ঢাকা | বঙ্গাব্দ

সিটি ব্যাংকের চেয়ারম্যান স্ত্রীর মামলায় কারাগারে

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 16, 2026 ইং
সিটি ব্যাংকের চেয়ারম্যান স্ত্রীর মামলায় কারাগারে ছবির ক্যাপশন:
ad728
নিজস্ব  প্রতিবেদক॥ জালিয়াতি, অর্থ আত্মসাতের অভিযোগে স্ত্রীর করা মামলায় সিটি ব্যাংকের চেয়ারম্যান ও পারটেক্স স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।”
গত ১২ মার্চ (বৃহস্পতিবার) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন-আসামি আজিজ আল কায়সার শর্তসাপেক্ষে জামিন পান। কিন্তু মুক্তির পর তিনি জামিনের শর্ত ভঙ্গ করেন। তাই আজ আমরা জামিন বাতিলের আবেদন করিলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।”
এর আগে গত বছরের ডিসেম্বরে আজিজ আল কায়সারের স্ত্রী তাবাসসুম কায়সার বাদী হয়ে আদালতে মোট চারটি মামলার আবেদন করেন। এরপর আদালত তিন মামলা গ্রহণ করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশকে তদন্তের নির্দেশ দেন।”
গত ৭ ফেব্রুয়ারি তিনি ঢাকার আদালতে আত্মসমর্পণ করেন। আদালত শর্তসাপেক্ষে ১৬ মার্চ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। আজিজ আল কায়সারের বিরুদ্ধে অভিযোগ, তিনি জালিয়াতির মাধ্যমে মামলার বাদী তাবাসসুম কায়সারের স্বাক্ষর নকল করে তার মালিকানাধীন পারটেক্স গ্রুপের শেয়ার হস্তান্তর করেন।




শেয়ার করুন:
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