ঢাকা | বঙ্গাব্দ

‘জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্বপ্ন পূরণে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ’

  • নিউজ প্রকাশের তারিখ : May 16, 2026 ইং
‘জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্বপ্ন পূরণে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ’ ছবির ক্যাপশন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি।
ad728
নিজস্ব প্রতিবেদক:

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্বপ্ন পূরণে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। দেশে নতুন ফ্যাসিবাদ ঠেকাতে এবং আগামীর যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি। 

শনিবার (১৬ মে) সকালে নগরীর রিকাবীবাজারস্থ সিলেট মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে রুকন সম্মেলন তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্বপ্ন পূরণে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। দেশে নতুন ফ্যাসিবাদ ঠেকাতে এবং আগামীর যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ করতে হবে।

তিনি আরও বলেন, “বিগত নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে জামায়াতকে ভোট দিলেও দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে গণরায় পরিবর্তন করা হয়েছে। জনগণ এখন আদর্শিক বিরোধী দল হিসেবে জামায়াতের নেতৃত্বের অপেক্ষায় রয়েছে।” এটিএম আজহারুল ইসলাম বলেন, “সীমাহীন জুলুম-নির্যাতন, খুন-গুম ও শাহাদাতের মধ্য দিয়েই জামায়াত আজকের অবস্থানে এসেছে। ইসলামী আন্দোলনের কর্মীদের আত্মশুদ্ধি, শৃঙ্খলা, ত্যাগ ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে।”

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান এবং সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আবদুল হাই হারুন। এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ইসলামী আন্দোলনের পথ জুলুম, নিপীড়ন ও শাহাদাতের পথ। ভয়ভীতি দেখিয়ে জামায়াতকে দমিয়ে রাখা যাবে না। সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর মানুষ পরিবর্তনের স্বপ্ন দেখেছিল। কিন্তু নতুন সরকার জুলাই সনদ উপেক্ষা করে আবারও ফ্যাসিবাদের পথে হাঁটছে।

সম্মেলনে মহানগরীর আওতাধীন সকল রুকন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন মাওলানা আব্দুস সোবহান আজাদ।  এছাড়া বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ, ড. নূরুল ইসলাম বাবুল, এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন। 




শেয়ার করুন:
কমেন্ট বক্স
প্রকল্প অনুমোদন প্রক্রিয়া আরও সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রী

প্রকল্প অনুমোদন প্রক্রিয়া আরও সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রী