ঢাকা | বঙ্গাব্দ

পদ পেয়ে কর্মকর্তাদেয় নিয়ে জমকালো ভূরিভোজ দিলেন দুদক চেয়ারম্যান

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 14, 2026 ইং
পদ পেয়ে কর্মকর্তাদেয় নিয়ে জমকালো ভূরিভোজ দিলেন দুদক চেয়ারম্যান ছবির ক্যাপশন: পদ পেয়ে কর্মকর্তাদেয় নিয়ে জমকালো ভূরিভোজ দিলেন দুদক চেয়ারম্যান
ad728
নিজস্ব প্রতিবেদক: 
পদে বসেই নজিরবিহীন আয়োজন করলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান। গুলশানের সরকারি বাসভবনে কর্মকর্তাদের নিয়ে ভূরিভোজ, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের ওই জমকালো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
এ আয়োজন ঘিরে উঠেছে নানা প্রশ্ন। কমিশনের ইতিহাসে নজিরবিহীন এই আয়োজনে কর্মকর্তাদের বাধ্যতামূলক উপস্থিতির অভিযোগও উঠেছে।
গত ১৩ নভেম্বর শুক্রবার রাতে গুলশানে চেয়ারম্যানের সরকারি বাসভবনের আঙিনায় বর্ণাঢ্য এ ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুদকের লোগো সংবলিত বিশেষ কেক কাটা হয়। অনুষ্ঠানের পুরো আয়োজন ডিজিটাল পর্দায় সরাসরি প্রদর্শন করা হয়।
এর আগে ফুলের তোড়া নিয়ে চেয়ারম্যানকে শুভেচ্ছা জানাতে বাসভবনে হাজির হন দুদক সচিব মো. সাইদুর রহমান খানের নেতৃত্বে কমিশনের মহাপরিচালক ও পরিচালক পর্যায়ের কর্মকর্তারা। আয়োজনে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ডিজি ও পরিচালক পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তাদের কারো কারো পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
তবে এ জমকালো আয়োজন নিয়ে দুদকের সাবেক ও বর্তমান একাধিক কর্মকর্তার মধ্যে বিস্ময় ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের ভাষ্য, দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠার পর থেকে কোনো চেয়ারম্যান কিংবা কর্মকর্তার উদ্যোগে এ ধরনের আনুষ্ঠানিক ভূরিভোজের আয়োজনের নজির নেই। ফলে নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পরপরই এমন ব্যতিক্রমী আয়োজন নিয়ে সংস্থাটির ভেতরে-বাইরে বিভিন্ন ধরণের আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুদকের দুই কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া। এছাড়া কমিশনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। এর দুই দিন পর, ১৯ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।



শেয়ার করুন:
কমেন্ট বক্স
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের ব

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের ব