
স্বৈরাচার সরকার পতনের আগমুহূর্তে পদোন্নতি
রাজনৈতিক পট পরিবর্তনের ঠিক আগমুহূর্তে, ২০২৪ সালের ৪ আগস্ট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে পদোন্নতি পেয়ে মাদারীপুরে যোগদান করেন স্বৈরাচারের প্রেতাত্মা শেখ জিকরুল আলম। পদোন্নতি পেয়েই নিজেকে জাতীয়তাবাদের ধারক বাহক হিসাবে পরিচয় দিয়ে ঘুষ বাণিজ্যে ঝাঁপিয়ে পড়েন ডিলার মিলারদের উপড়ে।
অভিযোগকারীদের প্রশ্ন, কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে যাঁর বিরুদ্ধে অনিয়মের লাগাতার অভিযোগ উঠেছে, তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পদোন্নতি দেওয়া হলো কীভাবে? এসব অভিযোগের কোনো নিরপেক্ষ তদন্ত হয়েছিল কি না, সেটিও এখন গুরুত্বপূর্ণ বিষয়।
স্ত্রী-সন্তান ও আত্মীয়স্বজনের সম্পদের তথ্য চেয়েছে দুদক
শেখ জিকরুল আলমের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, দুর্নীতি, সরকারি অর্থ আত্মসাৎ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বর্তমানে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানের বিষয় বলে জানা গেছে।
অনুসন্ধানের অংশ হিসেবে তাঁর স্ত্রী তানিয়া ইসলাম, শ্বশুর আবুল হাসেম, শাশুড়ি রেশমা বেগম এবং তিন সন্তান মুমতাহিনা নূর তাজ, তানজিল জুবাইর ও মো. আওয়ান জুনায়েদের নামে থাকা সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ইতোমধ্যে দুদক চিঠি পাঠিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এছাড়া তাঁর বিভিন্ন আত্মীয়স্বজনের নামে-বেনামে থাকা সম্পদের তথ্যও সংগ্রহ করা হচ্ছে বলে অভিযোগসংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের দাবি।
ঢাকা ও গোপালগঞ্জে প্লট-ফ্ল্যাট, জমি ও ডুপ্লেক্স বাড়ির অভিযোগ
অভিযোগে বলা হয়েছে, সরকারি চাকরির আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ রাজধানী ঢাকা এবং নিজজেলা গোপালগঞ্জে বিপুল সম্পদ গড়ে তুলেছেন খাদ্য কর্মকর্তা শেখ জিকরুল আলম।
এসব সম্পদের মধ্যে রয়েছে একাধিক প্লট, ফ্ল্যাট ও জমিজমা। তবে প্রকৃত মালিকানা আড়াল করতে পরিবারের সদস্য এবং আত্মীয়স্বজনের নামে এসব সম্পদের কিছু অংশ কেনা হয়েছে বলে জানা গেছে।
বিশেষভাবে আলোচনায় এসেছে গোপালগঞ্জ পৌরসভার মিয়াপাড়া এজি মিশন রোডের ১০০ নম্বর ডুপ্লেক্স বাড়িটি। অভিযোগ রয়েছে, ঘুষের বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে তিনি বাড়িটি নির্মাণ করেছেন।
শেখ জিকরুল আলমের সম্পদ বিবরণী, জমি ও ফ্ল্যাটের দলিল এবং পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের বিস্তারিত তথ্যদি নিয়ে বাঙালি সংবাদের অনলাইন ও প্রিন্ট ভার্সনে পরবর্তীতে আসছে আরও বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন।
অধিদপ্তরে প্রভাব বিস্তার করে বহাল থাকার নেপথ্যে
এত অভিযোগের পরও ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি কীভাবে স্বপদে বহাল রয়েছেন এবং পদোন্নতি পেয়েছে- এমন প্রশ্ন নিয়ে খাদ্য অধিদপ্তরের একাধিক শোষিত বঞ্চিত কর্মকর্তার।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা দাবি করেন, বিগত সরকারের আমলে শেখ জিকরুল আলম নিজেকে শেখ পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিতেন। রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে বদলি বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও করেন তাঁরা। শেখ পরিবারের পরিচয়ে খাদ্য পরিদর্শকদের পোষ্টিং পদোন্নতি নিয়ে একচেটিয়া ঘুষ বাণিজ্য করতে গিয়ে সহকর্মীদের উপড়ে অত্যাচার নির্যাতনের স্টীমরোলার চালিয়েছেন এই গোপালী জিকরুল।
তাঁদের ভাষ্য, এই ধুরন্ধর গিরগিটি জিকরুলের বিরুদ্ধে অধিদপ্তরে একাধিক অভিযোগ জমা পড়লেও রাজনৈতিক প্রভাবের কারণে সেগুলোর যথাযথ নিষ্পত্তি হয়নি।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে তাঁর অতীত কর্মস্থলের নথি, নিয়োগসংক্রান্ত কাগজপত্র, বদলির আদেশ, খাদ্যশস্য সংগ্রহের হিসাব এবং আর্থিক লেনদেন পর্যালোচনা করা হলে অভিযোগগুলোর প্রকৃত চিত্র ও জিকরুলের থলের কালো বেড়াল বেড়িয়ে আসবে।।
এ বিষয়ে বক্তব্য জানতে বর্তমানে মাদারীপুর সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলমের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার রেসপন্স না পাওয়ায় মতামসত নেওয়া সম্ভব হয়নি। (ক্রমশঃ)