ঢাকা | বঙ্গাব্দ

একনেকে ১৫ প্রকল্প অনুমোদন, ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 27, 2026 ইং
একনেকে ১৫ প্রকল্প অনুমোদন, ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ ছবির ক্যাপশন: একনেকে ১৫ প্রকল্প অনুমোদন, ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ। ছবি: সংগৃহীত
ad728
নিজস্ব প্রতিবেদক

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। 

রোববার (২৬ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভা শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, আজকের সভায় মোট ১৭টি প্রকল্প উত্থাপন করা হয়েছিল। এর মধ্যে ১৫টি প্রকল্প অনুমোদিত হয়েছে। তবে কয়েকটি প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে এবং কিছু প্রকল্প পুনর্মূল্যায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী জানান, বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ প্রেক্ষাপটে প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সরকার অধিকতর সতর্ক অবস্থান নিয়েছে। যেসব প্রকল্পের প্রয়োজনীয়তা বর্তমানে কম বা যেগুলো বাস্তবসম্মত নয়, সেগুলো চিহ্নিত করে পুনর্মূল্যায়ন করা হচ্ছে। অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে সরকারি অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিটি প্রকল্প গ্রহণের ক্ষেত্রে জনগণের জীবনমান উন্নয়ন এবং সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সেটির সামঞ্জস্য কতটা, তা গভীরভাবে পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে ব্যয়ের ক্ষেত্রে সাশ্রয়ী হওয়া এবং প্রতিটি খাতের যৌক্তিকতা যাচাই করাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলা হয়েছে। জোনায়েদ সাকি আরও বলেন, আগের নেওয়া কিছু প্রকল্পও পুনর্মূল্যায়ন করা হচ্ছে। চলমান প্রকল্পগুলোর মধ্যে যেগুলোর প্রয়োজনীয়তা এখন আর নেই, সেগুলো বন্ধ বা সংশোধন করা হতে পারে। ২০২৫-২৬ অর্থবছরের একনেকের দশম এই সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ কমিটির সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবেরা। 




শেয়ার করুন:
কমেন্ট বক্স
ঋণ পরিশোধ করেই দুর্নীতির বিরুদ্ধে কথা বলা উচিৎ—তারেক রহমানের

ঋণ পরিশোধ করেই দুর্নীতির বিরুদ্ধে কথা বলা উচিৎ—তারেক রহমানের