ঢাকা | বঙ্গাব্দ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন জামায়াত আমির

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 20, 2026 ইং
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন জামায়াত আমির ছবির ক্যাপশন:
ad728

প্রতিবেদক

 

অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আজ রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আজ রাত ১২টা মিনিটে দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। সময় তার সঙ্গে ১১ দলীয় ঐক্য জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ডা. শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত করবেন এবং তাদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করবেন।

 




শেয়ার করুন:
কমেন্ট বক্স