ঢাকা | বঙ্গাব্দ

বাণিজ্যযুদ্ধে বাংলাদেশকে সঙ্গে রাখতে চায় চীন:মির্জা ফখরুল

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2026 ইং
বাণিজ্যযুদ্ধে বাংলাদেশকে সঙ্গে রাখতে চায় চীন:মির্জা ফখরুল ছবির ক্যাপশন:
ad728
নিজস্ব প্রতিবেদক :

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে বাণিজ্যযুদ্ধে পাশে রাখতে চায় চীন । আজ শনিবার  রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।ব্যবসা-বাণিজ্য ও নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের মতো দেশগুলো চীনের দিকে ঝুঁকছে বলে মন্তব্য করেন মন্ত্রী।

মির্জা ফখরুল বলেন, চীনকে সম্প্রসারণবাদের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ-চীন সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তিনি দাবি করেন, চীন বাংলাদেশকে বাণিজ্যযুদ্ধে সঙ্গে রাখতে অত্যন্ত আগ্রহী। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, বাংলাদেশ চীনের পাশাপাশি প্রতিবেশী ভারত ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গেও ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী সম্পর্ক বজায় রাখতে চায়।

বিএনপির সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রীয় ও বেসরকারিভাবে দুই দেশের সম্পর্ক বহু পুরনো। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের ফলে বাংলাদেশের সঙ্গে চীনের ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সহযোগিতার সম্পর্ক আরও সুসংহত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক পারস্পরিক আস্থা, সম্মান এবং উন্নয়ন সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যতে অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে এই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে চীনকে পাশে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। সাম্প্রতিক সময়ে ব্যবসা-বাণিজ্য ও অবকাঠামো উন্নয়নে এই বন্ধুত্ব আরও সুদৃঢ় হয়েছে। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এমএ রশিদুজ্জামান মিল্লাত, সানজিদা ইসলাম তুলি, শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির সভাপতি অ্যাডভোকেট নজমুল হক নান্নুসহ অনেকে উপস্থিত ছিলেন। 




শেয়ার করুন:
কমেন্ট বক্স