ঢাকা | বঙ্গাব্দ

গণপূর্ত ই/এম প্রকৌশলী মুহিবুল এখন জাতীয়তাবাদের ছায়াতলে!

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং
গণপূর্ত ই/এম প্রকৌশলী মুহিবুল এখন জাতীয়তাবাদের ছায়াতলে! ছবির ক্যাপশন: মির্জা আজমের পালিত পুত্র হিসাবে পরিচিত স্বৈরাচারের প্রেতাত্মা প্রকৌশলী মুহিবুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও সরকারি বরাদ্দ লুটপাটের গুরুতর অভিযোগ
ad728
বিশেষ প্রতিবেদক:
প্রকৌশলী মুহিবুল ইসলাম। গণপূর্ত অধিদপ্তরের ই/এম অঙ্গের একজন দুর্নীতিবাজ লুটেরা কর্মকর্তা। বিগত আওয়ামী শাসনামলে তিনি ছিলেন জামালপুরের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মিজা আজমের ¯েœহধন্য ছায়াতলে। মির্জা আজমের পালিত পুত্র হিসাবেও পরিচিত ছিলো পূর্ত প্রকৌশলীদের মধ্যে। সে হিসাবে লীগ সরকারের পুরোটা সময় দাবড়িয়ে বেড়িয়েছেন গণপূর্ত অধিদপ্তর। 
অনুসন্ধানে জানা যায়, চতুর এই কর্মকর্তা ২০১৭ থেকে শুরু করে ২০২৪ এর শেষভাগ পর্যন্ত টানা ৮ বছর ঢাকার সবচেয়ে লোভনীয় চেয়ারগুলোর দায়িত্বে ছিলেন। গণপূর্ত’র ই.এম ৭ এর স্টাফ অফিসার (সহকারী প্রকৌশলী), ই/এম উপবিভাগ ১৩ এর এসডিই ও সর্বশেষ ই/এম ব্ভিাগ ৪ এর নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে ছিলেন। ওই সকল চেয়ারগুলোকে তিনি ব্যক্তিগত আয়ের মেসিনে পরিণত করেছিলেন সে সময়ে। নির্বাহী প্রকৌশলী হিসাবে ই/এম ৪নং ডিভিশনের দায়িত্ব নিয়েই নিজের সুবিধার্থে অফিসটি সেগুনবাগিচা ১২তলা থেকে স্থানান্তর করেন সচিবালয়ে। সচিবালয়ের সুউচ্চ নিরাপত্তা প্রাচীর আর গেট পাসের জটিলতাকে লুটপাটের সুবধার্থে ব্যবহার করে তিনি সাধারণ ঠিকাদারদের টেন্ডারে অংশগ্রহণের পথ রুদ্ধ করে দিয়েছিলেন সে সময়ে। বিধি নিষেধের ফাঁক গলিয়ে কোন ঠিকাদার টেন্ডারে অংশগ্রহণ করলেও তাকে কৌশলে নন-রেসপন্সিভ দেখিয়ে সিন্ডিকেটভূক্ত নিজ পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতেন তিনি। সাধারণ ও প্রতিযোগী ঠিকাদারদের আটকাতে বেশীরভাগ ক্ষেত্রে  টেন্ডার জমার শেষ সময় নির্ধারণ করতেন সোমবার। কারণ ওইদিন পিএম সচিবালয়ে অফিস করতেন। স্বাস্থ্যখাতের কেনাকাটার নিয়মনীতির ধার না ধেরে সাড়ে ৫ কোটি টাকার বরদ্দে ছিনিয়ে নেওয়া ও ঢাকা মেডিকেলে কোন টেন্ডার ছাড়াই কথিত কাজের নামে  ১ কোটি ৭৬ লাখ টাকা নিজের পকেটে ঢোকাতে গিয়ে পরিচালকের ধমক খেয়ে লাঞ্ছিত হন তিনি। পিপিআর এর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নামে-বেনামে গড়ে তোলা ঠিকাদার সিন্ডিকেটের আড়ালে ইউনির্ভসাল এন্টারপ্রাইজসহ আরো ২/৩টি ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে ভাগ-বাটোয়ারার গ্রুপ তৈরী করে নিজেই বনে যান ঠিকাদার।           
আরো অভিযোগ যে, ঘুষ বাণিজ্যে বেপরোয়া হয়ে আউটসোংিয়ের নামে হতদরিদ্র লোকদের কাছ থেকে ১ থেকে দেড় লক্ষ টাকা করে মাথাপিছু ঘুষ নিয়ে প্রায় দেড় কোটি টাকার বাণিজ্য করেন তিনি। উইডু’র মতো বৈধ ও সর্বনি¤œ দরদাতাকে কোনঠাসা করতে তরিঘড়ি করে শর্ত বদলে দেওয়া ও গ্রাম থেকে আসা প্রার্থীদের ঢাকায় এনে এই প্রকৌশলীর উধাও হয়ে যাওয়ার মতো প্রশাসনিক হয়রানির কারণে আলোচিত সমালোচিত ছিলেন সে সময়ে। তবে ২০২৪ এর শেষদিকে শোষিত বঞ্চিতদের তোপের মুখে তাকে চট্টগ্রাম ই/এম ২নং গণপূর্ত বিভাগে বদলী করা হয়। সময়ের পরিবর্তনে তিনি পুরনো রাজত্ব ও প্রভাব ফিরে পেতে আওয়ামী জার্সি খুলে ফেলে জাতীয়তাবাদের আশীর্বাদে ধন্য হয়ে ঢাকায় পোস্টিংয়ের জন্য বেপরোয়া হয়ে উঠেছেন তিনি।  প্রকৌশলী মুহিবুল ইসলাম এখন জাতীয়তাবাদের ছায়াতলে। এক সময়ের ছাত্রলীগের ক্যাডার এখন পরিচয় দিচ্ছেন বিএনপি’র একনিষ্ঠ সমর্থক হিসাবে।
অপরদিকে চট্টগ্রামের দায়িত্বে এসে প্রকৌশলী মুহিবুল ইসলাম একই কায়দায় লুটপাট চালিয়ে আসছেন গত দুই অর্থব্ছর জুড়্।ে ডিভিশনটির অধীনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের চট্টগ্রাম ডিআইজি কার্যালয়ে বৈদ্যুতিক সাব-স্টেশন ও জেনারেটর সরবরাহ স্থাপন পরীক্ষণ ও চালু করাসহ বিভিন্ন ধরণের ইলেট্রো-মেকানিক্যাল কাজ, 'চট্টগ্রামে অবকাঠামোগত সংস্কারের মাধ্যমে বাংলাদেশ মেরিন একাডেমির আধুনিকীকরণ' শীর্ষক প্রকল্পের আওতায় ১০০০ কেভিএ সাব-স্টেশন সরবরাহ স্থাপন পরীক্ষণ ও চালু করাসহ বিভিন্ন ধরণের বৈদ্যুতিক.যান্ত্রিক সরবরাহ ও স্থাপন কাজ, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রামের ৬-তলা বিশিষ্ট সিমুলেটর ভবনের জন্য ৬৫০ কেজি ধারণক্ষমতার প্যাসেঞ্জার লিফট সরবরাহ স্থাপন পরীক্ষা ও চালুকরণ, একই স্থাপনার সিমুলেটর ভবনে ২০০ কেভিএ জেনারেটর সরবরাহ ও স্থাপন;  চট্টগ্রামে নাবিকদের হোস্টেল ভবন কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় ৫০০ কেভিএ বৈদ্যুতিক সাবস্টেশন (এইচটি ও এলটি সুইচগিয়ার, সোলার প্যানেল ও ফিডার ক্যাবলসহ ১৫০ কেভিএ জেনারেটর (এটিএস-সহ) এবং ওয়্যারিং-এর সরবরাহ স্থাপন পরীক্ষণ ও চালু করা; বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের আধুনিকীকরণ এবং ডিজিটাল সম্প্রচার সরঞ্জাম স্থাপন প্রকল্পের আওতায় প্যাসেঞ্জার লিফট (৬টি স্টপ, ১৬০০ কেজি) সরবরাহ স্থাপন পরীক্ষা ও চালু করা, ২৫০ কেভিএ জেনারেটর (ক্যানোপি ও এটিএস-সহ) এবং অগ্নিনির্বাপক ব্যবস্থার সরবরাহ স্থাপন পরীক্ষা কমিশনিং ও ওয়্যারিং, ৮০০ কেভিএ সাব-স্টেশন ও সোলার সিস্টেম সরবরাহ স্থাপন পরীক্ষা ও চালু করা, পিডিবি’র চাহিদা অনুযায়ী অতিরিক্ত ক্ষমতার সোলার সিস্টেম সরবরাহ ও স্থাপন (সোলার প্যানেল স্থাপনের জন্য উপলব্ধ স্থান বিবেচনা করে), চট্টগ্রাম ও খুলনায় বিএসটিআই-এর আঞ্চলিক কার্যালয় স্থাপন ও আধুনিকীকরণ (দ্বিতীয় সংশোধিত) প্রবল্পের আওতায় পাম্প মোটর সরবরাহ ও স্থাপন, ডিহিউমিডিফায়ারসহ অন্যান্য ইলেকটো-মেকানিক্যাল সরঞ্জাম সরবরাহ ও স্থাপন; সিএমপি আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির (টাইপ-২) ছয়তলা ভিত্তিসম্পন্ন ভবনের ৩য় থেকে ৬ষ্ঠ তলার ইলেকট্রো-মেকানিক্যাল কাজ, সিএমপি’র মধ্য হালিশহর পুলিশ ফাঁড়ির (টাইপ-২) ছয় তলা ভিত্তির ভবনের ৩য় ৪র্থ ৫ম ও ৬ষ্ঠ তলার ইলেকট্রো-মেকানিক্যাল কাজ, 
কর্ণফুলী মডেল মসজিদে বাহ্যিক ইলেকট্রো-মেকানিক্যাল যন্ত্রপাতি সরবরাহ ও স্থাপন; চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন প্রকল্পের আওতায় মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে স্টেজ লাইট ও সাউন্ড সিস্টেমের অবশিষ্ট কাজ ও পেশাদার সিনোমা প্রজেকশন সিস্টেম সরবরাহ ও স্থাপন কাজগুলোতে সিডিউল বহির্ভূত নি¤œমাণের মালামাল স্থাপন সহকারে ডিজাইন ও স্পেসিফিকেশ বহির্ভূত কাজ করিয়ে বরাদ্দের বড় অংশ প্রকৌশলী মুহিবুলের নেতৃত্বে লোপাট করা হয়েছে বলে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র জানায়।
এছাড়াও তার বিরুদ্ধে বেনামে ঠিকাদারী ব্রবসা পরিচালনা করাসহ দেশ-বিদেশে বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকান্ডে জড়িত থাকার গুরুতর আভিযোগ রয়েছে।  
বিষয়গুলো নিয়ে জানতে তার মোবাইলৈ ফোন করা হলেও কোন রেসপন্স না পাওয়ায় মতামত নেওয়া সম্ভব হয়নি। (ক্রমশঃ) 



শেয়ার করুন:
কমেন্ট বক্স
নতুন কোচ, চার নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

নতুন কোচ, চার নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান