সিনিয়র করেসপন্ডেন্ট
ঘুষ নেওয়ায় চার ধাপ বেতন কমলো জাতীয় রাজস্ব বোর্ডের
(এনবিআর) মাসুদুর রহমান নামে এক কর্মকর্তার। তিনি কর অঞ্চল ফরিদপুরের (তৎকালীন সদর
দপ্তর (লিগ্যাল), কর অঞ্চল-১৮, ঢাকা) অতিরিক্ত সহকারী কর কমিশনার।
এনবিআর থেকে জানা যায়, মাসুদুর রহমান নিজ অঞ্চলের
বাইরে গিয়ে ২০২১-২২ করবর্ষের ট্রাইব্যুনাল আদেশ নিষ্পত্তির সময়ে আর্থিক সুবিধার বিনিময়ে
সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি সাধন করেন। পরে বিভাগীয় মামলার সংশ্লিষ্ট নথি ও
অন্যান্য কাগজপত্রসহ প্রাসঙ্গিক সকল বিষয় পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণিত হলে তার
বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
পাশাপাশি তাকে কাজে যোগদানের অনুমতি দেওয়া হয়।
রোববার (১ মার্চ) এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর
রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশের পর তার মূল বেতন হলো ২০ হাজার
৪৪০ টাকা, যা শাস্তির আগে ছিল ২৪ হাজার ৮৭০ টাকা।
এনবিআরের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ট্রাইব্যুনাল
আদেশ নিষ্পত্তির সময় মাসুদুর রহমান আর্থিক সুবিধার বিনিময়ে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব
ক্ষতি সাধন করেন।
এ ধরনের কার্যকলাপ সরকারি চাকরির শৃঙ্খলা ও আচরণবিধি
পরিপন্থী এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধিমতে “অসদাচরণ’
ও ৩(ঘ) বিধিমতে ‘দুর্নীতিপরায়ণ’-এর পর্যায়ভুক্ত এবং শাস্তিযোগ্য অপরাধ। সরকারি কর্মচারী
(শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধিমতে ‘অসদাচরণ’ ও ৩(ঘ) বিধিমতে ‘দুর্নীতিপরায়ণ’-এর
অভিযোগে অভিযুক্ত করে তার বিরুদ্ধে অভিযোগনামা ও অভিযোগ বিবরণী প্রেরণ করা হয় এবং কারণ
দর্শানোর নোটিশ দেওয়া হয়।
এরপর অভিযুক্ত কর্মকর্তা অভিযোগনামা ও অভিযোগ
বিবরণীর বিপরীতে লিখিত জবাব প্রদান করে ব্যক্তিগত শুনানির আবেদন করেন। শুনানি অনুষ্ঠিত
হয়।