বিশেষ প্রতিনিধি:
বুবু বা আপা আসছে ডিসেম্বরে। সে লক্ষ্যে জ¦ালাও-পোড়াও প্রেট্টোলবোমা নিক্ষেপসহ দেশব্যাপী গুপ্ত হামলায় নাশকতার মাধ্যমে ভীতি ছড়িয়ে দেয়ার কার্যক্রম শুরু হয়েছে নভেম্বরের শুরু থেকেই। এই ভীতি জাগানিয়া নাশকতায় অর্থ যোগানসহ বুবুকে স্বাগত জানাতে ফুল দিয়ে বরন করতে প্রস্তুত হয়েছেন সচিব মামুনুর রশীদ ভূঞাসহ একশ্রেণীর আমলারা। তথ্য সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের।
মামুনুর রশীদ ভূঞা বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিবের দায়িত্বে আছেন। বিগত স্বৈরাচার লীগ সরকারের সুবিধাভোগী ও ফ্যাসিবাদের দোসর কর্মকর্তাদের পুনর্বাসনের মাধ্যমে ফের একচ্ছত্র আধিপত্য এবং একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলার গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই বিভাগের নীতি-নির্ধারণী পর্যায়ে সুকৌশলে আওয়ামী কর্মকর্তাদের পুনরায় ফিরিয়ে এনে বর্তমান সরকারের বিরুদ্ধে একটি অদৃশ্য অন্তর্ঘাতমূলক পরিস্থিতি তৈরির কাজে নেতৃত্বে দিচ্ছেন তিনি। “এই সরকার টিকবে না” এমন বলে আইসিটির ভেতরে একটি বিশেষ বয়ান ছড়িয়ে দেওয়া হয়েছে ওই অভিযুক্ত সচিবের নির্দেশে। মূলত: সরকারের ঘোষিত ৩১ দফা কর্মসূচিকে যে কোনো মূল্যে বরবাদ করার সুদূরপ্রসারী ষড়যন্ত্রমূলক পরিকল্পনার অংশ হিসেবেই এই চক্রান্ত চালানো হচ্ছে। এ কারণে গত ৮ মাসে আইসিটি বিভাগে দৃশ্যমান কোনো ইতিবাচক অগ্রগতি হয়নি। বরং পুরো বিভাগটি কার্যত সরকারের বিরুদ্ধে বিশেষ প্রোপাগান্ডা ছড়িয়ে ‘ডিসেম্বর ষড়যন্ত্র’ বাস্তবায়নে কাজ করছে সচিব মামুনুর রশীদ ভূঞার নেতৃত্বে।
আওয়ামী তোষনের মাধ্যমে সচিব পদে উত্তরণ: বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা মামুনুর রশীদ ভূঞা। তার কলঙ্কিত কর্মজীবন পর্যালোচনায় শেখ হাসিনা সরকারের সঙ্গে গভীর আনুগত্যের চিত্র দিনের আলোর ন্যায় স্পস্ট হয়ে ফুটে ওঠে। তিনি কথিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন সংক্রান্ত কমিটি, মন্ত্রিপরিষদ বিভাগ এবং এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের মতো কৌশলগত ও স্পর্শকাতর পদে বছরের পর বছর দায়িত্ব বাগিয়ে নিয়ে আওয়ামী সরকারের চাটুকারিতা করেছেন। এভাবে তৈল মর্দন ও আওয়ামী পদলেহনের কারণে ২০১৪ সালে তৎকালীন শেখ হাসিনা সরকার তাকে উচ্চ বেতনে এটুআই-তে উপ-সচিব হিসেবে পদায়ন করে। আওয়ামী বদান্যতায় যেখানে তিনি একটানা চার বছর কর্মরত ছিলেন।
