ঢাকা | বঙ্গাব্দ

বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন এটিএম আবদুল বারী ড্যানি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026 ইং
বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন এটিএম আবদুল বারী ড্যানি ছবির ক্যাপশন:
ad728
বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি:
 বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান হিসেবে এ টি এম আবদুল বারী ড্যানীকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। গত বৃহস্পতিবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপণ জারি করে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (সংশোধন) আইন, ২০১৫-এর ধারা ৭(১) অনুযায়ী তাঁকে গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। 
প্রজ্ঞাপনে আরও বলা হয়, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এ টি এম আবদুল বারী ড্যানী অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না। এ ধরনের কোনো সম্পৃক্ততা থাকলে নিয়োগ কার্যকর হওয়ার আগে তা পরিত্যাগ করতে হবে। এছাড়া তাঁর বেতন-ভাতা, সুযোগ-সুবিধা ও চাকরির অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এই প্রজ্ঞাপন প্রকাশ হওয়ার পর থেকেই নেত্রকোনা জেলাবাসী সহ তার নিজ উপজেলা বারহাট্টায় বইছে আনন্দের জোয়ার। নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার কৃতি সন্তান এটিএম আবদুল বারী ড্যানিকে এই নিয়োগ প্রদান করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেত্রকোনা জেলা সদরসহ বারহাট্টা উপজেলাবাসী। 
এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেত্রকোনা জেলার দলীয় নেতা কর্মীরা জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য ব্যক্তিকে যোগ্য স্ম্মান দিয়েছেন, তাই আমরা দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। 



শেয়ার করুন:
কমেন্ট বক্স
ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের সহপাঠী কারা ছিলেন?

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের সহপাঠী কারা ছিলেন?