ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা পদাতিকের ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর ৪৫তম মঞ্চায়ন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং
ঢাকা পদাতিকের ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর ৪৫তম মঞ্চায়ন ছবির ক্যাপশন:
ad728
বিনোদন ডেস্ক:

ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর সেনানী মাস্টারদা সূর্যসেনের প্রহসনমূলক বিচার আর হত্যাকাণ্ডের ইতিহাস নিয়ে গড়া নাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’ আবারও উঠছে মঞ্চে। ঢাকার অন্যতম নাট্যদল ঢাকা পদাতিকের ৩৮তম এই প্রযোজনার ৪৫তম মঞ্চায়ন হতে যাচ্ছে রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে।

নাটকটির রচনা ও মূল নির্দেশনা দিয়েছিলেন একুশে পদকপ্রাপ্ত নাট্যজন মাসুম আজিজ। তাঁর মৃত্যুর পর নবনির্দেশনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন দেশের প্রথিতযশা অভিনেতা ও নির্দেশক নাদের চৌধুরী, প্রয়োজন অনুযায়ী কিছু অংশে অলংকরণ ও মঞ্চ-পরিকল্পনায় যোগ করেছেন নতুন মাত্রাও। মঞ্চায়নের শুরু থেকেই দর্শক ও মঞ্চপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে নাটকটি। ঐতিহাসিক প্রেক্ষাপট, শক্তিশালী সংলাপ আর নান্দনিক নির্মাণশৈলীর কারণে বর্তমানে নাট্যাঙ্গনের আলোচিত প্রযোজনাগুলোর অন্যতম এটি। দেশের গণ্ডি পেরিয়ে ভারতের দিল্লিতেও এরই মধ্যে দুটি আন্তর্জাতিক প্রদর্শনী হয়েছে নাটকটির, সেখানেও প্রশংসা কুড়িয়েছে দর্শক ও নাট্য সমালোচকদের কাছ থেকে।

নবনির্দেশনার অভিজ্ঞতা নিয়ে নাদের চৌধুরী বলেন, ‘ট্রায়াল অব সূর্যসেন ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাসভিত্তিক একটি গুরুত্বপূর্ণ নাটক। এর রচনা ও নির্দেশনা দিয়েছেন একুশে পদকপ্রাপ্ত মাসুম আজিজ ভাই। তাঁর প্রয়াণের পর প্রয়োজন অনুযায়ী কিছু অংশে অলংকরণ করে নবনির্দেশনার কাজটি করেছি। নাটকে আমি মাস্টারদা সূর্যসেন চরিত্রে অভিনয় করছি। ইতিহাসভিত্তিক এই নাটক বর্তমান প্রজন্মের অবশ্যই দেখা উচিত।’

প্রায় চল্লিশটি চরিত্র নিয়ে নির্মিত এই নাটকে উল্লেখযোগ্য চরিত্রগুলোর মধ্যে রয়েছে সূর্যসেন, কল্পনা দত্ত, তারকেশ্বর দস্তিদার, প্রীতিলতা ওয়াদ্দেদার, অম্বিকা চক্রবর্তী, নির্মল সেন, ব্রিটিশ উকিল, নেত্র সেন ও বাঙালি উকিলের মতো চরিত্র। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, মনজুরুল ইসলাম নান্টু, সাবিহা জামান, হাসনাহেনা শিল্পী, মামুন উর রশিদ, শ্যামল হাসান, আক্তার হোসেন, তারেক আলী মিলন, রবিউল মিলটন, আতিকুর রহমান, কাজি সম্রাট, আল আমিন স্বপন, সুমন ঘোষ, নূর, জাহিদসহ আরও অনেকে। নাটকের আলোক পরিকল্পনায় আছেন জাকারিয়া কিরণ, সংগীত পরিচালনায় আবুল বাশার সোহেল আর মঞ্চ ব্যবস্থাপনার দায়িত্বে শ্যামল হাসান।

২০১৮ সালের ১৮ জানুয়ারি ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল। এরপর দেশ-বিদেশে একাধিক সফল মঞ্চায়নের মধ্য দিয়ে ইতিহাসভিত্তিক নাট্যপ্রযোজনার অন্যতম আলোচিত সংযোজন হিসেবে দর্শকমহলে বিশেষ গ্রহণযোগ্যতা অর্জন করেছে নাটকটি। এদিকে আগামী বছর মাস্টারদা সূর্যসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে নাটকটির একটি বিশেষ প্রদর্শনী আয়োজনের আলোচনাও চলছে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ১২ জানুয়ারি চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে হতে পারে সেই বিশেষ প্রদর্শনী।




শেয়ার করুন:
কমেন্ট বক্স
আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ: জ

আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ: জ