ফ্যাসিবাদের বন্ধনার পুরস্কার সরূপ পরবর্তীতে ২০১৮ সালে তাকে সরকারের অত্যন্ত গোপনীয় ও নীতি-নির্ধারণী ক্ষেত্র মন্ত্রিপরিষদ বিভাগের ‘সংস্কার অনুবিভাগে’ পদায়ন পাইয়ে দেওয়া হয়। টানা ৫ বছর তিনি সেখানে দায়িত্ব পালন করে লীগ সরকারের অত্যন্ত আস্থাভাজন ও গৃহপালিত গবাদি পশুর ন্যায় বিশ^স্থ প্রাণীতে রুপান্তরিত হন। মনিবের বিশ্বস্থতা ও রাজনৈতিক আনুগত্যের পুরস্কার হিসেবে তাকে পুনরায় এটুআই-এর প্রকল্প পরিচালক (পিডি) বানিয়ে পাঠানো হয়। লীগের একটানা সেবা করার কারণে ফ্যাসিবাদ সরকারের শেষদিকে ২০২৪ সালের ২২ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ শাখা-১ এর ১৭৯ নং স্মারকে যে ১২৭ জন কর্মকর্তা পদোন্নতি পান, তাদের মধ্যে মামুনুর রশীদ ভূঞা অতিরিক্ত সচিব পদে উন্নীত হন।
৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর মনিব সরকারের পতন ঘটলে গৃহপালিত প্রাণীর ন্যায় কিছুদিন চুপ থেকে গোপণে শোক পালন করে খেকন শিয়ালের ন্যায় জেগে ওঠে মামুনুর রশিদ তার কৌশলে পরিবর্তন আনেন। অত্যন্ত ধুরন্ধর এই আওয়ামী প্রেতাত্মা অন্তর্র্বতীকালীন সরকারের সময়েও আইসিটির শীর্ষ কর্তাব্যক্তিদের বিবিধ কৌশলে পটিয়ে সচিব পদ বাগিয়ে নেন।
‘স্মার্ট বাংলাদেশ’ বইয়ের নামে ‘আনস্মার্ট কর্মকান্ড’: মামুনুর রশীদ ভূঞা তার পুরো প্রশাসনিক জীবনে শেখ মুজিবুর রহমানের আদর্শের নিবেদিত কর্মকর্তা এমন জিকির তুলে নিজেকে জাহির করে নানা সুযোগ-সুবিধা হাতিয়ে নিয়েছেন। বিভিন্ন টকশোতে ‘ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ’ শিরোনামে আ’লীগের দলীয় এজেন্ডা প্রচার করা, শেখ মুজিবকে নিয়ে কলাম লেখা, গান, কবিতা ও পুঁথিপাঠের মাধ্যমে বঙ্গবন্ধু সম্পর্কে ওয়াজ নছিহত করে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আস্থাভাজন হয়ে লাগাতার ডিজিটাল দুর্নীতি আর অপ্রতিরোধ্য লুটপাটে ঝলক দেখিয়েছেন।
তিনি এটুআই-এর পিডি থাকাকালে ৭ই মার্চ উপলক্ষে কর্মকর্তাদের নিয়ে বিশেষ জলসা বসিয়ে মশোয়ারা (শলা পরামর্শ করা) ও সংস্কৃতি চর্চার বাধ্যবাধকতামূলক নিয়মিত আয়োজন করতেন। ওই জলসায় অনুপস্থিত থাকলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুকুমাত জারি করা হতো। এছাড়া ১৫ই আগস্ট শোক দিবস উপলক্ষে রাজকীয় বাজেটে ব্যয়বহুল (বাফেট আয়োজন) অনুষ্ঠানের আয়োজন করা হতো। যেখানে তিনি উদ্দেশ্যপ্রণাদিত মার্সিয়া কান্নায় বিভিন্ন ধরণের মাতম করে শেখ মুজিবের জীবনী নিয়ে বক্তব্য দিতেন ও কথিত শোকগাথার ধুয়া তুলে পুঁথিপাঠ করতেন।
অনুসন্ধানী নথিতে দেখা যায়, ‘স্মার্ট বাংলাদেশ রান ২০২৪’, বিভিন্ন অপ্রাসঙ্গিক কর্মশালা এবং পলক ও সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ বন্ধু পলিসি এডভাইজার আনীর চৌধুরীকে সাথে নিয়ে “স্মার্ট বাংলাদেশ” নামক বই প্রকাশের নামে রাজস্বখাতের কোটি কোটি টাকা লোপাট করা হয়েছে। তৎকালীন সময়ে এসব দুর্নীতির বিষয়ে দেশের প্রথম সারির দৈনিকে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলেও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় তিনি অনিয়ম দুর্নীতি ও ষড়যন্ত্রমূলক কর্মকান্ডে দিনকে দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছেন।
এছাড়াও এটুআই-এর সাবেক প্রভাবশালী নারী কর্মকর্তা পূরবী মতিনের (এইচডি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন হেড) সাথে গোপণ সখ্যতা বজায় রেখে পূরবী, পলক ও আনীর চৌধুরীর মাধ্যমে পলকের বাসায় নিয়মিত যাতায়াত করতেন তিনি। মামুনুর রশীদ ভূঞা মূলত সাবেক আইসিটি সিনিয়র সচিব এবং বর্তমানে ছাত্রহত্যার মামলায় কারাগারে আটক এন. এম জিয়াউল আলমের আপন ভাগ্নী জামাই হওয়ার সুযোগেও নিজের আখের গুছিয়ে নিয়েছেন।
জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা বিরোধী ভূমিকা: জুলাইয়ের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় এটুআই-এর পিডি হিসেবে মামুনুর রশীদ ভূঞা বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেছিলেন। আন্দোলন চলাকালে তিনি এটুআই-এর সকল কর্মকর্তা-কর্মচারী এবং বিশেষ করে ‘ইযং প্রফেশনাল’দের সতর্ক করে ১৮ জুলাই অফিসিয়াল নির্দেশনাসহ সকল হোয়াটসঅ্যাপ গ্রুপে নির্দেশ পাঠান। সেখানে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়, আন্দোলনের পক্ষে কোনো ধরনের পোস্ট, লাইক বা কমেন্ট করা যাবে না; করলে সর্বোচ্চ আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে শাসিয়ে দিয়েছিলেন।
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতার ক্ষোভের মুখে পড়ে তিনি কিছুদিন ব্যঙের ন্যায় শীতনিদ্রায় গা-ঢাকা দেন। ওই সময়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা তার বাড়িতেও খোঁজ চালিয়েছিল। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই তিনি কৌশল বদলে গিরগিটির ন্যায় রং পরিবর্তন করে নিজেকে জুলাই আন্দোলনের ‘যোদ্ধা’ দাবি করতে শুরু করেন। একশ্রেণীর কতিপয় অসাধু ও বিতর্কিত সমন্বয়কদের সাথে রাতের আধারে গোপণ আঁতাত করে বিপুল পরিমাণে কালো অর্থ লেনদেনের মাধ্যমে তিনি পুনরায় অফিসে ফিরে এসে নিজের ঘুষ দুর্নীতির রাজ্য উদ্ধার করেন।
একই সাথে তিনি তার অনুগত এটুআই কর্মী লুৎফর রহমান ও আদনান ফয়সালকে দিয়ে বিটিআরসি ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে তার অতীতের আওয়ামী গুণকীর্তন, পুঁথিপাঠ, হাসিনা-পলকের সাথের ছবি ও নিউজের ভিডিও অনলাইন কারসাজির মাধ্যমে জলজ্যান্ত প্রমাণ মুছে ফেলার চেষ্টা চালান।
স্বৈরাচার ও ফ্যাসিবাদের বহুগুণে গুণান্বিত এই আমলা পরবর্তীতে অন্তর্র্বতীকালীন সময়ে তৎকালীন সচিব শীষ হায়দার চৌধুরীকে ক্যারিশমাটিক প্রক্রিয়ায় ম্যানেজ করে মামুনুর রশীদ ভূঞা একাধারে অ্যাডমিনিস্ট্রেশন উইং, প্ল্যানিং উইং, অর্গানাইজেশনাল সাপোর্ট-এর দায়িত্বসহ বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল), এজেন্সি টু ইনোভেট এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব বাগিয়ে নিয়ে লুটপাটের ষোলকলা পূর্ণ করার পথে আরো কয়েক ধাঁপ এগিয়ে যান। এভাবে ডিজিটাল সেক্টরের এক একটি দপ্তরকে তিনি হরিলুটের মহাআখড়ায় পরিণত করেন। এমনকি ঘাঁপটি মেরে চুপটি করে বসে থেকে ডাকসুর প্রাক্তন ভিপি সাদিক কায়েমের বিজয়ের পর তার টিমকে আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে দুপুরের খাবার খাওয়ানোর আয়োজনেও শীষ হায়দার চৌধুরী, সাইফুল হাসান ও মামুনুর রশীদ ভূঞার সাথে থেকে নেতৃত্ব দেন। যেখানে উপদেষ্টা নাহিদ ইসলামের খালাত ভগ্নিপতি যুগ্ম-সচিব ড. তৈয়েবুর রহমানও (ডিজি, সাইবার সিকিউরিটি এজেন্সি ও পিডি এজ প্রকল্প) উপস্থিত ছিলেন।
প্রশাসনে আওয়ামী পুনর্বাসন ও জাতীয়তাবাদী কর্মকর্তাদের শাস্তিমূলক বদলি: শেখ হাসিনা সরকারের পতনের পর তার তৈরি সিন্ডিকেট ও আওয়ামী পন্থী কর্মকর্তাদের বরখাস্ত বা ঢাকার বাইরে বদলি করলেও সচিব পদ দখলের পর মামুনুর রশীদ ভূঞা তাদের পুনরায় প্রশাসনিক কেন্দ্র্রে ফিরিয়ে আনতে শুরু করেছেন। অন্যদিকে, জাতীয়তাবাদী/বিএনপিপন্থী কর্মকর্তাদের ওপর নেমে এসেছে শাস্তির খড়গ। তাদেরকে অমূলক বদলি ও প্রশাসনিক হয়রানিসহ বিভিন্ন কৌশলে অত্যাচার নির্যাতনের স্ট্রীমরোলারে পিষ্ঠ করে আসছেন নিয়মিত ।
এরই অংশ হিসাবে হাই-টেক পার্ক কর্তৃপক্ষের উপপরিচালক রাকিবুল হাসানকে চট্টগ্রাম কার্যালয়ে শাস্তিমূলক বদলি করা হয়েছে। যুগ্মসচিব মান্নাফকে জনপ্রশাসনে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি কর্মকর্তা শফিক ভূঁইয়াকে বদলি করে সেই স্থানে ২০০১-২০০৩ মেয়াদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজুল কবিরকে পদায়ন করা হয়েছে। একইভাবে আনোয়ার হোসেনকে চট্টগ্রামে বদলি করা হয়। তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মনির হোসেনের বদলি স্থগিত রেখে তাকে প্রধান কার্যালয়ে বহাল রাখা হয়। তাছাড়া বিএনপিপন্থী কর্মকর্তাদের বিভিন্ন ভিত্তিহীন ও বেনামী অভিযোগের বলি বানিয়ে প্রশাসনিকভাবে হেনস্থা করে বদলির ষড়যন্ত্র চালানো হচ্ছে।
এছড়াও এটুআই-তে কর্মরত জুনিয়র কনসালটেন্টদের পদোন্নতি আটকে দেওয়া হয়েছে। সাবেক প্রজেক্ট ম্যানেজার ফাহিম আব্দুল্লাহকে ভূয়া অভিযোগে সরিয়ে শামস খান রবিনকে মাত্র ৯ দিনের মাথায প্রকল্প ব্যবস্থাপক পদে বসানো হয়েছে। পলকের ঘনিষ্ঠ বিসিসির বিতর্কিত পরিচালক সাইফুল আলম খান টপির বরখাস্ত আদেশ বাতিল করে স্বপদে পুনর্বহাল এবং সাবেক ছাত্রলীগ নেতা হোসেন বিন আমিনকে একযোগে ৫টি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পাইয়ে দেওয়া হয়েছে। ডাটা সেন্টারে বরখাস্তকৃত ছাত্রলীগ নেতা কামরুজ্জামানকে চাকরিতে ফেরানো হলেও সাবেক সচিব জিয়াউল আলমের মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
