google-site-verification=Gp4viAiH-ycJ7n_nwq11vSHL9qRjccXeiypWBs7tjoo
ঢাকা | বঙ্গাব্দ

আমি লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 18, 2026 ইং
আমি লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহা ছবির ক্যাপশন: আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহা
ad728
নিজস্ব প্রতিবেদক: 

জাতীয় সংলাপ আয়োজন করতে হলে আওয়ামী লীগকেও আলোচনার টেবিলে রাখতে হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। দলটির ক্ষমা চাওয়া প্রসঙ্গে নিজের অবস্থান জানিয়ে তিনি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি না, তা তাঁর জানা নেই। তবে তিনি ওই দলের সদস্য হলে ক্ষমা চাইতেন না।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেলে একটি টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন রুমিন ফারহানা।

আলোচনায় জাতীয় সংলাপের প্রয়োজনীয়তা এবং সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘আপনি যদি আওয়ামী লীগকে বাইরে রেখে আলোচনা করেন, তাহলে সেটা যেকোনো কিছু হতে পারে, কিন্তু জাতীয় সংলাপ হতে পারে না।’

নিজের বক্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, ‘দেশে ৪০ শতাংশ লোক আওয়ামী লীগ করে। জরিপ বলছে, উনি (শেখ হাসিনা) যখন পালিয়ে যান, তখনও ২৫ শতাংশ ছিল। এখন এই ৪০ শতাংশ লোককে আলোচনার টেবিলের বাইরে রেখে সংলাপ করলে সেটা জাতীয় সংলাপ হতে পারে না।’

আওয়ামী লীগকে আলোচনায় যুক্ত করার পাশাপাশি দলটির কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন এই সংসদ সদস্য। তাঁর ভাষ্য, ‘আপনি তাদের টেবিলে আনেন। ন্যায়বিচার নিশ্চিত করেন।’

দলটি ক্ষমা চাইবে কি না, এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, ‘তারা প্রকাশ করবে কি না আমি জানি না। আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না। এঁদের কাছে কী? চাইতাম, যদি আমার চেয়ে বেটার শাসন তুমি দিতে পারতা।’

আলোচনার টেবিলে আওয়ামী লীগকে বসিয়ে তাদের অতীত কর্মকাণ্ড নিয়ে সরাসরি প্রশ্ন করার কথাও বলেন তিনি। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘আপনি তাদের টেবিলে আনেন। টেবিলে এনে বলেন যে, আর ইউ এসেইমড অফ হোয়াট ইউ হ্যাভ ডান (তুমি যা করেছ তার জন্য কি তুমি লজ্জিত)? ডু ইউ ফিল সরি ফর হোয়াট ইউ হ্যাভ ডান তুমি যা করেছ তার জন্য কি তুমি অনুতপ্ত)?’

দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও অনিশ্চয়তার কথা তুলে ধরেন রুমিন ফারহানা। তিনি বলেন, ‘এখন আমাদের ওয়েট অ্যান্ড সি ছাড়া কোনো অপশন নাই। আমড়া যারা পলিটিশিয়ান, আমি প্যাশনেটলি রাজনীতিটা করি। কিন্তু সামনের পরিস্থিতি অত্যন্ত কুয়াশাচ্ছন্ন এবং ঘোলা। অনেক কিছুই জানুয়ারির মধ্যে পরিষ্কার হবে বলে আমার বিশ্বাস।’

এ সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়তে থাকা দূরত্ব ও বিভাজন নিয়েও উদ্বেগ জানান তিনি। ১৯৪৭ সালের দেশভাগ নিয়ে নিজের পড়াশোনার প্রসঙ্গ টেনে রুমিন বলেন, ধর্মীয় পরিচয়ের পাশাপাশি রাজনৈতিক মতাদর্শ ও পথের ভিন্নতা থেকেও সমাজে বিভক্তি এবং সহিংসতা তৈরি হচ্ছে।

তিনি বলেন, ‘বিভাজনটা এখন ধর্মের ভিত্তিতে না হলেও আরও বহু কারণে বহু রাজনৈতিক মত এবং পথের কারণে আমি ওই হিংস্রতাটা দেখি। রাজনীতিবিদরা একজন আরেকজনের সঙ্গে বসে চা খাওয়া তো দূরের কথা, তাকায়ও না পর্যন্ত। এটা কোনো ভালো দিকে আপনাকে নেবে না।’




শেয়ার করুন:
কমেন্ট বক্স
জাতীয় নারীশক্তির ৫৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

জাতীয় নারীশক্তির ৫৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন