নিজস্ব প্রতিবেদক:
বিতর্কিত চরিত্রহীন প্রকৌশলী বদরুল আলম খানকে ঢাকা গণপূর্ত সার্কেল-১ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
নানা অনিয়মের অভিযোগ এনে এক ব্যক্তি গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) বদরুল আলমের নামে গত ২৬ ফেব্রুয়ারি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে একটি লিখিত অভিযোগ করেন। বিষয়টি মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে গেলে তিনি তা তদন্ত করে ব্যবস্থা নিতে গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশনা দেন। বদরুল আলমের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে গত এপ্রিলে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল। এরই মধ্যে এ প্রকৌশলীর একাধিক বিয়ে নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হওয়ার পর আজ তাকে ঢাকা গণপূর্ত সার্কেল-১ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রকৌশলী বদরুলকে সরিয়ে ঢাকা সার্কেল-১ এ দায়িত্ব দেওয়া হয় ড. আবু নাসের চৌধুরীকে।

তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) হিসেবে গণপূর্ত অধিদপ্তর ঢাকার রিজার্ভে পদায়ন করা হয়েছে বদরুলকে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রাণালয়ের প্রশাসন শাখা আজ (১৩ আগস্ট) বদরুল আলমের পদায়নের প্রজ্ঞাপনটি জারি করেছে। একই দিনে আরেকটি পৃথক প্রজ্ঞাপনে আরেক বিতর্কিত কর্মকর্তা ঢাকা গণপূর্ত সার্কেল-২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল, চলতি দায়িত্ব) ড. আবু নাসের চৌধুরীকে ঢাকা গণপূর্ত সার্কেল-১ এ তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল)’র অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
আরও পড়তে পারেন: গণপূর্ত’র প্রধান প্রকৌশলী কে? বদরুল না খালেকুজ্জামান!
গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, বিসিএস ২১ ব্যাচের (গণপূর্ত ক্যাডার) প্রকৌশলী বদরুল আলম ২০২৪ সালের ৫ আগস্টের পর অনেকটা প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিতি পান। বর্তমানে এ প্রকৌশলী গণপূর্ত (ঢাকা সার্কেল ১) এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি গণপূর্ত সাভার সার্কেলে একই পদে দায়িত্ব পালন করেছেন। বদরুল আলম ঢাকা গণপূর্ত সার্কেল-১ এর আগে সাভার গণপূর্ত সাভার সার্কেলে একই পদে দায়িত্ব পালন করেছেন।
আরও পড়তে পারেন: বদরুলের বাদরামিতে ডুবছে গণপূর্ত!
বদরুলের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটির আহ্ববায়ক ছিলেন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সংস্থাপন) কাজী মো. ফিরোজ হাসান। অন্য দুই সদস্য তত্ত্বাবধায়ক প্রকৌশলী সালাহ উদ্দিন আহমদ এবং নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান।