ঢাকা | বঙ্গাব্দ

বারহাট্টায় পুকুর থেকে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2026 ইং
বারহাট্টায় পুকুর থেকে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার ছবির ক্যাপশন:
ad728

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টায় হাফিজিয়া দারুল উলূম মুহিউসসুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন)সকাল সাড়ে নয়টার দিকে শিশুটির মরদেহ ভেসে উঠার পর দুপুরে বারহাট্টা থানা পুলিশ সেটি উদ্ধার করে।

বারহাট্টা হাফিজিয়া দারল উলূম মহিউসসুন্নাহ মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা আনোয়ার হোসেন জানান, একজন মহিলা আমাদের মাদ্রাসার পুকুরে একটি নবজাতক ছেলে শিশুর লাশ ভাসতে দেখে আমাদের খবর দেয়।আমরা তাৎক্ষণিক বারহাট্টা থানা পুলিশকে বিষয়টি অবগত করি। পুলিশ ঘটনাস্থলে এসে  মরদেহ উদ্ধার করে।  

বারহাট্টা থানার অফিসার ইন চার্জ চম্পক দাম  জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করে।  তিনি আরও বলেন, শিশুটির পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।  

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং পুলিশ দ্রুত তদন্ত শেষ করার আশা প্রকাশ করেছেন।




শেয়ার করুন:
কমেন্ট বক্স
সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য