আইসিটি অধিদপ্তরের প্রোগ্রামার ওয়াদুদুর রহমান, রক্ষণাবেক্ষণ কর্মকর্তা আরিফ ইবনে আলী এবং প্রোগ্রামার আব্দুল্রাহ বিন সালামকে শাস্তিÍর আওতায় না এনে সুবিধাজনক জায়গাগুলোতে বদলি করা হয়েছে। ডিজির পিএস সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মোঃ জোনায়েদ সিদ্দিক ও ইনভেস্ট বাংলাদেশে সংযুক্ত সহকারী প্রোগ্রামার তাজমিলুরকে বহাল রাখা হয়েছে, যারা অধিদপ্তরের সকল তথ্য আওয়ামী সিন্ডিকেটের কাছে পাচার করেন বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
অরেঞ্জবিডি-সফটবিডি টেন্ডার সিন্ডিকেট ও স্টার্টআপ ফান্ড বিতরণে কারসাজি : লুটেরা মামুনুর রশীদ এটুআই-এর পিডি থাকাকালে মোটা অঙ্কের কমিশন ও ঘুষের বিনিময়ে নির্দিষ্ট ও কতিপয় নামসর্বস্ব প্রতিষ্ঠান যেমন-অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট (অরেঞ্জবিডি), সফটবিডি, সিনেসিস আইটি, মাইসফট হ্যাভেন বিডি, ট্যাপওয়্যার সলিউশনস এবং বিজনেস অটোমেশনকে একচেটিয়া কাজ পাইয়ে দিয়েছেন মোটা অংকের অথৈৃও বিনিময়ে। নথিপত্র অনুযায়ী, এই অনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে নগদ অর্থ ছাড়াও মামুনুর রশীদ ভূঞাকে ঢাকায় ১টি বিলাসবহুল স্টুডিও এপার্টমেন্ট উপহার দেওয়া হয়েছে। এমনকি আধুনিক সভ্যতার হুর-পরীদের নিয়েও দেশ-বিদেশে প্রমোদ ভ্রমনের ব্যবস্থ্া ছিলো শতাধিক কোটি টাকার কাজ পাইয়ে দেওয়ার বিনময়ে। এমন তথ্য জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একটি নির্ভরযোগ্য সূত্র।
বর্তমানে আইসিটি টাওয়ার কেন্দ্রিক সক্রিয় মূল সিন্ডিকেটটিতে রয়েছেন দেলোয়ার হোসেন ফারুক (জাল ফারুক), যিনি আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ও রেডিসন ডিজিটাল টেকনোলজির মালিক। তিনি সাবেক মন্ত্রী মোস্তফা জব্বারের আমলেও টেন্ডার বাণিজ্য করেছিলেন এবং সচিব মামুনুর রশীদ ভূঞাকে এই ফ্ল্যাটটি কিনে দেন। সিন্ডিকেটের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন এটুআই কনসালট্যান্ট লুৎফর রহমান, আইডিয়া প্রকল্পের ইঞ্জিনিয়ার রাজীব মজুমদার, আইসিটি মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো: সফিকুল ইসলাম হৃদয, সচিবের পিএস রকিবুল (সাবেক প্রতিমন্ত্রী পলকের আমলের সিংড়ার ইউএনও/এসিল্যান্ড), সচিবের পিও রহিম (সাবেক ছাত্রলীগ কর্মী ও পলকের সাবেক পিও), উপদেষ্টার পিএস সালেক মুহিদ (সাবেক মন্ত্রী শাহজাহান খানের আপন ভাতিজা) এবং পিআরও জসিম (সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও ফায়েজ তৈয়বের ঘনিষ্ঠ)। এই সিন্ডিকেটটি মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হৃদয়ের স্ত্রী ফরিদা আক্তার মিষ্টির (প্রশাসনিক কর্মকর্তা, উদ্ভাবনী ও বিশেষ অনুদান শাখা) মাধ্যমে সরকারি অনুদান ও ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড বিতরণ থেকেও অর্ধ শতাধিক কোটি টাকার কমিশন আদায় করেছে। স্টার্টআপ বাংলাদেশের এমডি নুরুল হাই, ফায়েজ তৈয়ব ও নাহিদ ইসলামের মনোনীতদের কমিশন ও স্বজনপ্রীতির মাধ্যমে অর্থ বিতরণ করা হচ্ছে, যার মধ্যে বিতর্কিত ‘শেয়ার ট্রিপ’-এর সাদিয়া হক এবং ‘কলা পাতা’ নামক স্টার্টআপসহ প্রায় ১৬টি প্রতিষ্ঠান ইতোমধ্যে বড় অংকের টাকার চেক পেয়েছে। এমনকি পলকের ক্যাশিয়ার ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মাশরুর আলম মিলনের সাথেও এই চক্রটির প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে।
মামুনুর রশীদ ভূঞা বেশ কয়েকজন সাবেক আওয়ামী পন্থী কর্মকর্তা ও ‘রাতের ভোটের’ কারিগর সাবেক ডিসিদের সুরক্ষা দিচ্ছেন। যাদের মধ্যে অন্যতম যুগ্ম-সচিব আজিজুল হক, যুগ্ম-সচিব মো: মজিবর রহমান, আরিফুজ্জামান, তানজিলা ইসলাম, মোঃ শাহিদুজ্জামান, এস এম শফিক, সুরাইয়া জাহান, মো: রকিবুল হাসান, মোহাম্মদ সালেক মূহিদ এবং মন্ত্রীর পিএস মোহাম্মদ মোকলেছুর রহমান (উপসচিব ও সাবেক ছাত্রলীগ নেতা)।
আইসিটি বিভাগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের ‘সেল্টার হাউজ’: সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত হত্যা মামলার আসামিদের জন্য আইসিটি বিভাগকে নিরাপদ আশ্রয়ে পরিণত করা হয়েছে। হত্যা মামলার পরোয়ানাভূক্ত আসামি হওয়া সত্ত্বেও একাধিক কর্মকর্তা এই বিভাগে বহালতবিয়তে দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হচ্ছে- বিএইচটিপিএ-এর উপ-পরিচালক শরিয়ার আল হাসান (মামলার ১৬ নম্বর আসামি), বিএইচটিপিএ-এর হিসাবরক্ষক মোশাররফ হোসেন পারভেজ (মামলার ৬৩ নম্বর আসামি), বিএইচটিপিএ-এর উপ-পরিচালক আতিকুল ইসলাম (মামলার ৬৪ নম্বর আসামি), বিএইচটিপিএ-এর উপ-পরিচালক নরোত্তম পাল (মামলার ৬৫ নম্বর আসামি) এবং ইডিসি প্রকল্পের প্রকিউরমেন্ট কনসালট্যান্ট মোঃ মাসুদ (মামলার ৬৬ নম্বর আসামি)।
এছাড়া আইসিটি আইটি ইন্ডাস্ট্রির সাবেক মন্ত্রী মোস্তফা জব্বার, আলমাস কবির, রাসেল টি আহমেদ, ডি রাসেল, ওয়াহিদ শরীফ, মুশফিক, জাল ফারুক ও তমালসহ পুরো আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেটটি সচিব মামুনুর রশীদ ভূঞাকে অর্থনৈতিক ও প্রশাসনিক সহায়তা দিয়ে বর্তমান সরকারের সংস্কার প্রক্রিয়া কিল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
এসব গুরুতর অভিযোগের বিষয়ে কথা বলতে সচিব মামুনুর রশীদ ভূঞার সাথে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। (ক্রমশ:)