ঢাকা | বঙ্গাব্দ

নেত্রকোনার বারহাট্টায় বিশেষ অভিযানে আটক এক

  • নিউজ প্রকাশের তারিখ : May 11, 2026 ইং
নেত্রকোনার বারহাট্টায় বিশেষ অভিযানে আটক এক ছবির ক্যাপশন:
ad728
বারহাট্টা(নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় থানা পুলিশের বিশেষ অভিযানে মানিক (৩৫) নামের একজনকে আটক করা হয়েছে । গত ১০ মে রাতে উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তি ওই এলাকার বজলুর রহমানের ছেলে। 
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ০৮ মে আদালত হইতে ইস্যুকৃত ওয়ারেন্টমূলে পুলিশ মানিককে ধরতে গেলে সে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ কেন তাকে ধরতে গেল? সেই কারণে মামলার বাদী সাইকুল মিয়াকে কুপিয়ে গুরতর জখম করে। এর প্রেক্ষিতে পুলিশ গত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। মানিকের বিরুদ্ধে মারামারি, দ্রুত বিচার ধর্ষণসহ মোট ৯টি মামলা বিচারাধীন রয়েছে বলে পুলিশ জানায়।  
বারহাট্টা থানার অফিসার ইন চার্জ চম্পক দাম জানান, মানিক চিরাম ইউনিয়নের নৈহাটি এলাকার চিহ্নিত অপরাধী। এলাকার বহু অপরাধের হোতা সে। এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষা করতে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।  



শেয়ার করুন:
কমেন্ট বক্স
কালকের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামবে ১

কালকের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামবে ১