আসাদ মাহমুদ ও জয়নাল আবেদীন যশোরী: লুটপাটের টাকায় অবৈধ সহায়-সম্পদের পাহাড় গড়েছেন গণপূর্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম। বর্তমানে তিনি রাঙামাটি গণপূর্ত সার্কেলের দায়িত্বে আছেন। কাড়ি কাড়ি অবৈধ অর্থ আর সম্পদের জোড়ে তিনি প্রায় দেড় ডজন বান্ধবী নিয়ে চাকরির ফাঁকে দেশ-বিদেশে ঘুরে বেড়ান বলে নির্ভরযোগ্য সূত্র জানায়। হারামের টাকায় দেশের ঢাকা টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে হেরমেখানা খুলে রাজা-বাদশাদের ন্যায় বিলাশী জীবন পার করছেন এই প্রকৌশলী। তার ওই পঙ্কিল রাজত্বের নোংলা ভোগ বিলাশের শিকার হয়ে তারই এক বান্ধবী ইতোমধ্যে দুদকে লিখিত অভিযোগ দিয়ে ভদ্রতার লেবাসধারী প্রকৌশলী আনোয়ারুল আজিমের কুৎসিত কদাকার কর্মকান্ড ফাঁস করে দিয়েছেন। তথ্য সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের।

অভিযোগ মতে, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম ও তাঁর কথিত স্ত্রী টাঙ্গাইলের লিজা রহমান দেশের বিভিন্ন জায়গায় নামে-বেনামে অবৈধ সহায়-সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। ঢাকা, টাঙ্গাইল, চট্টগ্রাম, গাজীপুর ও রাঙ্গামাটিসহ প্রায় সকল বিভাগীয় শহরে রয়েছে আলিশান বাড়ি, ফ্ল্যাট/এপার্টমেন্ট, রিসোর্ট, রেস্তোরা প্লট জমিজমাসহ বিভিন্ন ধরণের সম্পদ ও ব্যবসা-বাণিজ্য। বিষয়টি উদ্ঘাটনে প্রতারণার শিকার শারমিন আক্তার দোলন নামের এক নারী দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। যার অনুলিপি যথাযথ কর্তৃপক্ষের পাশাপাশি জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের অফিসে প্রেরণ করা হয়েছে। এর ভিত্তিতে টাঙ্গাইলের দুটি দৈনিকে ইতোমধ্যে তথ্যবহুল অনুসন্ধানী সংবাদ প্রকাশিত হয়েছে।
প্রকাশিত খবরে টাঙ্গাইল শহরজুড়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে আলোচিত হন লিজা রহমান ও তাঁর কথিত স্বামী রাঙ্গামাটি গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী লুটেরা লম্পট হিসাবে পরিচিত আনোয়ারুল আজিম। পরে অন্যান্য স্থানীয়, জাতীয়, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক তাঁদের অবৈধ আয় নিয়ে সংবাদ প্রকাশ হতে থাকে। গণমাধ্যমের এসব খবরকে প্রাধান্য দিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) লিজা রহমান ও আনোয়ারুল আজিমের অবৈধ সম্পদের খোঁজে মাঠে নেমেছে বলে সংশ্লিষ্ট বিভাগের একাধিক সূত্র নিশ্চিত করেছেন।
শারমিন আক্তার দোলনের অভিযোগ থেকে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেত্রী লিজা রহমানের নেই সরকারি ছোট বা বড় চাকরি। কোনো ব্যবসায়িক গ্রুপের মালিকও নন তিনি। মূল কথা হলো, তাঁর নেই সুনির্দিষ্ট আয়ের কোনো উৎস। তবুও গড়েছেন অঢেল সম্পদের গোপণ সা¤্রাজ্য। তিনি টাঙ্গাইল সদর উপজেলার সাবালিয়া এলাকার স্বামী পরিত্যক্তা। প্রকৌশলী আনোয়ারুল আজিমের বদন্যতায় স্বামী পরিত্যক্তার তকমা মুছে দিয়ে হয়েছেন ধনাঢ্য রহস্যময়ী নারী। একসময়ের স্বল্প বেতনের গার্মেন্টস কর্মী লিজা এখন নামে-বেনামে প্রায় শত কোটি টাকার সম্পদ গড়ে এলাকার সবাইকে তাঁক লাগিয়ে দিয়েছেন। তাঁর এসব সম্পদের উৎস নিয়ে যখন কানাঘুষা শুরু করেছেন স্থানীয়রা। আর তখনই নিজেকে আড়াল করতে গর্ভধারিণী মা, সহোদর ভাইবোনকে আসামি করে একের পর এক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন অভিযোগে মামলা দেওয়া শুরু করেন অবৈধ অর্থেও জোড়ে। রহস্যময়ী অতি ধূর্ত এই নারী শীর্ষ সন্ত্রাসী ও প্রশাসনের উচ্চ মহলের সঙ্গে গভীর সম্পর্কের কথা নিজেই বলে বেড়ান বিভিন্ন মহলে।
এলাকার লোকজন জানান, স্বামী পরিত্যক্তা লিজা রহমান রাঙ্গামাটি গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিমকে কথিত স্বামী পরিচয়েই যেন আলাদিনের চেরাগ হাতে পেয়েছেন। সম্প্রতি তাঁর আয়ের উৎস নিয়ে তোলপাড় শুরু হলে বিচলিত লিজা রহমান সম্পদের বড় অংশ বিক্রি করার পাঁয়তারা করছেন। এদিকে তাঁর জ্ঞাত আয়বহির্ভূত ধন-সম্পদের তদন্তে দুদকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন শারমিন আক্তার দোলন নামের এক নারী। জনশ্রুতি আছে, রাঙ্গামাটি গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনোয়ারুল আজিমকে কথিত স্বামী পরিচয়েই যেন আলাদিনের চেরাগ হাতে পেয়ে যান ওই লিজা।
লিজা রহমানের যত সম্পদ: হাউস নম্বও –৫৬, রোড নম্বও –৭/এ, ধানমন্ডি, ঢাকা আরবান লাগুন; ২বি (মূল্য–১.৫ কোটি), রেজিস্ট্রি ২০২৫ (লিজা রহমান); ৩বি (মূল্য– ১.৫ কোটি), রেজিস্ট্রি ২০২৬ (রবিউল হাসান লিজা রহমানের ছেলে); ৩সি (মূল্য– ২.৫ কোটি), রেজিস্ট্রি ২০২১ (রবিউল হাসান লিজা রহমানের ছেলে); হাউস নম্বর ৫৪, রোড নম্বর –৭/এ, ধানমন্ডি, ঢাকা, আহসান অ্যাপার্টমেন্ট ৫এ (মূল্য–২.৩০ কোটি), রেজিস্ট্রি ২০২৫ (লিজা রহমান); দেওলাতে অবস্থিত জমির পরিমাণ –১০ শতাংশ (লিজা রহমানের নামে), রেজিস্ট্রি ২০২০; কোদালিয়াতে অবস্থিত জমির পরিমাণ –০৫ শতাংশ (লিজা রহমানের নামে), রেজিস্ট্রি ২০২৩; সাবালিয়া ৩ তলা মোড়, জমির পরিমাণ– ৫.৫ শতাংশ (লিজা রহমানের নামে), রেজিস্ট্রি–২০০৫; সাবালিয়া (আমার দক্ষিণ দুয়ার), জমির পরিমাণ –০৫ শতাংশ (লিজা রহমানের নামে), রেজিস্ট্রি –২০২২; সাবালিয়া (আমার কুটির), জমির পরিমাণ –০৬ শতাংশ (লিজা রহমানের নামে), রেজিস্ট্রি–২০১৩; বাসাইল, জশিহাটি মৌজা, জমির পরিমাণ –৫০ শতাংশ (লিজা রহমানের নামে); ব্যক্তিগত গাড়ি –টয়োটা করোলা ক্রস –২০২৫ (মূল্য –৫৬ লক্ষ টাকা); পরশমণি সৈয়দ প্লাজা, টাঙ্গাইল (১৭০ স্কয়ারফিটের দোকান মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা); প্রধান ডাকঘর, টাঙ্গাইলে পারিবারিক সঞ্চয়পত্র, আনুমানিক মূল্য –৫০ লক্ষ টাকা; ন্যাশনাল ব্যাংক লিমিটেড, টাঙ্গাইল শাখা, অ্যাকাউন্ট নম্বর–১০২৫০০২৭৭৪৮৯৯; এনসিসি ব্যাংক লিমিটেড, টাঙ্গাইল শাখা, অ্যাকাউন্ট নম্বর ০০০৬০৩১০০১৯৩৪৬ (এ ছাড়া এফডিআর ও ডিপিএস হিসাবে বিপুল পরিমাণ টাকা জমা রয়েছে)। লিজা রহমানের ছেলে রবিউল হাসানের নামে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, টাঙ্গাইল শাখা, অ্যাকাউন্ট নম্বর–১০২৫০০৪২৬৫৭০৮-এ বিপুল পরিমাণ টাকা জমা রয়েছে; লিজা রহমানের কাছে স্বর্ণের পরিমাণ প্রায় ২শ ভরি।
এলাকার লোকজন জানিয়েছেন, টাঙ্গাইলের বাসাইল উপজেলার জসিহাটি গ্রামে একসময় লিজা রহমানদের পৈতৃক সম্পত্তি তেমন ছিল না। কাজেই পৈতৃক সূত্রে পাননি কোনো সম্পত্তি। কিন্তু বর্তমানে তাঁর বিভিন্ন ধরনের সম্পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে দেশের বাইরে তিনি বাড়ি করেছেন, এমন প্রচারও রয়েছে। লিজা রহমানের বিলাসিতা দেখে এলাকাবাসী বিস্ময়ে হতবাক। বিভিন্ন ব্যাংক ও পোস্ট অফিসে লিজা রহমানের নামে-বেনামে সঞ্চয়পত্র, এফডিআরসহ বিপুল অঙ্কের নগদ অর্থ জমা আছে বলে জানা গেছে। যা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলেজেন্স ইউনিট তদন্ত করলে আরো অগাধ পরিমাণ সহায়-সম্পদ বেড়িয়ে আসতে পারে বলে বিশেষজ্ঞ মহল আশাবাদ ব্যক্ত করছে। তবে লিজা রহমানে উল্লেখিত সম্পদের বেশীরভাগই আনোয়ারুল আজিমের দেওয়া জলে নাম প্রকাশে অনিচ্ছুক সাবালিয়ার বকিপয় ব্যক্তি জানিয়েছেন। ইতোমধ্যে লিজা রহমানকে দিয়ে কিছু সম্পদ বিক্রি করে টাকা দেশের বাইরে পাচার করেছেন প্রকৌশলী আনোয়ারুল আজিম।
বিষয়গুলো নিয়ে ইতোপূর্বে প্রকৌশলী আনোয়ারুল আজিমকে ফোন দিয়ে তিনি যা পারেন তাই লিখে দিতে বলেন। (ক্রমশঃ)