ঢাকা | বঙ্গাব্দ

দ্বিতীয়বারের মতো গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডসের সঞ্চালক হচ্ছেন রাশমিকা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 30, 2026 ইং
দ্বিতীয়বারের মতো গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডসের সঞ্চালক হচ্ছেন রাশমিকা ছবির ক্যাপশন: জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ছবি: সংগৃহীত
ad728
নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক মঞ্চে আবারও ভারতের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। আগামী ২৩ মে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘১০ম গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠান। এই আয়োজনে সঞ্চালক হিসেবে দেখা যাবে তাকে।

এর আগে ২০২৪ সালে প্রথম ভারতীয় তারকা হিসেবে এই মর্যাদাপূর্ণ আসরে অংশ নিয়ে ইতিহাস গড়েছিলেন রাশমিকা। এবার দ্বিতীয়বারের মতো একই মঞ্চে ফিরছেন তিনি, যা তার আন্তর্জাতিক উপস্থিতিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। এবারের আসরের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন রাশমিকা মান্দানা এবং বিশ্বখ্যাত সংগীতশিল্পী আবেল টেসফায়ে, যিনি দ্য উইকেন্ড নামে পরিচিত। তাদের উপস্থিতি আয়োজনটিকে ঘিরে ইতোমধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

ব্যক্তিগত জীবন নিয়েও সম্প্রতি আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিয়ে সম্পন্ন করে হানিমুন শেষে তিনি ইতোমধ্যে আবারও কাজে ফিরেছেন। পেশাগত দিক থেকে রাশমিকাকে সর্বশেষ দেখা গেছে ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমায়। বর্তমানে তার হাতে রয়েছে একাধিক নতুন প্রজেক্ট। আগামী ১৯ জুন মুক্তি পাবে তার নতুন হিন্দি সিনেমা ‘ককটেল টু’, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন শাহিদ কাপুর। এই সিনেমায় আরও রয়েছেন কৃতি শ্যানন। এছাড়া চলতি বছর মুক্তির অপেক্ষায় রয়েছে তার দুটি তেলেগু সিনেমা ‘মাইসা’ ও ‘রণবালী’। ফলে ব্যস্ত সময় পার করছেন এই জনপ্রিয় অভিনেত্রী




শেয়ার করুন:
কমেন্ট বক্স
যুক্তরাষ্ট্র অবরোধ তোলা না পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ: বিপ্ল

যুক্তরাষ্ট্র অবরোধ তোলা না পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ: বিপ্ল